Browsing tag

health

বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবায় চমক, নজর কাড়ছে চিকিৎসা রোবট ও স্মার্ট প্রযুক্তি

তামান্না জেনিফারচলমান ২০২৬ বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাধুনিক উদ্ভাবন ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। চিকিৎসা রোবট, স্মার্ট পরিধানযোগ্য যন্ত্র এবং ওষুধ ব্যবস্থাপনায় এআই-নির্ভর সমাধানগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনার দ্রুত পরিবর্তনশীল চিত্র তুলে ধরছে।শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ বিশ্ব এআই সম্মেলন এবং বৈশ্বিক এআই সুশাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে ১০০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সরকারি […]

পক্ষাঘাতগ্রস্ত রোগীদের আশা দেখাচ্ছে চীনের বিসিআই প্রযুক্তি

ফয়সল আবদুল্লাহসম্প্রতি চীনের শাংহাইয়ে পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই ইমপ্ল্যান্ট। বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে অনুমোদিত বিসিআই ইমপ্ল্যান্ট এটি। গবেষণাগার থেকে বাস্তব চিকিৎসাক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহারে এ ঘটনাকে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে।শাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হুয়াশান হাসপাতালে সোমবার অস্ত্রোপচারটি করা হয়। চিকিৎসকরা রোগীর মস্তিষ্কের বাইরের আবরণে এনইও […]

চলতি বছরে ৩৮টি ‘ক্লাস ১’ ওষুধের অনুমোদন দিয়েছে চীনv

২০২৬ সালের প্রথম ছয় মাসে চীন ৩৮টি উদ্ভাবনী ‘ক্লাস ১’ ওষুধ বাজারে ছাড়ার অনুমোদন দিয়েছে চীন। এই ওষুধগুলো এমন উদ্ভাবনী হিসেবে গণ্য, যা এর আগে চীন বা বিশ্বের অন্য কোথাও বাজারজাত করা হয়নি। দেশটির ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন এ তথ্য জানিয়েছে।সংস্থাটির ড্রাগ রেজিস্ট্রেশন ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ল্যান কংথাও সোমবার জানান, “এই বছরের জুন মাস পর্যন্ত […]

স্বাস্থ্যসেবায় অবদানের জন্য চীনা মেডিকেল টিমকে সম্মান জানাল জাম্বিয়া

আফরিন মিমদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চীনের ২৬তম মেডিকেল টিমের প্রশংসা করেছে জাম্বিয়া সরকার।শুক্রবার রাজধানী লুসাকায় আয়োজিত এক সনদ প্রদান অনুষ্ঠানে দেশটির মন্ত্রিপরিষদ সচিবালয়ের উপ-সচিব সিয়াজঙ্গো সিয়াকালেঙ্গে বলেন, চীনা মেডিকেল টিমের নিষ্ঠা ও পেশাদারিত্ব শুধু জাম্বিয়া-চীন দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেনি, বরং অসংখ্য মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।তিনি বলেন, দলটির সদস্যরা বহির্বিভাগে […]

ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসায় টিসিএম এখন আরও নির্ভুল

ফয়সল আবদুল্লাহ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছে থিয়েনচিন ২০২৬ বৈশ্বিক ব্যবসায়িক নেতাদের গোলটেবিল বৈঠক। সেখানে পাকিস্তানের শিল্পপতি ও এনগ্রো করপোরেশনের চেয়ারম্যান হুসাইন দাউদ থেকে যান ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শের জন্য অবস্থান করেন। তার স্ত্রী দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগছেন। শতবর্ষী চীনা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তা রেন থাং-এর বিশেষজ্ঞদের কাছ থেকে ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নিয়েছিলেন তিনি।দাউদের […]

শরীর চর্চা বৃদ্ধিতে চীনের পদক্ষেপের প্রশংসা করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

শরীর চর্চা বৃদ্ধিতে এবং নাগরিকদের ব্যায়ামে উৎসাহিত করতে চীনের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মতে, চীনের এই সফল মডেলটি আন্তর্জাতিকভাবে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে ছড়িয়ে দেওয়া উচিত।সম্প্রতি চীনের ক্রীড়া বিজ্ঞান ইনস্টিটিউটের সাথে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চীন প্রতিনিধি মার্টিন টেলর এই মন্তব্য করেন।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বের প্রায় […]

ফ্যাটি লিভারের চিকিৎসায় নতুন পথ বের হলো চীনা মহাকাশ স্টেশনে

ফয়সল আবদুল্লাহচীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পরিচালিত একটি বৈজ্ঞানিক গবেষণায় উন্মোচিত হয়েছে ফ্যাটি লিভার রোগের চিকিৎসায় নতুন দিগন্ত। গবেষকরা আশা করছেন, এই পরীক্ষার মাধ্যমে যকৃতের কোষের (হেপাটোসাইট) চর্বি বিপাক নিয়ন্ত্রণের প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।সম্প্রতি শেষ হওয়া সাত দিনের কক্ষপথভিত্তিক পরীক্ষার লক্ষ্য ছিল অতি-স্বল্প মাধ্যাকর্ষণ (মাইক্রোগ্রাভিটি) পরিবেশে কোষের অভ্যন্তরীণ জৈবিক প্রক্রিয়া কীভাবে চর্বি বিপাককে প্রভাবিত […]

টিসিএম স্বর্গ সানইয়া

ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়া দীর্ঘদিন ধরেই বিদেশি পর্যটকদের কাছে নীল সমুদ্র, নারকেল গাছ আর সোনালি বালুকাবেলার জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই শহর পেয়েছে নতুন পরিচয়। সানইয়া এখন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএমেরও গন্তব্য।সানইয়ায় অনেক পর্যটক এখন সৈকতে বিশ্রাম নেওয়ার বদলে থেরাপি বেডে শুয়ে আকুপাংচার নিচ্ছেন, কিংবা নারিকেল পানির পরিবর্তে […]

জৈব পেসমেকার বানাল চীন

ফয়সল আবদুল্লাহহৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে এমন কৃত্রিম ‘জৈব পেসমেকার’ তৈরি করেছেন চীনা গবেষকরা। পরীক্ষাগারে তৈরি নতুন প্রযুক্তিটি হৃদরোগের গবেষণা এবং নতুন ওষুধ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘সেল স্টেম সেল’-এ প্রকাশিত হয়েছে।সম্প্রতি গবেষকেরা একটি পেট্রি ডিশে হৃদযন্ত্রের স্বাভাবিক পেসমেকার অংশ সাইনোএট্রিয়াল নোডের ত্রিমাত্রিক অর্গানয়েড (জৈব […]

যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করল চীনের ইনসুলিন

ফয়সল আবদুল্লাহচীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানশাইন লেক ফার্মা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে দীর্ঘমেয়াদি ইনসুলিনের অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইনসুলিন বাজারে প্রবেশ করল চীনা কোম্পানি। চীনের বায়োফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।প্রতিষ্ঠানটি সোমবার জানায়, তাদের তৈরি ইনসুলিন গ্লারজিন ইনজেকশন লাংলারা এফডিএ অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি চতুর্থ […]

চীনে হামসহ প্রতিরোধযোগ্য রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে

চীনের শক্তিশালী টিকাদান সেবা নেটওয়ার্কের ফলে হামসহ প্রতিরোধযোগ্য নানা রোগের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে জনসাধারণের জন্য টিকার ধরন আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বছরগুলোতে হামের প্রকোপ বেড়েছে। টিকা গ্রহণের হার কমে যাওয়া ও রোগপ্রতিরোধ ক্ষমতার ঘাটতিই এর প্রধান কারণ। তবে চীন এই রোগের প্রকোপ […]

পারকিনসন রোগের জন্য চীনে এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু

ফয়সল আবদুল্লাহবেইজিংয়ের সুয়াউ ক্যাপিটেল মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সুয়ানউ হাসপাতালে পারকিনসন রোগের জন্য চীনের প্রথম এআইভিত্তিক ডিজিটাল ডাক্তার প্লাটফর্ম চালু করেছে।হাসপাতালটির পারকিনসন গবেষণা দলের নেতৃত্বে তৈরি প্লাটফর্মটি রোগীদের সহজে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার সুযোগ দেবে এবং অপ্রয়োজনীয় বারবার চিকিৎসা পরামর্শ নেওয়ার চাপ কমাবে।এটি তৈরিতে হাসপাতালটির ২০ বছরের বেশি সময়ের ক্লিনিক্যাল গবেষণার তথ্য ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে […]

খালি পেটে যে পানীয় খেলে ফ্যাটি লিভার সারবে

গ্যাস ও অম্বলের সমস্যা চিরন্তন। এ সমস্যায় নাজেহাল অনেকেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই গলা-বুক জ্বালার সমস্যা অনেকেরই আছে। তার ওপর ফ্যাটি লিভার থাকলে তো কথাই নেই। কিছু খেলেই গ্যাস ও বদহজম হয়। খাবার হজম তো হবেই না—সবসময়েই বমি ভাব থাকবে। সে ক্ষেত্রে শুধু ওষুধে ভরসা না করে ঘরোয়া পথ্যও খেতে হবে নিয়ম করে। […]

বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় চীনা বিজ্ঞানীদের বড় সাফল্য

ফয়সল আবদুল্লাহজিন সম্পাদনার নতুন প্রযুক্তি ব্যবহার করে গুরুতর বংশগত রক্তরোগ থ্যালাসেমিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ সাফল্যের কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। গবেষণাটি বুধবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।গবেষণায় দেখা গেছে, ট্রান্সফিউশন-নির্ভর বেটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজন রোগী পরীক্ষামূলক থেরাপি সিএস-১০১ নেওয়ার পর আর মাসিক রক্ত সঞ্চালনের প্রয়োজন পড়েনি। একবারের চিকিৎসা গ্রহণের পরই তারা নিয়মিত রক্ত নেওয়া বন্ধ […]

বেইজিংয়ে প্রয়োগ করা হলো বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’

ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় বিশ্বজুড়ে এক নতুন মাইলফলক স্পর্শ করল চীন। বেইজিংয়ের একটি হাসপাতালে সম্প্রতি হেপাটাইটিস ডি ভাইরাসের বিরুদ্ধে কার্যকর বিশ্বের প্রথম ‘মনোক্লোনাল অ্যান্টিবডি’ ওষুধ প্রয়োগ করা হয়েছে।সিংহুয়া বিশ্ববিদ্যালয় এবং বেইজিংভিত্তিক বায়োফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান ‘হুয়াহুই হেলথ’-এর যৌথ গবেষণায় আবিষ্কার হয়েছে এই বিশেষ ওষুধ, যার নাম ‘লিবেভিটুগ’। এটিই বিশ্বের প্রথম মনোক্লোনাল অ্যান্টিবডি যা ভাইরাল হেপাটাইটিস চিকিৎসায় অনুমোদন পেয়েছে। […]