May 2026 - Page 3 of 4 - Mati News
Friday, May 15

Month: May 2026

ম্যানিলায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক

ম্যানিলায় অনুষ্ঠিত হবে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদ্বয়ের বৈঠক

China
খোং চিয়া চিয়া প্রেম মে ৭: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল গতকাল (বুধবার) জানান, ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সাথে বৈঠকে মিলিত হবেন। তিনি বলেন, থাইল্যান্ডের সার্বভৌমত্ব ও থাই জনগণের স্বার্থ রক্ষার মূল শর্তে, থাই-কম্বোডিয়া সম্পর্ক নির্ধারিত হতে হবে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে সম্ভাব্য বৈঠক নিয়ে তিনি আরও বলেন, বৈঠক হবে, তবে তা দ্বিপাক্ষিক নয়। স্বাগতিক হিসেবে ফিলিপিন্স গ্রুপ আলোচনা আয়োজন করতে পারে। তবে যে-কোনো আলোচনা থাইল্যান্ডের জন্য অনুকূল হতে হবে। এদিন তিনি একটি প্রতিনিধিদল নিয়ে ফিলিপিন্সের উদ্দেশে রওয়ানা হন। চলতি সপ্তাহে অনুষ্ঠেয় ৪৮তম আসিয়ান শীর্ষ সম্মেলনে তিনি অংশ নেবেন। সিএমজি...
জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সেদেশেই অজনপ্রিয়: বেইজিং

জাপানের পুনঃসামরিকীকরণ প্রচেষ্টা সেদেশেই অজনপ্রিয়: বেইজিং

China
মে ৭: জাপান সরকারের সংবিধান সংশোধনের প্রচেষ্টার বিরুদ্ধে ক্রমবর্ধমান হারে জাপানি নাগরিকরা প্রতিবাদ করছেন। এটি জাপানের সাংবিধানিক সংশোধন ও 'পুনঃসামরিকীকরণ' প্রচেষ্টায় জড়িত ডানপন্থী শক্তিগুলোর অজনপ্রিয়তাকেই প্রতিফলিত করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। মুখপাত্র বলেন, জাপানি সামরিকবাদের পুনরুত্থান এবং তার ফলস্বরূপ বিশ্বের সম্ভাব্য আরেকটি ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করার জন্য, মিত্রদেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ও পরে কায়রো ঘোষণা এবং পটসডাম ঘোষণাসহ একাধিক প্রাতিষ্ঠানিক ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এই ব্যবস্থাগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে, জাপানকে সম্পূর্ণরূপে নিরস্ত্র হতে হবে এবং এমন কোনো শিল্প বজায় রাখা থেকে বিরত থাকতে হবে, যা তার পুনঃঅস্ত্রসজ্জাকে সক্ষম করবে। তখন জাপান এই বিধানগুলো মেনে নিয়েছিল। জাতিস...
জাপানি কর্তৃপক্ষকে সমস্যার মূলে যেতে চীনের আহ্বান

জাপানি কর্তৃপক্ষকে সমস্যার মূলে যেতে চীনের আহ্বান

China
মে ৭: চীন-জাপান সম্পর্কের বর্তমান গুরুতর সংকটের মূল কারণ হলো, চীনের তাইওয়ান প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকেচির ভ্রান্ত মন্তব্য; এর সম্পূর্ণ দায় জাপানের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে, এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। মুখপাত্র বলেন, আদান-প্রদান ও সংলাপ পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। জাপান যদি সত্যিই দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে চায়, তবে তার উচিত দু’দেশের মধ্যকার ‘চারটি রাজনৈতিক দলিল’ এবং তার নিজের অঙ্গীকারগুলো মেনে চলা। জাপানের ভ্রান্ত মন্তব্যগুলো প্রত্যাহার করতে এবং দু’দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি রক্ষার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপও গ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, “আমরা জাপান সরকারকে সমস্যার মূলে যেতে আহ্বান জানাই এবং সেগুলো সমাধান করার তাগিদ দেই। নিজেদের ভুল নিয়ে চিন্তা করে তা সংশোধন করতে এবং দু’দেশের স্বাভাবিক ...
তাইওয়ান প্রশ্নে প্যারাগুয়েকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান চীনের

তাইওয়ান প্রশ্নে প্যারাগুয়েকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান চীনের

China
মে ৭: ‘এক-চীননীতি’ হলো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি ও আন্তর্জাতিক ঐকমত্য। বিশ্বের ১৮৩টি দেশ এ নীতির ভিত্তিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান, তথাকথিত প্যারাগুয়ে-তাইওয়ান সম্পর্ক নিয়ে এ কথা বলেন। মুখপাত্র বলেন, “আমরা প্যারাগুয়ের কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব, ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াতে এবং ‘এক-চীননীতি’-কে স্বীকৃতি দিয়ে, তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে তথাকথিত ‘কূটনৈতিক সম্পর্ক’ ছিন্ন করার সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই।” সিএমজি...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় হতে চায় চীন

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও আকর্ষণীয় হতে চায় চীন

Career, China, Education
ফয়সল আবদুল্লাহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে কাজ করছে চীন। দেশটির ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষাখাতে উচ্চমানের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং ‘চীনে পড়াশোনা করুন’ ব্র্যান্ড শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত তিন বছরে বিদেশি শিক্ষার্থীর আবেদন, উৎস দেশের বৈচিত্র্য এবং স্ব-অর্থায়নে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১৯১টি দেশ ও অঞ্চলের প্রায় ৩ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী চীনে পড়াশোনা করেছেন। এর মধ্যে ২ লাখ ৫ হাজার ছিলেন ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থী। সবচেয়ে জনপ্রিয় বিষয় ছিল প্রকৌশল। বেইজিং আন্তর্জাতিক বিষয়াবলী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চং ছেংচুন জানান, ২০২৬ সালের মার্চ পর্যন্ত তাদের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থ...
রাজনৈতিক ইচ্ছাশক্তিতেই চীনে সবুজ শক্তি বিপ্লব

রাজনৈতিক ইচ্ছাশক্তিতেই চীনে সবুজ শক্তি বিপ্লব

China
ফয়সল আবদুল্লাহ ২০০৬ সালে চীনে যখন নবায়নযোগ্য শক্তি আইন কার্যকর হয়, তখন দেশটির পরিচ্ছন্ন বিদ্যুৎনির্ভর প্রযুক্তি খাত ছিল বেশ ক্ষুদ্র। তীব্র বিদ্যুৎ ঘাটতির বিরুদ্ধে দেশটি যখন লড়াই করছিল, তখন এ খাতও প্রতিযোগিতায় টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। তবে দুই দশক পরের রূপান্তরটা এক কথায় বিস্ময়কর। ২০২৫ সালের মধ্যে, চীনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রায় ৪ ট্রিলিয়ন কিলোওয়াট-ঘণ্টায় পৌঁছেছে, যা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মোট ব্যবহারকেও ছাড়িয়ে গেছে। চীনের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৬০ শতাংশেরও বেশি এখন আসে নবায়নযোগ্য উৎস থেকে। নবায়নযোগ্য শক্তিতে বিশ্বনেতার আসনে আসার এই অভাবনীয় উত্থান চীনের জন্য কোনো আকস্মিক ঘটনা ছিল না; এটি দূরদর্শী আইন ও প্রশাসনের পরিকল্পনাতেই সম্ভব হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ২০০৬ সালের আইনটি একটি শক্তি সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপান্তরিত করার জন্য...
ট্রাম্পের সম্ভব্য চীন সফর নিয়ে যোগাযোগ রাখছে দু’দেশ: মুখপাত্র

ট্রাম্পের সম্ভব্য চীন সফর নিয়ে যোগাযোগ রাখছে দু’দেশ: মুখপাত্র

China
মে ৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য চীন সফর নিয়ে দুই দেশ যোগাযোগ বজায় রেখেছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। বুধবার বেইজিংয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লিন এ কথা বলেন। তিনি বলেন, ‘ট্রাম্পের চীন সফর নিয়ে বেইজিং ও ওয়াশিংটন যোগাযোগ রাখছে।’ লুৎফর/জেনিফার তথ্য ও ছবি: সিসিটিভি...
ধান-মাছ যৌথচাষের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করল চীন

ধান-মাছ যৌথচাষের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করল চীন

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ প্রাচীনকালে ধান-মাছের যৌথ চাষপদ্ধতির প্রচলন ছিল চীনজুড়ে। এর কার্যকারিতা এবার বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করেছেন শাংহাইভিত্তিক গবেষকেরা। ইস্ট চায়না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৮টি দেশের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে পরিচালিত গবেষণায় দেখেছেন, এই পদ্ধতি ধানের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে। গবেষকরা চার বছর মাঠপরীক্ষায় দেখেছেন, ধান-মাছ সহচাষ এলাকায় ক্ষতিকর পোকামাকড় উল্লেখযোগ্যভাবে কমে এবং শিকারি মাকড়সার সংখ্যা বাড়ে। গবেষণায় আরও দেখা গেছে, প্রচলিত একক ধানচাষের তুলনায় ধান-মাছ সহচাষ ব্যবস্থায় ধানের ফলন গড়ে ১২ দশমিক ৫ শতাংশ বেশি হয়েছে। একই সঙ্গে জমিতে থাকা মাছের কারণে উপকারী অমেরুদণ্ডী শিকারি প্রাণী ও পরজীবী কীটের সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। ফলে ক্ষতিকর পোকামাকড় ২৪ দশমিক ১ শতাংশ, রোগবালাই ৩৮ দশমি...
‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু’: বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

‘চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু’: বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

China, Cover Story
মে ৬, সিএমজি বাংলা ডেস্ক: চীন বাংলাদেশের প্রকৃত বন্ধু বলে অবিহিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ শীর্ষ সম্মেলনের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে ওয়াং হুনিং বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ভিত্তিতে বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে চীন অঙ্গীকারবদ্ধ। উচ্চপর্যায়ের প্রতিনিধি বিনিময় জোরদার করা এবং একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন জানানোর ওপর গুরুত্বারোপ করে ওয়াং বলেন, উভয় দেশের জনগণের স্বার্থ রক্ষায় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করা প্রয়োজন। বাংলাদেশ-চীন ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রকৃত উন্নয়নে সিপিপিসিসি জাতীয় কমিটি ইতিবাচক ভূমি...
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার

চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক: বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে নতুন অঙ্গীকার

China, Cover Story
ঢাকা, ৬ মে, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান কৌশলগত সম্পর্ককে আরও সুদৃঢ় করতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। খবর সিএমজিরবৈঠকে দুই দেশ তাদের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়।চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ, এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে রাজনৈতিক পারস্পরিক আস্থা জোরদারে চীন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকতে চায় চীন। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারের স্থিতিশীলতা, ঐক্য এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা ...
চীনের বক্স অফিসে মে দিবসের রেকর্ড: আয় ছাড়ালো ৭৫ কোটি ইউয়ান

চীনের বক্স অফিসে মে দিবসের রেকর্ড: আয় ছাড়ালো ৭৫ কোটি ইউয়ান

China, Entertainment
চীনে পাঁচ দিনের মে দিবসের ছুটিতে সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চলচ্চিত্র তথ্য প্ল্যাটফর্ম ‘মাওয়ান’-এর হিসাব অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছুটির এই দিনগুলোতে বক্স অফিস আয়ের পরিমাণ ৭৫ কোটি ৮০ লাখ ইউয়ান ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। এ বছর প্রি-সেলসহ মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১ কোটি মার্কিন ডলার। গত বছর এই সময়ে আয়ের পরিমাণ ছিল ৭৪ কোটি ৭০ লাখ ইউয়ান। পরিসংখ্যান বলছে, ২ দশমিক ৩৭ মিলিয়ন স্ক্রিনিং বা প্রদর্শনীর মাধ্যমে ২ কোটিরও বেশি দর্শক সিনেমা হলে গিয়েছেন। এবারের মে দিবসের লাইনআপে এক ডজনেরও বেশি নতুন সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে সাসপেন্স, অ্যাকশন এবং অ্যানিমেশনধর্মী চলচ্চিত্রের আধিক্য ছিল চোখে পড়ার মতো। সাসপেন্স থ্রিলার ‘ভ্যানিশিং পয়েন্ট’ এবং ক্রাইম থ্রিলার ‘কোল্ড ওয়ার ১৯৯৪’ ইতিবাচক রিভিউ এবং জনপ্রিয়তার কারণে প্রত্যেকেই ১০০ মিলিয়ন ইউয়ানের ঘর ছাড়িয়ে গেছে...
চীনে নতুন পেশা ‘এআই ট্রেনিং স্পেশালিস্ট

চীনে নতুন পেশা ‘এআই ট্রেনিং স্পেশালিস্ট

Career, China
ফয়সল আবদুল্লাহ: চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নতুন পেশার নাম ‘এআই ট্রেনিং স্পেশালিস্ট’। ২০২১ সালে দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষক-এর জন্য জাতীয় দক্ষতা মানদণ্ড চালু করে। এই পেশার কাজ হলো এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া, তথ্য যাচাই করা এবং সফটওয়্যারকে বাস্তব কাজের জন্য প্রস্তুত করা। পূর্ব চীনের হাংচৌ শহরের প্রযুক্তি প্রতিষ্ঠান লিংইয়াং ইন্টেলিজেন্ট টেকনোলজির কর্মী শু শান সম্প্রতি তৃতীয় স্তরের এআই ট্রেনার সনদ পেয়েছেন। তিনি ব্যবসায়িক ডেটা বিশ্লেষণের জন্য এআই-ভিত্তিক সফটওয়্যার তৈরির একটি দলের সমন্বয়ক হিসেবে কাজ করছেন। শু শানের মতে, এই সফটওয়্যারটি এমনভাবে কাজ করে যেন বহু বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশ্লেষক ধাপে ধাপে সমস্যার সমাধান দিচ্ছেন। লিংইয়াং ইন্টেলিজেন্ট টেকনোলজির সমন্বয়ক শু শান বলেন, এআই ট্রেনার সনদ পাওয়ার পর প্রযুক্তিটি কীভাবে ...
এআইর সুফল বিশ্বজুড়ে সমান হওয়া উচিত বলে মনে করে চীন

এআইর সুফল বিশ্বজুড়ে সমান হওয়া উচিত বলে মনে করে চীন

China
ফয়সল আবদুল্লাহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে সৃষ্ট ডিজিটাল সুফল বিশ্বের সব মানুষের সমানভাবে পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং। মঙ্গলবার এআই সক্ষমতা উন্নয়ন নিয়ে গঠিত ‘গ্রুপ অব ফ্রেন্ডস ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন অন এআই ক্যাপাসিটি-বিল্ডিং’-এর বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে এবং অর্থনীতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দ্রুত একীভূত হচ্ছে। তিনি বলেন, এই প্রযুক্তি মানুষের জীবনধারার ধরনকেও বদলে দিচ্ছে এবং ২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফু বলেন, এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এর বৈশ্বিক শাসনব্যবস্থাকেও সময়োপযোগী করতে হবে। গত দুই বছরে এই গ্রুপ অব ফ্রেন্ডস চারটি উন্মুক্ত বৈঠক এবং চীনে তিনটি এআই সক্ষমতা উন্নয়ন কর্মশালার আয়োজন করেছে। এতে বিভিন্ন সদস্য ...
মানবমস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন চীনা গবেষকরা

মানবমস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক পেয়েছেন চীনা গবেষকরা

China
ফয়সল আবদুল্লাহ: প্লাস্টিকের ক্ষুদ্র কণা যার আরেক নাম মাইক্রোপ্লাস্টিক, এটি এখন বিশ্বজুড়ে পরিবেশ ও মানবস্বাস্থ্যের বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। খাবার, পানি এমনকি বাতাসের মাধ্যমেও এসব কণা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। চীনা গবেষকেরা প্রথমবার মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি এবং সেগুলোর বিস্তারের ধরন শনাক্ত করেছেন। চার বছরে শতাধিক রোগী ও সুস্থ মস্তিষ্কের নমুনা বিশ্লেষণে দেখা যায়, প্রায় সব নমুনাতেই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি রয়েছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে নেচার হেলথ সাময়িকীতে। তবে এসব কণা সরাসরি মস্তিষ্কের টিউমার সৃষ্টি করে—এমন প্রমাণ তারা পাননি। বেইজিং থিয়ানথান হাসপাতালের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, একদল চীনা গবেষক মানুষের মস্তিষ্কে মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিকের উপস্থিতি নিশ্চিতকরণের পাশপাশি মস্তিষ্কের টিউমার ও সুস্থ টিস্যুতে এই প্লাস্টিকের অবস্থানের ...
চীনে ঝুঁকিপূর্ণ শিল্পে এমবডিড এআই রোবট

চীনে ঝুঁকিপূর্ণ শিল্পে এমবডিড এআই রোবট

China, Tech news
চীনে ঝুঁকিপূর্ণ শিল্পক্ষেত্রে মানুষের পরিবর্তে কাজ করতে শুরু করেছে এমবডিড কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোবট। রাসায়নিক কারখানা, জাহাজ নির্মাণ বা উঁচু শিল্প স্থাপনার মতো বিপজ্জনক জায়গায় এসব রোবট ইতিমধ্যে বাস্তব কাজে ব্যবহার করা হচ্ছে। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে তৈরি একটি রোবট রাসায়নিক ট্যাংকের উঁচু ধাতব দেয়ালে উঠে ওয়েল্ডিং, ত্রুটি শনাক্তকরণ এবং মরিচা পরিষ্কারের মতো কাজ করছে। রোবটটি তৈরি করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান রোবটপ্লাসপ্লাস। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানালেন, আগে শ্রমিকদের ঝুঁকিপূর্ণ উচ্চতায় ঝুলে কাজ করতে হতো। এখন অপারেটররা নিয়ন্ত্রণ কক্ষে বসে ভিআর চশমা পরে রোবট পরিচালনা করছেন। মিলিসেকেন্ডের মধ্যেই সেই নির্দেশ অনুসরণ করতে পারছে রোবট। প্রায় ৯০ কেজি ওজনের ওই রোবটের নিচের অংশে রয়েছে চৌম্বকযুক্ত চাকা, যা ধাতব পৃষ্ঠে স্থিরভাবে চলতে পারে। উপরের অংশে রয়েছে দুটি বাহু। ওয়েল্ডিংয়ের পাশা...