August 2026 - Page 37 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার

বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার

আন্তর্জাতিক
রোহিঙ্গা শরণার্থী সংকটের নয় বছর পূর্তির ঠিক আগমুহূর্তে বাংলাদেশ থেকে ৩ লাখের বেশি রোহিঙ্গাকে ফিরিয়ে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার। শনিবার (১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে তারা এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত।মিয়ানমার কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের দেয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন শরণার্থীর তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে। যাচাইকৃতদের মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের পরিচয় নিশ্চিত করা যায়নি এবং ৪ হাজার ২৪১ জনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ তুলেছে মিয়ানমার।মিয়ানমার সরকার দাবি করেছে, ২০১৭ সালের সহিংসতার পর বাংল...
জাপানের আত্মসমর্পণ দিন; ‘মৃত্যুর রেলপথের’ জন্য মিয়ানমারের কাছে জাপান কখনোই ক্ষমা চায়নি

জাপানের আত্মসমর্পণ দিন; ‘মৃত্যুর রেলপথের’ জন্য মিয়ানমারের কাছে জাপান কখনোই ক্ষমা চায়নি

China, আন্তর্জাতিক
১৫ই আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অনাপত্তি ও বিনাশর্তে আত্মসমর্পণের ৮১তম বার্ষিকী। ১৯৪২ সালে জাপানি সামরিক জান্তা থাইল্যান্ড ও মিয়ানমারের মধ্যে স্থলপথের জ্বালানি ও রসদ সরবরাহ সুগম করতে এবং সমগ্র দক্ষিণ-পূর্ব এশিয়া পূর্ণাঙ্গ দখলের উদ্দেশ্যে ৬০,০০০-এরও বেশি মিত্রবাহিনীর যুদ্ধবন্দী এবং লাখ লাখ এশীয় শ্রমিককে জোরপূর্বক ‘থাই-বার্মা রেলপথ’ নির্মাণ কাজে বাধ্য করেছিল। এই রেলপথ নির্মাণ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনে কয়েক লাখ মানুষ অকাতরে প্রাণ হারান এবং তাঁদের অস্থিমজ্জা জনমানবহীন প্রান্তরে বিলীন হয়ে যায়। আর এই কারণেই কালক্রমে এই রেলপথটি ইতিহাসে ‘মৃত্যুর রেলপথ’ নামে পরিচিতি পায়। মিয়ানমার প্রেস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খিন মং জ এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান যে, এই অভিশপ্ত রেলপথ নির্মাণের সময় হাজার হাজার মিয়ানমারের সাধারণ শ্রমিককে বাধ্যতামূলক কায়িক শ্রম দিতে বাধ্য...
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দিল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

China
গতকাল (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে চীন সরকারের কঠোর অবস্থান ব্যক্ত করেছেন। সংবাদ সম্মেলনে ব্লুমবার্গ-এর এক সাংবাদিক প্রশ্ন করেন: সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্টো তেওদোরো অভিযোগ করেছেন যে, ফিলিপাইনে চীনা নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত আইন প্রয়োগকারী অভিযানের বদলা নিতে ও ফিলিপাইনের ওপর চাপ সৃষ্টি করতেই চীন ফিলিপিনো কর্মীদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে। এ বিষয়ে চীনের প্রতিক্রিয়া কী? এর জবাবে মুখপাত্র কুও চিয়া খুন স্পষ্ট ভাষায় বলেন, ‘চীনে অবস্থানরত যেকোনো বিদেশি নাগরিকের অবশ্যই চীনের প্রচলিত আইন ও নীতি অনুসরণ করে চলা উচিত। চীনের অভিবাসন কর্তৃপক্ষ সম্পূর্ণ আইনানুযায়ী তাদের দায়িত্ব পালন করছে এবং জড়িত ব্যক্তিদের বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষা নিশ্চিত করছে; এটি কোনো...
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট পুতিনের দ্বীপ সফর নিয়ে জাপানের প্রতিবাদ খারিজ করেছে

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট পুতিনের দ্বীপ সফর নিয়ে জাপানের প্রতিবাদ খারিজ করেছে

China, আন্তর্জাতিক
রুশ সূত্রে ১৪ জানুয়ারি জানা গেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৩ তারিখ প্রথমবারের মতো দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের (জাপান যাকে উত্তরাঞ্চলীয় দ্বীপ বলে) ইটুরুপ দ্বীপ পরিদর্শন করেন। এরপর জাপান সরকার এই সফরের প্রতিবাদ জানায় এবং দাবি করে যে এই দ্বীপ ঐতিহাসিকভাবে জাপানের অন্তর্গত। রাশিয়া জাপানের উচ্চপদস্থ ব্যক্তিদের এই বিষয়ে প্রকাশিত একাধিক বক্তৃতার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ১৩ তারিখ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর রুশ প্রেসিডেন্ট পুতিনের ইটুরুপ দ্বীপ পরিদর্শন সংক্রান্ত বক্তৃতার প্রতিবাদ জানিয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল, মিত্রশক্তির প্রাসঙ্গিক চুক্তি এবং জাতিসংঘ সনদ অনুযায়ী দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার অন্তর্গত। ইটুরুপ দ্বীপ দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের অংশ এবং এটি রাশিয়ার “অবিচ্ছ...
‘তরুণ আমেরিকানদের কাছে চীন কোনো হুমকি নয়’

‘তরুণ আমেরিকানদের কাছে চীন কোনো হুমকি নয়’

China, আন্তর্জাতিক
তরুণ প্রজন্মের আমেরিকানরা চীনকে হুমকি হিসেবে দেখার সম্ভাবনা কম; কারণ তারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের মতো অভ্যন্তরীণ সমস্যাগুলোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছে। বুধবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। ‘জেনজিরা চীনকে নিয়ে উদ্বিগ্ন নয়’ শীর্ষক ওই প্রতিবেদনে 'শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স' জানিয়েছে যে, বিভিন্ন বয়সের আমেরিকানদের মধ্যে চীনের প্রতি দৃষ্টিভঙ্গি ক্রমশ ইতিবাচক হয়ে উঠছে। প্রতিবেদনে বলা হয়েছে, অধিকাংশ তরুণ আমেরিকান চীনকে যুক্তরাষ্ট্রের জন্য কোনো ‘হুমকি’ হিসেবে মনে করে না; বরং তারা বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও সম্পৃক্ততার নীতিকেই সমর্থন করে। প্রতিবেদনটির সিদ্ধান্তগুলো দুটি জনমত জরিপের তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে: একটি হলো শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স, ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এবং বৈশ্বিক জরিপ সংস্থা 'ইপসোস'-এর যৌথ উদ্...
জানুয়ারি-জুলাইয়ে বেইজিং বন্দরে ট্যাক্স-রিফান্ডের দাবি ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

জানুয়ারি-জুলাইয়ে বেইজিং বন্দরে ট্যাক্স-রিফান্ডের দাবি ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে

China
গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে আগমন পর্যটন খরচ ক্রমাগত বাড়ছে। বেইজিং কাস্টমসের তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম সাত মাসে বেইজিং ক্যাপিটাল বিমানবন্দর কাস্টমস ও তাসিং বিমানবন্দর কাস্টমস মোট ১.৩ লাখের বেশি ট্যাক্স-রিফান্ড আবেদনপত্র যাচাই করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫১৬.৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবেদনকৃত পণ্যের মোট মূল্য ১ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা ৪৫.০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই তথ্য আগমন পর্যটন বাজারের শক্তিশালী গতিশীলতা প্রতিফলিত করে। এ বছরের ১ জুলাই থেকে ‘পূর্ণ প্রক্রিয়া কাগজবিহীন’ ও ‘ছোট নমুনা যাচাই’ ইত্যাদি ট্যাক্স-রিফান্ড ২.০ নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। সব দলিল ডিজিটালাইজড হয়েছে, যার ফলে যাত্রীদের কার্যক্রম পরিচালনার সময় আরও কমেছে। সম্পর্কিত জরিপে দেখা গেছে, প্রযুক্তি পণ্য ও স্মার্ট ডিভাইস আগমন পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। ৯০ শতাংশের বেশি উত্তরদাতা মনে করেন, মোবাইল পেমেন্ট, হাই-...
চিয়াং চেমিনের ১০০তম জন্মবার্ষিকীতে চীনের স্মারক মুদ্রা

চিয়াং চেমিনের ১০০তম জন্মবার্ষিকীতে চীনের স্মারক মুদ্রা

China, আন্তর্জাতিক
চীনের সাবেক নেতা চিয়াং চেমিনের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে চার ধরনের স্মারক মুদ্রা ছাড়ার ঘোষণা দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। আগামী ১৭ আগস্ট থেকে এ সব মুদ্রা বাজারে ছাড়া হবে। চীনের কেন্দ্রীয় গণব্যাংক জানিয়েছে, স্মারক মুদ্রার মধ্যে রয়েছে একটি সাধারণ মুদ্রা, দুটি স্বর্ণমুদ্রা ও একটি রৌপ্যমুদ্রা। সবগুলোই চীনে বৈধ মুদ্রা হিসেবে গণ্য হবে। সাধারণ স্মারক মুদ্রাটির মূল্যমান ১ ইউয়ান। নিকেল-প্লেটেড স্টিলের তৈরি এই মুদ্রার ব্যাস ২৫ মিলিমিটার এবং ১ কোটি মুদ্রা তৈরি করা হবে। এর এক পাশে চীনের জাতীয় প্রতীক, দেশের নাম ও মুদ্রা প্রকাশের বছর থাকবে। অন্য পাশে থাকবে চিয়াং চেমিনের প্রতিকৃতি, তার জন্মের ১০০ বছর পূর্তির স্মারক লেখা ‘১৯২৬-২০২৬’ এবং মুদ্রার মূল্যমান। ৩০ গ্রাম ওজনের একটি স্বর্ণমুদ্রার মূল্যমান ৫০০ ইউয়ান। এতে চিয়াং চেমিনের প্রতিকৃতি থাকবে এবং সর্বোচ্চ ১ হাজারটি মুদ্রা তৈরি করা হবে। ৮ গ্রাম ওজনের...
বন্যা মোকাবিলায় চীনের তিন প্রদেশে ৮ কোটি ইউয়ান বরাদ্দ

বন্যা মোকাবিলায় চীনের তিন প্রদেশে ৮ কোটি ইউয়ান বরাদ্দ

China
টাইফুন ডলফিনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধস মোকাবিলায় চীনের তিন প্রদেশে ৮ কোটি ইউয়ান বরাদ্দ করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এই অর্থ বরাদ্দের ঘোষণা দেয়। এই অর্থ মধ্য চীনের হ্যনান ও হুবেই এবং পূর্বাঞ্চলের আনহুই প্রদেশে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা হবে। টাইফুন ডলফিনের প্রভাবে হুয়াংহুয়াই, চিয়াংহান ও চিয়াংহুয়াই অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। এতে ব্যাপক বন্যার পাশাপাশি ভূমিধসসহ বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। সরকারের বরাদ্দ করা অর্থ ক্ষতিগ্রস্ত মানুষকে উদ্ধার ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ঝুঁকিপূর্ণ এলাকা নিরাপদ করা এবং ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া বাড়িঘর পুনর্নির্মাণে ব্যবহার করা হবে। চীনে চলতি বছরের ১৩তম টাইফুন ছিল ডলফিন। এর প্রভাবে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে এ...
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা না বাড়াতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

China, আন্তর্জাতিক
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো ও বিরোধ উসকে দেওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, হুয়াংইয়ান দ্বীপ এলাকায় চীনের জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ এবং ফিলিপাইনের জেলেদের তথাকথিত ঐতিহ্যবাহী মাছ ধরার এলাকায় প্রবেশে বাধা দেওয়ার প্রচেষ্টা তারা মেনে নেবে না। এর জবাবে কুও চিয়াখুন বলেন, হুয়াংইয়ান দ্বীপ সবসময়ই চীনের ভূখণ্ডের অংশ। তাই সেখানে জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠা ও পরিচালনা করা চীনের সার্বভৌম অধিকারের বিষয়। তিনি আরও বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে যুক্তরাষ্ট্রের অন্য দেশকে সমালোচনা করার অবস্থান নেই। ২০১৬ সালের দক্ষিণ চীন সাগর বিষয়ক সালিশি রায়কে চীন অ...
নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের প্রীতি ম্যাচ

নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের প্রীতি ম্যাচ

China, আন্তর্জাতিক
বন্ধুত্ব ও খেলাধুলার দক্ষতা বিনিময়ের লক্ষ্যে কেনিয়ার রাজধানী নাইরোবিতে চীন ও কেনিয়ার কিশোর ফুটবলারদের মধ্যে প্রীতি ম্যাচ শুরু হয়েছে। এ আয়োজনে অংশ নিচ্ছে চীনের শায়ানসি প্রদেশের চিতান অনূর্ধ্ব-১১ ফুটবল দল এবং কেনিয়ার বিভিন্ন এলাকার ৮ থেকে ১১ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠিত নাচা ফুটবল ক্লাবের দল। আফ্রিকার মাটিতে নিজেদের প্রথম ম্যাচে চিতান দলটি নাচা ফুটবল ক্লাবের মুখোমুখি হয়। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। পুরো ম্যাচে দুই দলের খেলোয়াড়রাই একে অপরকে চ্যালেঞ্জ জানায় এবং ভালো খেলার চেষ্টা করে। ম্যাচ শেষে দুই দলের তরুণ খেলোয়াড়রা একে অপরের খেলার প্রশংসা করে। একই সঙ্গে মাঠের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার কথাও জানায় তারা। এই প্রীতি ম্যাচের মাধ্যমে দুই দেশের শিশুদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠার পাশাপাশি একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। ...
ইয়াসুকুনী মন্দির নিয়ে জাপানের পদক্ষেপে চীনের তীব্র নিন্দা

ইয়াসুকুনী মন্দির নিয়ে জাপানের পদক্ষেপে চীনের তীব্র নিন্দা

China, আন্তর্জাতিক
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণের ৮১তম বার্ষিকীতে ইয়াসুকুনী যুদ্ধ মন্দির সংক্রান্ত জাপানের নেতিবাচক পদক্ষেপের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চীন। একইসঙ্গে বেইজিংয়ের পক্ষ থেকে জাপানের কাছে প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। শনিবার এক প্রেস বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান আগ্রাসী যুদ্ধ শুরু করেছিল এবং মানবতাবিরোধী ভয়াবহ অপরাধ সংঘটিত করেছিল। মুখপাত্র বলেন, এটি আসলে যুদ্ধাপরাধীদের একটি মন্দির, কারণ এখানে আগ্রাসী যুদ্ধের জন্য দায়ী ১৪ জন দণ্ডিত ক্লাস-এ যুদ্ধাপরাধীকে সম্মান জানানো হয়। মুখপাত্র আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকে পাল্টে দেওয়া, জাপানের যুদ্ধাপরাধ ধামাচাপা দেওয়া, ঐতিহাসিক সত্যকে বিকৃত করা এবং দ্রুত সামরিকীকরণের পথ সুগম করার যে প্রকৃত উদ্দেশ্য জাপানি রাজনীতিবিদদের রয়...
থিয়েনচিনে সিএমজির চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল শুরু

থিয়েনচিনে সিএমজির চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল শুরু

China, আন্তর্জাতিক
চীনের উত্তরাঞ্চলের থিয়েনচিনে শহরে শুরু হয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত চলচ্চিত্র ও সংস্কৃতি কার্নিভাল। শুক্রবার শুরু হওয়া এই আয়োজনের এবারের মূল থিম ‘২০২৬ চলচ্চিত্র অর্থনীতি উন্নয়ন বর্ষ’। চলচ্চিত্রকে কেন্দ্র করে নানা ধরনের বিনোদনমূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষের আগ্রহ বাড়ানো এবং ভোক্তা ব্যয় বাড়ানোই এর লক্ষ্য। কার্নিভালে সিনেমা দেখার পাশাপাশি সংস্কৃতি, বাণিজ্য ও পর্যটনকে একসঙ্গে যুক্ত করে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে। থিয়েনচিন কর্তৃপক্ষ সিনেমার টিকিটের স্টাব দেখিয়ে বিভিন্ন ছাড় ও বিশেষ সেবা দেওয়ার পাশাপাশি একটি বিশেষ সাংস্কৃতিক-পর্যটন রুট চালু করবে। এদিন চিনওয়ান প্লাজা ও পিনহাই কালচারাল সেন্টারে দুটি মেলাও শুরু হয়েছে। সাত দিনব্যাপী এসব মেলায় চলচ্চিত্র শিল্পের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ, উন্মুক্ত বিনামূল্যের সিনেমা প্রদর্শনী, চলচ্চিত্রভিত্তিক প্রদর্শনী এবং চীন...
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চীনে কমলো পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চীনে কমলো পেট্রোল-ডিজেলের দাম

China, আন্তর্জাতিক
আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার প্রভাব পড়েছে চীনের স্থানীয় বাজারেও। দেশটি পেট্রোল ও ডিজেলের খুচরা দাম কমিয়েছে। শনিবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। চীনের জাতীয় উন্নয়ন এবং সংস্কার কমিশন (এনডিআরসি) জানিয়েছে, প্রতি টন পেট্রোলের দাম ২৩০ ইউয়ান এবং ডিজেলের দাম ২২০ ইউয়ান কমানো হয়েছে। চীনের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে প্রতি ১০ কার্যদিবস পরপর দেশের পেট্রোল ও ডিজেলের দাম সমন্বয় করা হয়। গত ৩১ জুলাই দাম সমন্বয়ের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা কিছুটা কমে। এতে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা বাড়ে এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যায়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা থেমে যাওয়ায় তেলের দাম আবার কিছুটা বাড়তে শুরু করে। সূত্র: সিএমজি...
চীনে বসছে এপেকের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবচেয়ে বড় আসর

চীনে বসছে এপেকের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবচেয়ে বড় আসর

China, আন্তর্জাতিক
আগস্টের শেষ দিকে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে বসতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক)-এর তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক। অংশগ্রহণকারী ও আয়োজনের দিক থেকে এটিই এখন পর্যন্ত এ ধরনের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন শুক্রবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। চীন এ বছর এপেকের আয়োজক দেশ। আগামী ১৭ থেকে ২৮ আগস্ট তালিয়ানে প্রায় ১৩০টি বৈঠক ও অনুষ্ঠান হবে। এর মধ্যে থাকবে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক, বিভিন্ন কমিটির সভা, ওয়ার্কিং গ্রুপের বৈঠক ও কর্মশালা। বৈঠকে বাণিজ্য, পরিবহন, খাদ্য, কাস্টমস, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, দুর্যোগ মোকাবিলা ও দুর্নীতি দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এসব আয়োজনে এপেকের সদস্য অর্থনীতি, এপেক সচিবালয়, এপেক বিজনেস অ্যাডভাইজরি কাউন্সিল ও প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কাউন্সিলের ২ হাজার ৩০০ জনের বেশি প...
আচীনের হ্যনানে বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত

আচীনের হ্যনানে বন্যায় ভেঙে যাওয়া বাঁধ মেরামত

China, আন্তর্জাতিক
চীনের মধ্যাঞ্চলীয় হ্যনান প্রদেশে বন্যার পানির চাপে ভেঙে যাওয়া একটি বাঁধ প্রায় দুই দিনের জরুরি মেরামতকাজের পর শুক্রবার রাতে সফলভাবে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। পিংতিংশান শহরের চিয়াসিয়ান কাউন্টিতে বেইরু নদীর তীরে বুধবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে বাঁধের একটি অংশ ভেঙে যায়। এতে ৪০ মিটারেরও বেশি প্রশস্ত গর্তের সৃষ্টি হয় এবং নিরাপত্তার জন্য দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাঁধের ওপরের রাস্তা সরু হওয়ায় ভারি নির্মাণযান ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে উদ্ধারকর্মীরা মানবশৃঙ্খল তৈরি করে বালু ও পাথরভর্তি বস্তা হাতে হাতে পৌঁছে দেন। পাশাপাশি ড্রোন ও উদ্ধারকারী নৌকা ব্যবহার করে মেরামতের প্রয়োজনীয় সামগ্রী ঘটনাস্থলে নেওয়া হয়। সম্প্রতি টাইফুন ডলফিনের অবশিষ্টাংশের প্রভাবে প্রবল বৃষ্টিপাত শুরু হলে হ্যনানের বিভিন্ন এলাকায় ব্যাপক বন্যা দেখা...