বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার
রোহিঙ্গা সংকট শুরুর নয় বছর পূর্তির প্রাক্কালে মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
Browsing monthly archive
রোহিঙ্গা সংকট শুরুর নয় বছর পূর্তির প্রাক্কালে মিয়ানমারের সামরিক সরকার বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
১৫ই আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অনাপত্তি ও বিনাশর্তে আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী।১৯৪২ সালে জাপানি সামরিক জান্তা থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে স্থলপথের জ্বালানি ও রসদ সরবরাহ সুগম করতে এবং সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া পূর্ণাঙ্গ দখলের উদ্দেশ্যে ৬০,০০০-এরও বেশি মিত্রবাহিনীর যুদ্ধবন্দী এবং লাখ লাখ এশীয় শ্রমিককে জোরপূর্বক ‘থাই-বার্মা রেলপথ’ নির্মাণ কাজে বাধ্য করেছিল। এই রেলপথ নির্মাণ করতে […]
গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে চীন সরকারের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন।সংবাদ সম্মেলনে ব্লুমবার্গ-এর এক সাংবাদিক প্রশ্ন করেন: সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো তেওদোরো অভিযোগ করেছেন যে, ফিলিপাইনে চীনা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত আইন প্রয়োগকারী অভিযানের বদলা নিতে ও ফিলিপাইনের ওপর চাপ সৃষ্টি করতেই চীন ফিলিপিনো কর্মীদের বিরুদ্ধে […]
রুশ সূত্রে ১৪ জানুয়ারি জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৩ তারিখ প্রথমবারের মতো দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের (জাপান যাকে উত্তরাঞ্চলীয় দ্বীপ বলে) ইটুরুপ দ্বীপ পরিদর্শন করেন। এরপর জাপান সরকার এই সফরের প্রতিবাদ জানায় এবং দাবি করে যে এই দ্বীপ ঐতিহাসিকভাবে জাপানের অন্তর্গত। রাশিয়া জাপানের উচ্চপদস্থ ব্যক্তিদের এই বিষয়ে প্রকাশিত একাধিক বক্তৃতার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ […]
তরুণ প্রজন্মের আমেরিকানরা চীনকে হুমকি হিসেবে দেখার সম্ভাবনা কম; কারণ তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য মিলেছে।‘জেনজিরা চীনকে নিয়ে উদ্বিগ্ন নয়’ শীর্ষক ওই প্রতিবেদনে ‘শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স’ জানিয়েছে যে, বিভিন্ন বয়সের আমেরিকানদের মধ্যে চীনের প্রতি দৃষ্টিভঙ্গি ক্রমশ ইতিবাচক […]
গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে আগমন পর্যটন খরচ ক্রমাগত বাড়ছে। বেইজিং কাস্টমসের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর কাস্টমস ও তাসিং বিমানবন্দর কাস্টমস মোট ১.৩ লাখের বেশি ট্যাক্স-রিফান্ড আবেদনপত্র যাচাই করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১৬.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবেদনকৃত পণ্যের মোট মূল্য ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা ৪৫.০১ শতাংশ বৃদ্ধি […]
চীনের সাবেক নেতা চিয়াং চেমিনের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে চার ধরনের স্মারক মুদ্রা ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৭ আগস্ট থেকে এ সব মুদ্রা বাজারে ছাড়া হবে।চীনের কেন্দ্রীয় গণব্যাংক জানিয়েছে, স্মারক মুদ্রার মধ্যে রয়েছে একটি সাধারণ মুদ্রা, দুটি স্বর্ণমুদ্রা ও একটি রৌপ্যমুদ্রা। সবগুলোই চীনে বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে।সাধারণ স্মারক মুদ্রাটির মূল্যমান ১ ইউয়ান। […]
টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় চীনের তিন প্রদেশে ৮ কোটি ইউয়ান বরাদ্দ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়।এই অর্থ মধ্য চীনের হ্যনান ও হুবেই এবং পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।টাইফুন ডলফিনের প্রভাবে হুয়াংহুয়াই, চিয়াংহান ও […]
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো ও বিরোধ উসকে দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন।শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন।৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, হুয়াংইয়ান দ্বীপ এলাকায় চীনের জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ এবং ফিলিপাইনের জেলেদের তথাকথিত […]
বন্ধুত্ব ও খেলাধুলার দক্ষতা বিনিময়ের লক্ষ্যে কেনিয়ার রাজধানী নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের মধ্যে প্রীতি ম্যাচ শুরু হয়েছে।এ আয়োজনে অংশ নিচ্ছে চীনের শায়ানসি প্রদেশের চিতান অনূর্ধ্ব-১১ ফুটবল দল এবং কেনিয়ার বিভিন্ন এলাকার ৮ থেকে ১১ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠিত নাচা ফুটবল ক্লাবের দল।আফ্রিকার মাটিতে নিজেদের প্রথম ম্যাচে চিতান দলটি নাচা ফুটবল ক্লাবের মুখোমুখি […]
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের ৮১তম বার্ষিকীতে ইয়াসুকুনী যুদ্ধ মন্দির সংক্রান্ত জাপানের নেতিবাচক পদক্ষেপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চীন। একইসঙ্গে বেইজিংয়ের পক্ষ থেকে জাপানের কাছে প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।শনিবার এক প্রেস বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল এবং […]
চীনের উত্তরাঞ্চলের থিয়েনচিনে শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল।শুক্রবার শুরু হওয়া এই আয়োজনের এবারের মূল থিম ‘২০২৬ চলচ্চিত্র অর্থনীতি উন্নয়ন বর্ষ’। চলচ্চিত্রকে কেন্দ্র করে নানা ধরনের বিনোদনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের আগ্রহ বাড়ানো এবং ভোক্তা ব্যয় বাড়ানোই এর লক্ষ্য।কার্নিভালে সিনেমা দেখার পাশাপাশি সংস্কৃতি, বাণিজ্য ও পর্যটনকে একসঙ্গে যুক্ত […]
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রভাব পড়েছে চীনের স্থানীয় বাজারেও। দেশটি পেট্রোল ও ডিজেলের খুচরা দাম কমিয়েছে। শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে।চীনের জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশন (এনডিআরসি) জানিয়েছে, প্রতি টন পেট্রোলের দাম ২৩০ ইউয়ান এবং ডিজেলের দাম ২২০ ইউয়ান কমানো হয়েছে।চীনের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রতি […]
আগস্টের শেষ দিকে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে বসতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক)-এর তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক। অংশগ্রহণকারী ও আয়োজনের দিক থেকে এটিই এখন পর্যন্ত এ ধরনের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।চীন এ বছর এপেকের আয়োজক দেশ। আগামী ১৭ থেকে ২৮ আগস্ট তালিয়ানে […]
চীনের মধ্যাঞ্চলীয় হ্যনান প্রদেশে বন্যার পানির চাপে ভেঙে যাওয়া একটি বাঁধ প্রায় দুই দিনের জরুরি মেরামতকাজের পর শুক্রবার রাতে সফলভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।পিংতিংশান শহরের চিয়াসিয়ান কাউন্টিতে বেইরু নদীর তীরে বুধবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে ৪০ মিটারেরও বেশি প্রশস্ত গর্তের সৃষ্টি হয় এবং নিরাপত্তার জন্য দুই […]