চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগে আবুল কালাম আজাদ নামে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত আবুল কালাম আজাদ দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসায় পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন শাখা রয়েছে। আবাসিক শাখায় শতাধিক ছাত্রী পড়াশোনা করে। অভিযুক্ত শিক্ষক প্রায় ১৫ বছর ধরে সেখানে ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীও ওই মাদরাসার মহিলা শাখায় শিক্ষকতা করেন এবং তারা মাদরাসা প্রাঙ্গণেই বসবাস করেন।
ঘটনার বিষয়ে স্থানীয়রা জানান, নির্যাতনের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকাবাসী মাদরাসায় জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে জামজামি ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলমডাঙ্গা থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যান্য সংবাদ সংক্ষেপ
- ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে।
- আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক।
- জন্মনিবন্ধন থেকে এনআইডি—সব পরিচয়পত্রের জন্য ‘এক-আইডি’ ব্যবস্থা চালু হচ্ছে।
- তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক।
- মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারেনি বলে জানিয়েছেন জামায়াত আমির।
- ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
- বৈরী আবহাওয়ার কারণে সৌদি আরবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
- সংসদে মির্জা আব্বাসের আবেগঘন বক্তব্যে পরিস্থিতি থমকে গিয়েছিল।
গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিবেদনে যোগ করা তথ্য: সূত্র: যমুনা টিভি।