ইডেন মহিলা কলেজের বিদায় সংবর্ধনা : বিদায় মানে নতুন অধ্যায়ের সূচনা
বিদায় মানেই শেষ নয়, বিদায় হলো স্মৃতির আঙিনায় এক নতুন অধ্যায়ের সূচনা। হৃদয়ের সবটুকু আবেগ, শ্রদ্ধা আর ভালোবাসার ছোঁয়ায় গত ১৫ অক্টোবর ঢাকার ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের বাংলা বিভাগে আয়োজন করা হয়েছিল এক বর্ণিল ও অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা। বিভাগের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, সকলের প্রিয় অধ্যাপক মেহেরুন্নেসা মেরি ম্যামের বিদায় উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। […]