Browsing tag

science

String Theory: The Universe Is Made of What? Tiny Strings? Seriously?

(If written) by Joey TribbianiOkay, so, string theory. Right. I know what you’re thinking. Strings? Like guitar strings? Like the strings on my hoodie? Or the string of bad dates I had before I figured out that the problem was, apparently, me?No, no, no. We’re talking about something much bigger. We’re talking about the universe. […]

চীনের সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেলেন দুই গবেষক

চীনের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের সর্বোচ্চ সম্মাননা ‘স্টেট প্রিমিনেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছেন লিথিয়াম ব্যাটারি গবেষণার পথিকৃৎ ছেন লিছুয়ান এবং রাডার বিশেষজ্ঞ বেন ত্য। বুধবার বেইজিংয়ে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।এই বিশেষ সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলনের পাশাপাশি চীনের বিজ্ঞান একাডেমি ও চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের […]

চীনের নিউট্রিনো ডিটেক্টর চুনোয় রেকর্ড সাফল্য

ফয়সল আবদুল্লাহবিশ্বের অন্যতম উন্নত ভূগর্ভস্থ পদার্থবিজ্ঞান পরীক্ষাগার চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটর বা চুনো থেকে প্রথম ফলাফল প্রকাশ করেছেন চীনা বিজ্ঞানীরা, যেখানে রহস্যময় কণা নিউট্রিনো নিয়ে রেকর্ড-পর্যায়ের নির্ভুল পরিমাপ পাওয়া গেছে।গবেষণার ফলাফল বুধবার আন্তর্জাতিক জার্নাল নেচার-এর প্রচ্ছদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।নিউট্রিনো হলো মহাবিশ্বজুড়ে থাকা অতিক্ষুদ্র ভরহীন কণা, যেগুলোকে ভুতুড়ে কণাও বলা হয়। কারণ নিউট্রিনো প্রায় কোনো পদার্থের […]

চীনের আবিষ্কার: পাঁচ বছর না খেয়েও যেভাবে বেঁচে থাকে গভীর সমুদ্রের প্রাণী

ফয়সল আবদুল্লাহগভীর সমুদ্রের এক ধরনের বিশালাকার আইসোপড কীভাবে পাঁচ বছরেরও বেশি সময় কোনো খাবার ছাড়াই বেঁচে থাকতে পারে, সেই রহস্য উন্মোচন করেছেন চীনা বিজ্ঞানীরা।চীনের শানতোং প্রদেশের ছিংতাওয়ে অবস্থিত চীনা বিজ্ঞান একাডেমির সমুদ্রবিজ্ঞান সংস্থা, হংকংয়ের দ্য চাইনিজ ইউনিভার্সিটি এবং নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের যৌথ গবেষণার ফল আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সেল-এ প্রকাশিত হয়েছে।সুপারজায়ান্ট আইসোপড দেখতে অনেকটা বাগানে […]

আকাশগঙ্গার ‘হালো’ অঞ্চলে পালসার নিয়ে নতুন তথ্য জানালেন চীনা বিজ্ঞানীরা

ফয়সল আবদুল্লাহআকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্র থেকে ১০ লাখ আলোকবর্ষ দূরে ডার্ক ম্যাটারে ঢাকা রহস্যময় ‘হালো’ অঞ্চলে অবস্থিত একটি তরুণ পালসার নক্ষত্রের উৎসের সন্ধান পেয়েছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা। এই গবেষণা পালসারের গঠন ও উৎপত্তি নিয়ে নতুন প্রমাণ দিচ্ছে।চীনা বিজ্ঞান একাডেমির অধীন সিনচিয়াং জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে।গবেষকরা চীনের পাঁচশ […]

কীভাবে জন্ম নেয় সুপারভলকানো: চীন-মার্কিন যৌথ গবেষণায় মিলল উত্তর

ফয়সল আবদুল্লাহপৃথিবীর আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সুপারভলকানো, যার একটি অগ্ন্যুৎপাতেই বেরিয়ে আসতে পারে এক হাজার ঘনকিলোমিটারেরও বেশি আগ্নেয় পদার্থ। অনায়াসে চাপা পড়তে পারে আধুনিক যে কোনো বড় শহর।সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এই রহস্যের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তারা দেখিয়েছেন কীভাবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েলোস্টোন ক্যালডেরার নিচে বিশাল ম্যাগমা ব্যবস্থা তৈরি হয় এবং দীর্ঘ […]

নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরণযন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডর (এলএইচসি)-এ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন একটি ভারী, প্রোটন-সদৃশ কণার সন্ধান পেয়েছেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হ্য চিবো। গবেষণাটি পরিচালিত হয়েছে সার্ন-এ।নতুন কণাটি প্রোটনের মতো হলেও এর ভর প্রায় চারগুণ বেশি। বিজ্ঞানীদের মতে, এটি কোয়ান্টাম মেকানিক্সের জটিল আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত […]

মাছির ডিম পাড়ার রহস্য উন্মোচন করলেন চীনা গবেষকরা

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের সাউথওয়েস্ট ইউনিভার্সিটির গবেষকরা অরিয়েন্টাল ফ্রুট ফ্লাইয়ের ডিম পাড়ার কিছু আচরণ নিয়ে এক সফল গবেষণা করেছেন। এ আবিষ্কারের ফলে আমের মারাত্মক ক্ষতি করা মাছিটিকে প্রতিরোধে আরও কার্যকর কীটনাশক কৌশল তৈরির পথ খুলতে পারে।পোকাটি সাধারণত আম যখন পাকা শুরু করে তখনই ফলের ভেতরে ডিম পাড়ে। এতে ফল আগেভাগেই ঝরে পড়ে এবং […]

চাঁদের দক্ষিণ মেরুর বরফের মানচিত্র তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

চীনা বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফের তাপীয় স্থিতিশীলতা নির্ণয়ে একটি উচ্চ-রেজোলিউশনের মডেল তৈরি করেছেন। এটি ২০২৬ সালে উৎক্ষেপণের পরিকল্পনা থাকা ছাং’এ-৭ মিশনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।চীনের জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের অধীনে কি ল্যাবরেটরি অব সোলার অ্যাকটিভিটি অ্যান্ড স্পেস ওয়েদার–এর গবেষক দল এই ‘লুনার পোলার ওয়াটার-আইস থার্মাল স্ট্যাবিলিটি মডেল’ তৈরি করেছেন।গবেষকদের […]

আলো কীভাবে ভ্রমণ করে

আলো বা ফোটনের ভ্রমণ নিয়ে বিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের দেওয়া লেকচারের বাংলা সংক্ষেপিত রূপ।আমি একটা খুব সাধারণ জিনিস দিয়ে শুরু করতে চাই, যেটা একদম স্পষ্ট মনে হয়। আলো ভ্রমণ করে, তাই না? ল্যাম্প জ্বালালে আলো বাল্ব থেকে বেরিয়ে দেয়ালে পড়ে, দেয়াল দেখা যায়। সোজা কথা, আলো ভ্রমণ করেছে।এটা আমরা শতাব্দী ধরে জানি। কিন্তু আজ আমি ‘ভ্রমণ’ […]

নিউট্রিনো শনাক্ত করবে চীনের বিস্ময় চুনো নিউট্রিনো ডিটেক্টর

নাম তার চুনো। পুরো নাম চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটরি। সম্প্রতি চালু হওয়া চীনের অতিকায় এ গবেষণাগারটি মূলত একটি ডিটেক্টর। যার কাজ হলো সূক্ষ্মতম কণা নিউট্রিনো শনাক্ত করা। আর বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী এ নিউট্রিনো ডিটেক্টরটি পুরোপুরি মেড ইন চায়না।আমরা শক্তিশালী টেলিস্কোপে যে মহাবিশ্ব দেখতে পাই, তা মূলত আসল মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ। এর বাইরেও […]

মঙ্গলেও আছে পৃথিবীর মতো কঠিন কেন্দ্র: চীনা ও আন্তর্জাতিক বিজ্ঞানীদের আবিষ্কার

মঙ্গলের ভেতর একটি কঠিন অভ্যন্তরীণ কেন্দ্র (সলিড ইনার কোর) রয়েছে, যা মূলত লোহা, নিকেল ও অন্যান্য হালকা উপাদান দিয়ে গঠিত। এর সঙ্গে মিল রয়েছে পৃথিবীর। চীন ও একদল আন্তর্জাতিক বিজ্ঞানী সম্প্রতি এমনটা আবিষ্কার করেছেন। বুধবার নেচার জার্নালে এ গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে।মঙ্গলে সংঘটিত ভূকম্পন তরঙ্গ বিশ্লেষণ করে এমনটা জানতে পেরেছেন বিজ্ঞানীরা। মঙ্গলের চৌম্বকক্ষেত্রের বিবর্তন বোঝার […]

ক্রুসিফেরাস ফসলের ‘ক্যানসার’ প্রতিরোধে জিন খুঁজে পেলেন চীনা গবেষকরা

ক্রুসিফেরাস ফসলের ভয়াবহ রোগ ‘ক্লাবরুট ডিজিজ’ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ জিন শনাক্ত করেছেন চীনা বিজ্ঞানীরা। গবেষকরা বলছেন, এই জিন নিয়ন্ত্রণের মাধ্যমে ফসলকে দীর্ঘমেয়াদি রোগপ্রতিরোধী করা সম্ভব হবে।গবেষণাটি পরিচালনা করেছে চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের অয়েল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট। সোমবার নেচার জিনেটিক্স জার্নালে প্রকাশিত হয় গবেষণার বিস্তারিত।ক্রুসিফেরাস ফসল যেমন—সরিষা, বাঁধাকপি, ব্রকোলি ও চাইনিজ ক্যাবেজ এখন ক্লাবরুট রোগে […]

The Universe, Woven in Strings

by Dhrubo NeelPeople yearn to understand the universe’s greatest mysteries. Here’s the conundrum, though: mysteries don’t exist in the cosmos itself. It doesn’t want to come out as mysterious or dramatic. That’s just the way things are: what exists, exists; what doesn’t, doesn’t. There is another (perhaps several) dimension between existence and non-existence that is […]

চীনের ‘কৃত্রিম সূর্যে’ নতুন মাইলফলক

প্রযুক্তিগত উন্নয়নে নতুন মাইলফলক অর্জন করেছে চীনের নিউক্লিয়ার ফিউশন রিয়েক্টর বা ‘কৃত্রিম সূর্য’। প্রথমবারের মতো এতে পরমাণুর নিউক্লিয়াস ও ইলেকট্রন—উভয়ের তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পাওয়া গেছে, যা কিনা পরিচ্ছন্ন শক্তির পথে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।‘হুয়ানলিউ-৩’ চীনের তৈরি একটি বৃহৎ বৈজ্ঞানিক যন্ত্র, যা নিয়ন্ত্রিত নিউক্লিয়ার ফিউশন পরিচালনা করে। এর শক্তি উৎপাদন প্রক্রিয়া সূর্যের আলো ও […]