মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন

মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর এবং হর্ন অব আফ্রিকার পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। এসব অঞ্চলের দেশগুলোয় শিগগিরই বিশেষ দূত পাঠাবে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

মুখপাত্র বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত এবং এর প্রভাব আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত একটি টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বিভিন্ন দেশে বিশেষ দূত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বিশেষ দূতদের এই সফরের লক্ষ্য, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করা, উত্তেজনা প্রশমনে সহায়তা করা এবং পরিস্থিতির আরও অবনতি ঠেকানো। চীন মনে করে, সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকটের সমাধান এবং টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।

সূত্র: সিএমজি