মেকং নদীতে চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের যৌথ টহল ও আইন প্রয়োগ উপলক্ষে, ‘মুক্তাঙ্গন চলচ্চিত্র’ শীর্ষক একটি বিশেষ প্রদর্শনী, গতকাল (শনিবার) ইয়ুননান প্রদেশের চিংহং শহরের চিংহা পুলিশ জেটিতে অনুষ্ঠিত হয়।
চারটি দেশের প্রায় ২০০ আইন প্রয়োগকারী কর্মকর্তা, একসাথে ‘শেনচৌ ১৩’ শীর্ষক তথ্যচিত্র দেখেন। তথ্যচিত্রে তিন জন চীনা নভোচারীর দৃষ্টিকোণ থেকে, সুবিশাল মহাবিশ্বের চমত্কার দৃশ্য এবং মহাকাশের সূক্ষ্ম দৈনন্দিন জীবন তুলে ধরা হয়।
এ তথ্যচিত্র প্রদর্শন সিএমজি’র ‘মুক্তাঙ্গন চলচ্চিত্র’ শীর্ষক জনকল্যাণমূলক স্ক্রিনিং ট্যুরের দশম বার্ষিকীর ধারাবাহিক কার্যক্রমগুলির অন্যতম।
চলতি বছর হলো চীন, লাওস, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে মেকং নদীতে যৌথ টহল ও আইন প্রয়োগ ব্যবস্থা চালু হবার ১৫তম বার্ষিকী। ১৫ বছর ধরে, চার দেশের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী বিভাগ যৌথভাবে মেকং নদীপথের নিরাপত্তা ও মসৃণতা নিশ্চিত করে, শক্তিশালীভাবে মেকং নদী অববাহিকার ধারাবাহিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করে আসছে। বাস্তব সহযোগিতামূলক ফলাফল অববাহিকায় বিভিন্ন দেশের সরকার ও জনগণের ব্যাপক স্বীকৃতি পায়।
সূত্র: সিএমজি