জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬: মিলছে গ্রেপ্তারের ক্ষমতা, থাকছে নতুন সব বিধান
জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬-এর খসড়ায় পাঁচটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে সংসদীয় স্থায়ী কমিটি। নতুন এই আইনের মাধ্যমে কমিশনকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়ার পাশাপাশি স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।