নভেম্বর ১৮: গত ১৬ নভেম্বর উন্নত সেমিকন্ডাক্টরে দূরবর্তী প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্ত নেয় মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। এ বিষয়ে বেইজিং কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পক্ষ তথাকথিত জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিরঞ্জিত করেছে এবং রপ্তানি নিষেধাজ্ঞার অপব্যবহার করেছে। এর মাধ্যমে তারা ইচ্ছাকৃতভাবে চীনা প্রতিষ্ঠানসহ অন্যান্য দেশের প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রমে হস্তক্ষেপ করেছে।
মার্কিন পক্ষের এ সিদ্ধান্ত চীন ও যুক্তরাষ্ট্রের নেতাদের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ মতৈক্যের সঙ্গে অসংগতিপূর্ণ বলেও জানান মুখপাত্র। তিনি জানান, এটি বাজারের নিয়মনীতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খলা লঙ্ঘন করেছে, যা বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের সরবরাহব্যবস্থার স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। চীন এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছে এবং এর দৃঢ় বিরোধিতা করছে।
মুখপাত্র আরও বলেন, চীন আশা করে, যুক্তরাষ্ট্র আলোচনা ও সহযোগিতার মাধ্যমে মতপার্থক্য সমাধানের সঠিক পথে ফিরে আসবে। যুক্তরাষ্ট্র একতরফাভাবে পদক্ষেপ নিলে চীন নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের অধিকার রক্ষায় দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
সিএমজি