নতুন নামে যাত্রা শুরু এয়ারটেলের: এখন থেকে পরিচিতি পাবে ‘সার্কেল’ হিসেবে

বন্ধুরা, তোমাদের চিরচেনা কানেকশন এবার পেল নতুন নাম; এয়ারটেল এখন থেকে পরিচিত হবে ‘সার্কেল’ নামে। একটা সময় বন্ধুত্ব মানে ছিল সবাইকে চেনা, কিন্তু আজ বন্ধুত্ব মানে এমন মানুষদের খুঁজে পাওয়া যারা সত্যিই তোমাকে বোঝে। যারা তোমার মনের সঙ্গে তাল মেলায়, তোমার নীরবতা বুঝতে পারে, সাফল্যে আনন্দিত হয় এবং কঠিন সময়ে পাশে থাকে। বন্ধুত্বের এই বাস্তব সত্য থেকেই বাংলাদেশে এয়ারটেলের নতুন পরিচয় সার্কেলের যাত্রা শুরু হলো।

বছরের পর বছর এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। শুধু কল আর মেসেজের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটি হয়ে উঠেছে তোমাদের গল্প, গান, আড্ডা আর সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তোমরা যেমন বদলেছ, এয়ারটেলও বদলেছে তোমাদের সঙ্গে তাল মিলিয়ে। এখন সময় এসেছে পুরোনো কানেকশন সঙ্গে রেখেই নতুন দিনের আধুনিক ডিজিটাল অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হওয়ার।

বাংলাদেশের অলওয়েজ-অন তরুণ প্রজন্মের জন্য সার্কেল নিয়ে আসছে সেরা সব অফার, আরও শক্তিশালী ডিজিটাল সুবিধা আর ভবিষ্যতের নতুন এক্সপেরিয়েন্স। তবে তুমি যে কানেকশন ও সার্ভিসগুলো এত দিন ব্যবহার করে আসছ, সেগুলো থাকছে আগের মতোই। বর্তমান গ্রাহকদের জন্য এই পরিবর্তন হবে একদম সহজ ও নিরবচ্ছিন্ন। তোমার পরিচিত ০১৬ নম্বর একই থাকছে। এমএফএস ওয়ালেট, ব্যাংক অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন ও ব্যক্তিগত তথ্য আগের মতোই নিরাপদ ও সচল থাকবে।

অ্যাপ আপডেট করলেই অ্যাকটিভ হয়ে যাবে ‘My Cirkle App’ এবং বর্তমানে ব্যবহৃত ডিজিটাল সেবাগুলোও কোনো বাধা ছাড়াই আগের মতো সচল থাকবে। পরিবর্তনটা কেবল নামে, সম্পর্কের অনুভূতিতে নয়। যারা আমাদের বোঝে, পাশে থাকে, আর যাদের সঙ্গে আমরা সত্যি নিজের মতো থাকতে পারি, তাদের ঘিরেই এগিয়ে যাবে সার্কেল। আমরা তোমাদের আরও কাছে এনেছি; এবার সেই কানেকশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি সামনের দিকে। কারণ, সার্কেলের প্রতিশ্রুতি—রিয়েল কানেকশন সব সময় অন।

এয়ারটেলডিজিটাল সেবাবন্ধুত্বমোবাইল ফোনসার্কেল