বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাদের দলীয় প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছিলেন। সেই বৈঠকেই রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়। এর আগে গত ১ আগস্ট অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছিল।

দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, দায়িত্ব পাওয়ার পর গত কয়েকদিনে চেয়ারম্যান ফোনে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন। বৈঠকের আগে সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন ফরম নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন। তিনি জানান, বিএনপির পক্ষ থেকে দুটি ফরম সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছিলেন। তবে এবার বিরোধী জামায়াত জোট প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ায় ৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। এছাড়া বিরোধী ১১ দলীয় ঐক্য এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া দলের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স বৈঠকে অংশ নেন।

মাননীয় চেয়ারম্যানের সাথে বৈঠক রয়েছে বেলা ১২টায়।

এখান থেকে আমরা মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনে যাব।”

তারেক রহমানবাংলাদেশ রাজনীতিবিএনপিমির্জা ফখরুলরাষ্ট্রপতি নির্বাচন