শিক্ষার মান, স্কলারশিপের সুযোগ, তুলনামূলকভাবে সহনীয় বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা—এসব কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় স্টাডি পারমিট প্রক্রিয়া নির্দিষ্ট সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। ফলে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। এখানে কানাডায় উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ছয়টি স্কলারশিপ সম্পর্কে তুলে ধরা হলো।
১. সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার, পিএইচডি, ডক্টরেট, পোস্টডক্টরাল এবং সার্টিফিকেট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে।
সুযোগ-সুবিধা
- গ্যারান্টেড এন্ট্রান্স স্কলারশিপ: সাধারণত ৫০০ থেকে ৩,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত
- জর্জ ও মার্শা আইভানি প্রেসিডেন্ট ফার্স্ট স্কলারশিপ: বছরে প্রায় ১০,০০০ কানাডিয়ান ডলার (৪ বছরে সর্বোচ্চ ৪০,০০০ ডলার)
- চ্যান্সেলর স্কলারশিপ: বছরে প্রায় ৭,৫০০ কানাডিয়ান ডলার (৪ বছরে মোট প্রায় ৩০,০০০ ডলার)
- ইউ অব এস এন্ট্রান্স স্কলারশিপ: চার বছরের জন্য প্রতিবছর প্রায় ৬,০০০ কানাডিয়ান ডলার
- এডওয়ার্ডস আন্ডারগ্র্যাজুয়েট বৃত্তি: মোট প্রায় ২৪,০০০ কানাডিয়ান ডলার
- কলেজ অব এগ্রিকেশন অ্যান্ড বায়ো-রিনিউয়েবল রিসোর্সেস এন্ট্রান্স স্কলারশিপ: চার বছরের জন্য প্রায় ৩,০০০ কানাডিয়ান ডলার
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
২. মন্ট্রিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
মন্ট্রিল বিশ্ববিদ্যালয় কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ালে অবস্থিত একটি ফরাসি ভাষার পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মূলত Tuition Exemption Scholarship প্রদান করা হয়, যা টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ কমাতে সহায়তা করে
- এটি মূলত টিউশন ফি সমন্বয়ের জন্য প্রযোজ্য; আবাসন ও জীবনযাত্রার সব ব্যয় কভার করে না
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা—জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
৩. টরন্টো বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত একটি শীর্ষস্থানীয় পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা
- প্রতিবছর প্রায় ২০ মিলিয়ন ডলার সমমূল্যের প্রায় ৪,৫০০ ভর্তি বৃত্তি প্রদান করা হয়
- নির্দিষ্ট কিছু স্কলারশিপ (যেমন প্রেসিডেন্ট বা বিশেষ আন্তর্জাতিক স্কলারশিপ) সম্পূর্ণ টিউশন ফি, আবাসন ও অন্যান্য সুবিধা প্রদান করে
- অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থ সহায়তা হিসেবে দেওয়া হয়
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে
৪. আলবার্টা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
আলবার্টা বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করা হয়।
সুযোগ-সুবিধা
- বিভিন্ন মেধাভিত্তিক স্কলারশিপ প্রদান করা হয়
- কিছু ক্ষেত্রে প্রায় ৯,০০০ কানাডিয়ান ডলার বা তার বেশি উপবৃত্তি পাওয়া যায়
- অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থায়িত
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: বিদেশে পড়তে যাওয়ার আগে করণীয় ১৫টি গুরুত্বপূর্ণ প্রস্তুতি, জেনে রাখুন
৫. অটোয়া বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
অটোয়া বিশ্ববিদ্যালয় স্নাতক, মাস্টার, পিএইচডি এবং অন্যান্য প্রোগ্রামে বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে।
সুযোগ-সুবিধা
- প্রেসিডেন্ট স্কলারশিপের আওতায় চার বছরে প্রায় ৩০,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হয়
- চ্যান্সেলর স্কলারশিপের আওতায় প্রায় ২৬,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত প্রদান করা হতে পারে
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা—আবেদনপ্রক্রিয়া থেকে ফান্ডিং পাওয়া পর্যন্ত সার্বিক বিষয়ে পরামর্শ
৬. ম্যাকগিল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ
ম্যাকগিল বিশ্ববিদ্যালয় কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ালে অবস্থিত একটি বিখ্যাত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়।
সুযোগ-সুবিধা
- আন্ডারগ্র্যাজুয়েট পর্যায়ে প্রায় ৩,০০০ থেকে ৮,৫০০ কানাডিয়ান ডলার পর্যন্ত এন্ট্রান্স স্কলারশিপ প্রদান করা হয়
- অধিকাংশ স্কলারশিপ আংশিক অর্থ সহায়তা হিসেবে প্রদান করা হয়
আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।