Browsing monthly archive

July 2026

নামিবিয়া-উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে চাও ল্যাচির বৈঠক

নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নদাইতওয়া এবং উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থে সং-এর সঙ্গে আলাদা বৈঠক করেছেন চীনের জাতীয় গণ কংগ্রেস-এনপিসি’র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যাচি। শুক্রবার তাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেন চীনের এ শীর্ষ আইন প্রণেতা।নামিবিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চাও ল্যাচি বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য […]

গ্লোবাল সাউথ দেশগুলোর শিল্পায়ন সম্ভাবনা থেকে তথাকথিত ‘চীনের বিতাড়ন’ ভিত্তিহীন: চীনা মুখপাত্র

সম্প্রতি কিছু কিছু বিদেশি গণমাধ্যম জানিয়েছে, চীনের উত্পাদন শিল্পের উন্নয়ন কেবল পাশ্চাত্য দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ নয়, বরং গ্লোবল সাউথের বিভিন্ন দেশের শিল্পায়নের সম্ভাবনার চাপিয়ে দেয়, তারা তথাকথিত ‘চীনের বিতাড়ন’ ধারণা পেশ করেছে।এর জবাবে আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, তথাকথিত চীনের বিতাড়ন ধারণা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ নয়; […]

প্রথমবারের মতো চীনের উৎক্ষেপণ যানে সফলভাবে নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা যাবে

ইয়াং ওয়েইমিং স্বর্ণাআজ (শুক্রবার) হাইনান বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘লং মার্চ ১০বি’ উৎক্ষেপণ যান মহাকাশে পাঠানো হয়েছে। এটি সফলভাবে স্যাটেলাইটকে নির্ধারিত কক্ষপথে স্থাপন করেছে এবং এর প্রথম স্তরটি সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে। এর ফলে পুরো মহাকাশ অভিযানটি সম্পূর্ণ সফল হয়েছে।এই অভিযানটি ছিল চীনের ইতিহাসে প্রথম কোনো উৎক্ষেপণ যানের প্রথম স্তরের নিয়ন্ত্রিত পুনরুদ্ধার। একই সাথে, […]

এআই ফর গুড: সিএমজি’র আমন্ত্রণে বিদেশে ‘উইনিং ইন উইথ এআই’ অনুষ্ঠান চালু

 ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত সুইজারল্যান্ডের জেনিভায় আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে ‘এআই ফর গুড’ গ্লোবাল সামিট অনুষ্ঠিত হয়। সারা বিশ্বের গবেষণা প্রতিষ্ঠান, কোম্পানি এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উদ্ভাবনী প্রয়োগ নিয়ে মতবিনিময় করে এবং এআই কীভাবে মানবসমাজকে আরও ভালোভাবে সেবা দিতে পারে, তা নিয়ে আলোচনা করে। এই সামিট […]

চীনের গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন প্রথমবার ১৫০ মিলিয়ন টনে পৌঁছল

চীনে ২০২৬ সালে আবারও গ্রীষ্মকালীন শস্যের বাম্পার ফলন হয়েছে। দেশটির গ্রীষ্মকালীন শস্য উৎপাদন প্রথমবারের মতো ১৫০ মিলিয়ন টন অতিক্রম করেছে বলে শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে।চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী, এ বছর দেশটির গ্রীষ্মকালীন শস্য উৎপাদন দাঁড়িয়েছে ১৫০.৭৫ মিলিয়ন টনে, যা গত বছরের তুলনায় ০.৭ শতাংশ বা ১০ লাখ টন বেশি।এ বছর চীনে […]

এআই ব্যবহারে কম বয়স বলতে কতটুকু বয়স বোঝায়?

সাকিব সিকান্দারজেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শ্রেণিকক্ষ ও ইন্টারনেটের মাধ্যমে শিশুদের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে। তবে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠান একদিকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করছে, অন্যদিকে তাদের এমন একটি প্রযুক্তির জন্য প্রস্তুত করছে যা ভবিষ্যতে ক্রমেই আরও অপরিহার্য হয়ে উঠবে।সম্প্রতি শিশুদের এআই ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক আরও তীব্র হয়েছে। জাতিসংঘ (ইউএন) এআই […]

স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে চীনের অর্থনীতি

রপ্তানিতে প্রত্যাশার চেয়েও ভালো প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দ্রুত অগ্রগতির ফলে চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে বলে আশা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে আন্তর্জাতিক প্রধান প্রতিষ্ঠানগুলোও চীনের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে ক্রমবর্ধমান আস্থা প্রকাশ করছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা।তাদের মতে, বছরের দ্বিতীয়ার্ধে উচ্চপ্রযুক্তি পণ্যের বৈদেশিক চাহিদা প্রবৃদ্ধির গতি ধরে রাখতে […]

বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে চীনা সেনাবাহিনী

দক্ষিণ, মধ্য ও উত্তর-পশ্চিম চীনের বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সম্মুখ সারিতে কাজ করে যাচ্ছে চীনা সেনাবাহিনী ও মিলিশিয়ার সদস্যরা। বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি এ তথ্য জানান।মুখপাত্র বলেন, দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল, মধ্য চীনের হুবেই প্রদেশ এবং উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশে সেনা সদস্য ও মিলিশিয়া সদস্যরা বন্যা নিয়ন্ত্রণ এবং […]

সি-এর বক্তব্যে যেভাবে চীনের বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক পথরেখার দেখা মেলে

বিজ্ঞান ও প্রযুক্তিতে আত্মনির্ভরতা ও সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে এবং চীনা ধাঁচের আধুনিকায়নের ভিত্তি সুদৃঢ় ও এতে গতি সঞ্চারের আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।মঙ্গলবার চীনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চীনা বিজ্ঞান একাডেমির (সিএএস) সদস্যদের সাধারণ সভা, চীনা প্রকৌশল একাডেমির (সিএই) সদস্যদের সাধারণ সভা এবং চীন বিজ্ঞান ও প্রযুক্তি সমিতির ১১তম […]

বেইজিংয়ে চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে নামিবিয়ার প্রেসিডেন্টের বৈঠক

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বৃহস্পতিবার বেইজিংয়ে নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি-এনদাইতওয়াহর সঙ্গে বৈঠক করেছেন।বৈঠকে লি ছিয়াং বলেন, আফ্রিকায় নামিবিয়া চীনের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। চীন দেশটির সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিয়ে যেতে, একে অপরের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়ে দৃঢ়ভাবে সমর্থন জানাতে এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা জোরদারের মাধ্যমে দুই দেশের আধুনিকায়নকে এগিয়ে নিতে আগ্রহী।তিনি উভয় পক্ষকে […]

যুক্তি, আইন ও ন্যায়সংগত রাজনৈতিক কাঠামোই ছিল জেনকুয়ান স্বর্ণযুগের ভিত্তি

 ইয়াং ওয়েইমিং স্বর্ণাথাং রাজবংশের সময় জেনকুয়ান স্বর্ণযুগের সূচনার সঙ্গে সম্রাট থাইজুংয়ের ‘ছুনশু জিইয়াও (সকল শাস্ত্রের সংকলন)’-এর প্রয়োগের একটি গভীর সম্পর্ক আছে। থাইজুং ছিলেন আদর্শবান। গুরুত্ব দিতেন নৈতিক শিক্ষায়। একটি যুক্তি, ন্যায়সংগত ও আইনসম্মত রাজনৈতিক কাঠামোর প্রবর্তন করেছিলেন তিনি। জেনকুয়ান জেংইয়াও (জেনকুয়ান যুগের রাজনৈতিক গুরুত্বপূর্ণ বিষয়)-তে সম্রাট থাইজুং ও তার মন্ত্রীদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেসব […]

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

বৃক্ষ রোপণের পর তার পরিচর্যার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গাছপালা, প্রাণী, মাটি, পানি ও বায়ু- পরিবেশের সবকিছু যেন স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে এমন একটি ইকোসিস্টেম বজায় রাখার চেষ্টা করছি আমরা। বর্তমান সরকারের কাজের লক্ষ্য এই পুরো পরিবেশটাকে ঠিকঠাক রাখা।’তিনি বলেন, ‘শুধু গাছ লাগানো বা প্লাস্টিক সরানোই যথেষ্ট নয়। আরও অনেক ইন্টিগ্রেটেড (সমন্বিত) বিষয় […]

সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতা রোধে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান চীনের

বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে যৌন সহিংসতা প্রতিরোধ ও নির্মূলে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে চীন। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত এক উন্মুক্ত বিতর্কে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং এই আহ্বান জানান।‘সংঘাতে যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক আইনের প্রতিশ্রুতি রক্ষা’ শীর্ষক এই বিতর্কে চীনা রাষ্ট্রদূত বলেন, বর্তমান অস্থিতিশীল বিশ্বে সংঘাত-সংশ্লিষ্ট যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, […]

চীনের শক্তিশালী উৎপাদন সক্ষমতা বৈশ্বিক চাহিদার কার্যকর সমাধান

ইউরোপজুড়ে যখন রেকর্ড তাপপ্রবাহে মানুষ বিপর্যস্ত, তখন চীনে তৈরি এয়ার কন্ডিশনার এবং সাশ্রয়ী শীতলীকরণ সমাধানগুলো ব্যাপক চাহিদাসম্পন্ন পণ্যে পরিণত হয়েছে। এটি আবারও স্মরণ করিয়ে দিচ্ছে যে, চীনের শক্তিশালী উৎপাদন সক্ষমতা কোনোভাবেই ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ নয়; বরং এটি বাস্তব বিশ্বের চাহিদার একটি কার্যকর সমাধান।সম্প্রতি ইউরোপের কিছু রাজনীতিক চীনের কথিত ‘ভর্তুকি-নির্ভর অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’কে লক্ষ্য করে নতুন […]

২০৩০ সালের মধ্যে বেকারত্বের হার ৫.৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য চীনের

আগামী পাঁচ বছরের জন্য কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা খাতের নতুন উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের প্রকাশিত ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা’র (২০২৬-২০৩০) খসড়ায় কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।চীনের নতুন এই উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্যগুলো কর্মসংস্থান সৃষ্টি, […]