চীন-ভিয়েতনামের যৌথ সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চীন ও ভিয়েতনামের যৌথ সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ ‘কো-অপারেশন-২০২৬’ শেষ হয়েছে। এতে গণচীনের সশস্ত্র পুলিশ বাহিনী এবং ভিয়েতনামের মোবাইল পুলিশ বাহিনী অংশ নেয়।

দুই দেশের মধ্যে এটি দ্বিতীয় যৌথ সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ। এর আগে ২০২৪ সালে দক্ষিণ চীনের কুয়াংসি অঞ্চলে প্রথম প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এবারের প্রশিক্ষণে সন্ত্রাসী হুমকি মোকাবিলা ও সন্ত্রাসবাদী অপরাধ দমনের বিভিন্ন কৌশল শেখানো হয়। এর মধ্যে ছিল ব্যক্তিগত যুদ্ধকৌশল, দলগত সমন্বয় এবং সন্ত্রাসবিরোধী অভিযান।

প্রশিক্ষণে দুই দেশের বাহিনী বিস্ফোরক নিষ্ক্রিয় করা, যুদ্ধক্ষেত্রে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং পাহাড়ি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার মহড়া দেয়।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, সন্ত্রাসবাদী অপরাধ মোকাবিলায় চীন ও ভিয়েতনামের বাহিনীর দক্ষতা বাড়ানো এবং একসঙ্গে কাজ করার সক্ষমতা জোরদার করা।

এ উদ্যোগকে বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ বাস্তবায়ন এবং বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সিএমজি