Browsing monthly archive

May 2026

চীনা ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

মে ৭: গতকাল (বুধবার) বেইজিংয়ে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠক করেছেন।ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনার সর্বশেষ পরিস্থিতি এবং ইরানের পরিকল্পনা তুলে ধরে আরাকচি বলেন, বাস্তবতা প্রমাণ করেছে যে সামরিক উপায়ে রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয়। ইরান দৃঢ়ভাবে নিজ জাতীয় সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষা করবে এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে ঐকমত্যে […]

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’: ট্রাম্প

মে ৭: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (বুধবার) ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে বারবার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান গত ২৪ ঘণ্টায় ‘ফলপ্রসূ’ আলোচনা করেছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’।সেদিন হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান ‘একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী’ এবং যদি তা হয়, তবে তারা […]

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে নিজের প্রতিশ্রুতি পূরণ করতে হবে: মুখপাত্র

মে ৭: যুক্তরাষ্ট্রকে ‘এক-চীননীতি’ এবং চীন-মার্কিন তিনটি যুক্ত ইস্তাহার মেনে চলতে হবে; তাইওয়ান ইস্যুতে পূর্ববর্তী সব মার্কিন সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে; এবং এ ব্যাপারে আন্তর্জাতিক বাধ্যবাধকতাও পূরণ করতে হবে। এগুলো চীন-মার্কিন সম্পর্কের স্থিতিশীল, সুষ্ঠ ও টেকসই উন্নয়নের প্রয়োজনীয় পূর্বশর্ত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ […]

১৩৯তম ক্যান্টন মেলায় ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লেনদেন

মে ৭: ১৩৯তম ক্যান্টন মেলা গত মঙ্গলবার সমাপ্ত হয়। প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে, মেলায় রপ্তানি লেনদেনের পরিমাণ ছিল ২৫.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা গতবারের মেলার চেয়ে ১.১ শতাংশ বেশি।এবারের মেলায় নতুন করে স্মার্ট পরিধেয় সামগ্রী ও ড্রোনসহ ৯টি বিশেষ এলাকা স্থাপিত হয়। ৪৬.৫ লাখ প্রদর্শিত পণ্যের মধ্যে “নতুন, সবুজ ও স্মার্ট” পণ্যের হার ছিল ২০ শতাংশের […]

ম্যানিলায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক

খোং চিয়া চিয়া প্রেমমে ৭: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গতকাল (বুধবার) জানান, ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সাথে বৈঠকে মিলিত হবেন।তিনি বলেন, থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও থাই জনগণের স্বার্থ রক্ষার মূল শর্তে, থাই-কম্বোডিয়া সম্পর্ক নির্ধারিত হতে হবে।কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি আরও বলেন, বৈঠক হবে, তবে তা দ্বিপাক্ষিক নয়। […]

জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সেদেশেই অজনপ্রিয়: বেইজিং

মে ৭: জাপান সরকারের সংবিধান সংশোধনের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে জাপানি নাগরিকরা প্রতিবাদ করছেন। এটি জাপানের সাংবিধানিক সংশোধন ও ‘পুনঃসামরিকীকরণ’ প্রচেষ্টায় জড়িত ডানপন্থী শক্তিগুলোর অজনপ্রিয়তাকেই প্রতিফলিত করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।মুখপাত্র বলেন, জাপানি সামরিকবাদের পুনরুত্থান এবং তার ফলস্বরূপ বিশ্বের সম্ভাব্য আরেকটি ধ্বংসযজ্ঞ প্রতিরোধ […]

জাপানি কর্তৃপক্ষকে সমস্যার মূলে যেতে চীনের আহ্বান

মে ৭: চীন-জাপান সম্পর্কের বর্তমান গুরুতর সংকটের মূল কারণ হলো, চীনের তাইওয়ান প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচির ভ্রান্ত মন্তব্য; এর সম্পূর্ণ দায় জাপানের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।মুখপাত্র বলেন, আদান-প্রদান ও সংলাপ পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। জাপান যদি সত্যিই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে […]

তাইওয়ান প্রশ্নে প্যারাগুয়েকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান চীনের

মে ৭: ‘এক-চীননীতি’ হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি ও আন্তর্জাতিক ঐকমত্য। বিশ্বের ১৮৩টি দেশ এ নীতির ভিত্তিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, তথাকথিত প্যারাগুয়ে-তাইওয়ান সম্পর্ক নিয়ে এ কথা বলেন।মুখপাত্র বলেন, “আমরা প্যারাগুয়ের কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব, ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াতে এবং ‘এক-চীননীতি’-কে […]

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় হতে চায় চীন

ফয়সল আবদুল্লাহআন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে কাজ করছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষাখাতে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং ‘চীনে পড়াশোনা করুন’ ব্র্যান্ড শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, গত তিন বছরে বিদেশি শিক্ষার্থীর আবেদন, উৎস দেশের বৈচিত্র্য এবং স্ব-অর্থায়নে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, […]

রাজনৈতিক ইচ্ছাশক্তিতেই চীনে সবুজ শক্তি বিপ্লব

ফয়সল আবদুল্লাহ২০০৬ সালে চীনে যখন নবায়নযোগ্য শক্তি আইন কার্যকর হয়, তখন দেশটির পরিচ্ছন্ন বিদ্যুৎনির্ভর প্রযুক্তি খাত ছিল বেশ ক্ষুদ্র। তীব্র বিদ্যুৎ ঘাটতির বিরুদ্ধে দেশটি যখন লড়াই করছিল, তখন এ খাতও প্রতিযোগিতায় টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। তবে দুই দশক পরের রূপান্তরটা এক কথায় বিস্ময়কর। ২০২৫ সালের মধ্যে, চীনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রায় ৪ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায় […]

ট্রাম্পের সম্ভব্য চীন সফর নিয়ে যোগাযোগ রাখছে দু’দেশ: মুখপাত্র

মে ৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশ যোগাযোগ বজায় রেখেছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান।বুধবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিন এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাম্পের চীন সফর নিয়ে বেইজিং ও ওয়াশিংটন যোগাযোগ রাখছে।’লুৎফর/জেনিফারতথ্য ও ছবি: সিসিটিভি

ধান-মাছ যৌথচাষের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করল চীন

ফয়সল আবদুল্লাহপ্রাচীনকালে ধান-মাছের যৌথ চাষপদ্ধতির প্রচলন ছিল চীনজুড়ে। এর কার্যকারিতা এবার বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করেছেন শাংহাইভিত্তিক গবেষকেরা। ইস্ট চায়না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৮টি দেশের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে পরিচালিত গবেষণায় দেখেছেন, এই পদ্ধতি ধানের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে।গবেষকরা চার বছর মাঠপরীক্ষায় দেখেছেন, ধান-মাছ সহচাষ এলাকায় ক্ষতিকর পোকামাকড় […]

‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু’: বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

মে ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু বলে অবিহিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ শীর্ষ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।বৈঠকে ওয়াং হুনিং বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির […]

চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার

ঢাকা, ৬ মে, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর সিএমজিরবৈঠকে দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণে […]

চীনের বক্স অফিসে মে দিবসের রেকর্ড: আয় ছাড়ালো ৭৫ কোটি ইউয়ান

চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটিতে সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চলচ্চিত্র তথ্য প্ল্যাটফর্ম ‘মাওয়ান’-এর হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছুটির এই দিনগুলোতে বক্স অফিস আয়ের পরিমাণ ৭৫ কোটি ৮০ লাখ ইউয়ান ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি।এ বছর প্রি-সেলসহ মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি মার্কিন ডলার। গত […]