August 2026 - Page 18 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

চীনে ২৯টি নদীর পানি বিপদসীমার ওপরে, হলুদ সতর্কতা জারি

চীনে ২৯টি নদীর পানি বিপদসীমার ওপরে, হলুদ সতর্কতা জারি

Default
চলমান বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে রোববার সকাল পর্যন্ত চীনের বিভিন্ন অঞ্চলের মোট ২৯টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি বিবেচনায় দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় বন্যার হলুদ সতর্কতা বজায় রেখেছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয়ের রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৯টা পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলের হেইলংচিয়াং প্রদেশ, পূর্বাঞ্চলের চেচিয়াং ও চিয়াংসু প্রদেশ, দক্ষিণাঞ্চলের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশের মোট ২৯টি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বইছিল। এর মধ্যে সর্বোচ্চ পানি বৃদ্ধির পরিমাণ রেকর্ড করা হয়েছে ৬ দশমিক শূন্য ৭ মিটার। আবহাওয়া ও নদীবন্দরের তথ্যানুযায়ী, রোববার থেকে মঙ্গলবারের মধ্যে বৃষ্টির কারণে কুয়াংশির ইউচিয়াং নদীর মূল প্রবাহে বিপদসীমার ওপর দিয়ে বন্যা বয়ে যেতে পারে। এছাড়া ভারি বৃষ্টির...
টানা তিন টাইফুনে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি

টানা তিন টাইফুনে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি

China
টানা তিনটি টাইফুনের প্রভাবে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারি বর্ষণ ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি সাড়া কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ। চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি মৌসুমের টাইফুন ক্রমেই শক্তি সঞ্চার করে আগামী কয়েক দিনে বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে পারে। এ কারণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও বাতাসের জন্য প্রস্তুত থাকতে নীল সতর্কতা জারি রাখা হয়েছে। বর্তমানে টাইফুন দক্ষিণ চীনের কুয়াংসি, কুয়াংতোং ও হাইনান প্রদেশে তাণ্ডব চালাচ্ছে। ফুচিয়ান, চেচিয়াং ও কুয়াংতোংয়ে ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কুয়াংসিতে ২০ হাজার কেন্দ্রীয় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। চীনে আবহাওয়ার চার স্তরের সতর্কতা ব্যবস্থায় নীল সতর্কতা সর্বনিম্ন স্তর। সূত্র:...
চীনের সিছুয়ানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

চীনের সিছুয়ানে ৪.৭ মাত্রার ভূমিকম্প

China
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ইবিন শহরের ছাংনিং কাউন্টিতে ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র জানিয়েছে, সোমবার বেইজিং সময় সকাল ৮টা ২৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৮.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০৪.৯৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার। সূত্র: সিএমজি বাংলা...
আর্কটিক অভিযানে বড় সাফল্য চীনের: সম্পন্ন হলো বরফ গবেষণা

আর্কটিক অভিযানে বড় সাফল্য চীনের: সম্পন্ন হলো বরফ গবেষণা

China
উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের বরফ ও জলবায়ু পরিবর্তনের রহস্য উন্মোচনে বড় সাফল্য পেয়েছে চীন। দেশটির ১৬তম বৈজ্ঞানিক গবেষণা দল উচ্চ অক্ষাংশের বরফাচ্ছন্ন সমুদ্রে তাদের নির্ধারিত সবকটি বরফ স্টেশন জরিপের কাজ সফলভাবে শেষ করেছে। এই অভিযানে ‘সুয়েলং-২’ সহ চীনের দুটি মেরু গবেষণা জাহাজ (আইসব্রেকার) অংশ নেয়। গবেষকেরা মধ্য আর্কটিক মহাসাগরের মোট ১৯টি বরফ স্টেশনে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালান। এতে প্রথমবারের মতো উত্তর মেরুর সাগরে একটি বহুমুখী পর্যবেক্ষণ নেটওয়ার্ক তৈরি করা সম্ভব হলো। এই বৈজ্ঞানিক অভিযানের অন্যতম বিশেষ দিক ছিল চীন-নির্মিত নিজস্ব গবেষণা যন্ত্রপাতির বড় আকারের ব্যবহার। গবেষকদের সংগৃহীত এসব তথ্য থেকে উত্তর মেরুর বরফ কীভাবে গলছে বা গলনের প্রক্রিয়া কেমন, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে। গবেষকদের মতে, এই তথ্যগুলো বিশ্বজুড়ে আগামী দিনের আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস আরও নিখুঁতভাবে দ...
‘চারটি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলছে চীন’

‘চারটি বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে বহুপক্ষীয় বিশ্বের দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলছে চীন’

China
বর্তমান ভূরাজনৈতিক বিভাজন ও বৈশ্বিক অস্থিরতার মাঝে চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ আন্তর্জাতিক শাসনব্যবস্থায় নতুন চিন্তাধারা এবং সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন ইতালি-চীন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মারিও বোসেলি। সম্প্রতি সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সফল এক দশকেরও বেশি সময় পর এটি চীনের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির গভীরতা প্রকাশ করে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার পরিধি পেরিয়ে উন্নয়ন, নিরাপত্তা, বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ এবং বৈশ্বিক শাসনব্যবস্থার দিকে মনোযোগ আরও প্রসারিত হয়েছে। বোসেলি বিশ্বাস করেন, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ চীন এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার সুযোগ করে দিতে পারে। জিসিআই সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ...
আন্তর্জাতিক সম্প্রচার প্রদর্শনীতে বিশ্বমানের প্রযুক্তি তুলে ধরে তাক লাগাল সিএমজি

আন্তর্জাতিক সম্প্রচার প্রদর্শনীতে বিশ্বমানের প্রযুক্তি তুলে ধরে তাক লাগাল সিএমজি

China
বেইজিংয়ে ৩৩তম আন্তর্জাতিক বেতার, টিভি এবং চলচ্চিত্র (বিআইআরটিভি) প্রদর্শনীতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) তাদের নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক সম্প্রচার প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবনসমূহ প্রদর্শন করেছে। একটি উন্নত লার্জ-স্কেল মডেল এবং থ্রি-ডি ইমারসিভ অডিও পণ্যের সমন্বয়ে সংস্থাটি দেখিয়ে দিয়েছে কীভাবে এআই প্রযুক্তি পুরো সংবাদ ও বিনোদনমাধ্যমকে এক নতুন যুগে নিয়ে যাচ্ছে। শনিবার শেষ হওয়া চার দিনব্যাপী প্রদর্শনীতে বৈশ্বিক সম্প্রচার, চলচ্চিত্র ও অনলাইন অডিও-ভিজ্যুয়াল খাতের সেরা উদ্ভাবন ও প্রয়োগমূলক সাফল্যগুলো তুলে ধরা হয়। সিএমজি-র নির্ধারিত প্রযুক্তি উদ্ভাবন জোনে বিগত এক বছরে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা, আল্ট্রা-হাই ডেফিনিশন, ক্লাউড প্রোডাকশন এবং অল-মিডিয়া মোবাইল ব্রডকাস্টিংয়ের বাস্তবভিত্তিক সফল প্রয়োগ উপস্থাপন করা হয়। বিষয়বস্তু তৈরি ও প্রধান প্রধান অনুষ্ঠান প...
শেনচেনে স্মার্ট ফটোগ্রাফি সরঞ্জাম কিনছেন বিদেশি পর্যটকরা

শেনচেনে স্মার্ট ফটোগ্রাফি সরঞ্জাম কিনছেন বিদেশি পর্যটকরা

China
দক্ষিণ চীনের প্রযুক্তিকেন্দ্র শেনচেনের ব্যস্ত বাণিজ্যিক এলাকা হুয়াচিয়াংবেই ইলেকট্রনিক্স মার্কেট ক্রমেই আন্তর্জাতিক ক্রেতা ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে। ‘চীনের এক নম্বর ইলেকট্রনিক্স সড়ক’ হিসেবে পরিচিত এই বাজারে অত্যাধুনিক প্রযুক্তিপণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন দেশের ক্রেতারা। চলতি গ্রীষ্মে হুয়াচিয়াংবেইয়ের বিশাল বাজারে একটি নতুন দৃশ্য ক্রমশ সাধারণ হয়ে উঠেছে। আন্তর্জাতিক পর্যটকদের দল স্মার্ট ফটোগ্রাফি ও চিত্রগ্রহণ সরঞ্জামের দোকানে ভিড় করছেন এবং দেশে ফেরার আগে অত্যাধুনিক ক্যামেরা ও আনুষঙ্গিক সরঞ্জাম কিনছেন। বাজারের একটি বিশেষায়িত ইমেজিং সরঞ্জামের দোকানে সম্প্রতি বিদেশি ভ্রমণকারীদের উপস্থিতি বেড়েছে। তারা বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা করে দেখছেন এবং পছন্দের পণ্য কিনছেন। অনেকেই ব্যক্তিগত বা পেশাগত ব্যবহারের জন্য ক্যামেরা কিনতে দলবদ্ধভাবে সেখানে আসছেন। হুয়াচিয়াংবেইয়ের দোক...
তিউনিসিয়ায় চীনা-সহায়তায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

তিউনিসিয়ায় চীনা-সহায়তায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র

China
তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গাবেসে চীনা-সহায়তায় একটি ক্যান্সার চিকিৎসা কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে তিউনিসিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ওয়ালিদ নাইজা বলেন, তিউনিসিয়া ও চীনের মধ্যে গভীর বন্ধুত্ব রয়েছে এবং দুই দেশ উচ্চমাত্রার পারস্পরিক আস্থা বজায় রেখে চলেছে। তিনি বলেন, এই প্রকল্পের সূচনা দুই দেশের মধ্যে গতিশীল ও ক্রমবর্ধমান সহযোগিতারই প্রমাণ। তিনি আরও বলেন, কেন্দ্রটি সম্পন্ন হলে দক্ষিণ-পূর্ব তিউনিসিয়ার মানুষ আরও সহজে উন্নতমানের ক্যান্সার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। তিউনিসিয়ায় অবস্থিত চীনা দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর লিয়াং ক্যাং বলেন, এই প্রকল্পের সূচনা দুই দেশের মধ্যে বাস্তবসম্মত সহযোগিতা জোরদারের একটি সুস্পষ্ট পদক্ষেপ এবং দুই দেশের জনগণের মধ্যে গভীর বন্ধুত্বের বহিঃপ্রক...
ইনফিনিটির রহস্যভেদ: পল কোহেনের সেই সাহসী গাণিতিক প্রমাণ ও ফিল্ডস মেডেল জয়

ইনফিনিটির রহস্যভেদ: পল কোহেনের সেই সাহসী গাণিতিক প্রমাণ ও ফিল্ডস মেডেল জয়

Study
১৮৭৪ সালে জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর যখন প্রথমবারের মতো প্রমাণ করেন যে সব 'অনন্ত' বা ইনফিনিটি সমান নয়, তখন তা গণিত বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তিনি দেখান যে, স্বাভাবিক সংখ্যার (১, ২, ৩...) ইনফিনিটির তুলনায় বাস্তব সংখ্যার (যেমন √২, π, e) ইনফিনিটি অনেক বড়। এই আবিষ্কারের পর ক্যান্টর একটি ঐতিহাসিক প্রশ্ন উত্থাপন করেন—এই দুই আকারের ইনফিনিটির মাঝে কি অন্য কোনো সাইজের ইনফিনিটি থাকা সম্ভব? তিনি বিশ্বাস করতেন এমন কিছু নেই, যা গণিতের ইতিহাসে 'কন্টিনাম হাইপোথিসিস' (Continuum Hypothesis) নামে পরিচিত। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বের সেরা গণিতবিদেরা এই ধাঁধার কোনো কূলকিনারা করতে পারেননি।অবশেষে ১৯৬৩ সালে মাত্র ২৯ বছর বয়সী তরুণ গণিতবিদ পল কোহেন এমন এক সমাধান নিয়ে আসেন, যা লজিকের ভিত্তি নাড়িয়ে দেয়। তাঁর এই অভাবনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৬৬ সালে ৩২ বছর বয়সে তাঁকে গণিতের সর্বোচ্চ সম্মান 'ফিল্ডস মেডেল' প...
সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার

সিরিয়ায় বেসামরিক গাড়িতে ড্রোন হামলা: তীব্র নিন্দা জানাল কাতার

আন্তর্জাতিক
সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে বেইত জিন শহরে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়িতে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কাতার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই হামলার নিন্দা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এই হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়েছেন। কাতার সরকার এই ধরনের আক্রমণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে অভিহিত করেছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল যেভাবে প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্ব বারবার লঙ্ঘন করছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তোলার একটি বিপজ্জনক কৌশল। কাতার মনে করে, এই ধরনের বেপরোয়া আচরণ বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর ও কঠোর পদক্ষেপ নিতে হবে। অপরাধীদের জবাবদিহিতা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন শি জিনপিং

জাতীয়
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। সোমবার (২৪ আগস্ট) পাঠানো এক চিঠিতে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই উষ্ণ অভিনন্দন জানান তিনি।দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বঅভিনন্দন বার্তায় শি জিনপিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে দুই দেশ সবসময় পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। পাশাপাশি একে-অপরের মূল স্বার্থ ও প্রধান উদ্বেগের বিষয়ে সমর্থন দিয়ে নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে চলেছে। চীনা রাষ্ট্রপতি আরও বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির নানা পরীক্ষায় চীন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক টিকে আছে এবং সময়ের সাথে তা আরও দৃঢ় হয়েছে। তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে আগ্রহী। একই সঙ্গে কৌশলগত যোগাযোগ জোরদার, উচ্...
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে, জানালেন অর্থমন্ত্রী

ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে, জানালেন অর্থমন্ত্রী

অর্থনীতি
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে এবং তা পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে। সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনীতিকে প্রথমে স্থিতিশীল করা হবে এবং এরপর পর্যায়ক্রমে এর গতি ফিরবে। তিনি আশা প্রকাশ করেন যে, সঠিক পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ প্রবৃদ্ধির নতুন পর্যায়ে প্রবেশ করবে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’-এর আওতায় এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করাই ছিল এর মূল লক্ষ্য। মন্ত্রী জানান, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংকট মোকাবিলায় বিভিন্ন সংস্কার, নীতিমালা প্রণয়ন এবং প্রণোদনার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, ...
টেকনাফে অভিযান: বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

টেকনাফে অভিযান: বিদেশি এসএমজি ও ৩২৭ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

সারাদেশ
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে পৃথক দুটি অভিযানে একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) ও ৩২৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার বিকেলে চালানো এসব অভিযানে এক রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে দায়িত্বরত র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।র‍্যাব জানিয়েছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম অভিযানে একটি নির্দিষ্ট স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই বিদেশি এসএমজিটি উদ্ধার করা হয়। তবে অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িতদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান চালিয়েও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।একইদিন সন্ধ্যা ৬টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয়। সেখানে শামসুর আলমের মেয়ে সামসুন নাহার...
রংপুরে চারজনের মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের বক্তব্যে অমিল

রংপুরে চারজনের মৃত্যু: ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশের বক্তব্যে অমিল

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের চার সদস্যের মৃত্যুর ঘটনায় পুলিশের দেওয়া তথ্যের সঙ্গে ময়নাতদন্ত প্রতিবেদনের কিছু অংশে অমিল পাওয়া গেছে। সোমবার ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. বাবলু কিশোর বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, ভুক্তভোগী চারজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে পুলিশের দাবি অনুযায়ী, একজনের চোয়াল ভেঙে যাওয়ার মতো কোনো আলামত ময়নাতদন্তে পাওয়া যায়নি। এছাড়া এসিড ব্যবহারের যে গুঞ্জন ছড়িয়েছে, তারও কোনো প্রমাণ ময়নাতদন্তে মেলেনি। চিকিৎসকের মতে, লাশগুলো কয়েকদিন পড়ে থাকায় সেগুলো ঝলসে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের জন্য সংগৃহীত নমুনা সিআইডি ল্যাবে পাঠানো হবে। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আগামী চক্রবর্তীর গলা ও মুখে রশি পেঁচিয়ে টানার কারণে তার চোখ বেরিয়ে আসে এবং চোয়াল ভেঙে যায়।উল্লেখ্য, গ...
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সারাদেশ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সোমবার (২৪ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন্সও এখান থেকে ফ্লাইট পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে এটি ...