শেনচৌ-২৩ উৎক্ষেপণে প্রস্তুত চীন
শেনচৌ-২৩ মহাকাশযানটিকে শনিবার চীনের চিয়ুছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র এলাকায় স্থানান্তর করা শুরু হয়েছে। উপযুক্ত সময়ে এটি উৎক্ষেপণ করা হবে। কর্তৃপক্ষের বরাতে শনিবার এ খবর জানিয়েছে সিসিটিভি।একটি বিশেষ ভ্রাম্যমাণ প্লাটফর্মের সহায়তায় প্রকৌশলীরা প্রায় ৬০ মিটার উঁচু রকেট ও মহাকাশযানের সমন্বিত কাঠামোটিকে খাড়াভাবে উৎক্ষেপণ টাওয়ারের দিকে নিয়ে যান।চূড়ান্ত সংযোজন ও পরীক্ষাগারে প্রথমে রকেট এবং মহাকাশযান একত্রে সংযুক্ত […]