চীনে ২৯টি নদীর পানি বিপদসীমার ওপরে, হলুদ সতর্কতা জারি
চলমান বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে রোববার সকাল পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলের মোট ২৯টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় বন্যার হলুদ সতর্কতা বজায় রেখেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।মন্ত্রণালয়ের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশ, পূর্বাঞ্চলের চেচিয়াং ও চিয়াংসু প্রদেশ, দক্ষিণাঞ্চলের […]