Browsing monthly archive

August 2026

প্রথম দলটি সিচাং জিলং-এ উদ্ধারকাজের মূল অবস্থানে পৌঁছেছে!

২৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে, নেপালের দিক থেকে ভূমিধসের কারণে সিচাংয়ের শিগাতসে শহরের জিলং জেলার জিলং বন্দরে ব্যাপক প্রাণহানি এবং নিখোঁজের ঘটনা ঘটে। ২৮শে তারিখ থেকে, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী ‘জল, স্থল ও আকাশ’ তিনটি মাধ্যমে সম্মিলিত অভিযান চালিয়ে বিপর্যস্ত মূল এলাকায় প্রবেশ করে। বর্তমানে প্রথম উদ্ধার দল জিলং বন্দরের উদ্ধারকাজের মূল অবস্থানে পৌঁছেছে […]

‘সি চিন পিংয়ের পছন্দের উপাখ্যান” এসসিওভুক্ত দেশগুলোর প্রধান গণমাধ্যমে সম্প্রচারিত হবে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৬ সালে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে এবং কিরগিজস্তানে রাষ্ট্রীয় সফর করতে যাচ্ছেন—এই উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) তৈরি ‘সি চিন পিংয়ের পছন্দের উপাখ্যান’ (বহুভাষিক সংস্করণ) ৩০শে আগস্ট থেকে কিরগিজস্তানের জাতীয় টেলিভিশন ও রেডিও কর্পোরেশন, ‘মীর’ আন্তর্জাতিক টেলিভিশন ও রেডিও কোম্পানির বেলারুশ শাখা, কাজাখস্তানের প্রেসিডেন্ট টেলিভিশন ও […]

মার্কিন মুদ্রাস্ফীতি এখনও অত্যধিক উচ্চ, ফেডের উচিত মূলত মূল্যস্তরের দিকে মনোনিবেশ করা: ওয়াশ

মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়াশ গতকাল (শুক্রবার) বলেছেন, মার্কিন মুদ্রাস্ফীতি এখনও অত্যধিক উচ্চ, মূল্যস্তরের তথ্য উদ্বেগজনক। ফেডের এখন উচিত মূলত মূল্যস্তরের দিকে মনোনিবেশ করা, কারণ মার্কিন অর্থনীতির সামগ্রিক কর্মক্ষমতা শক্তিশালী বলে মনে হচ্ছে।ওয়াশ একই দিনে ওয়াইমিং রাজ্যের জ্যাকসন হলে অনুষ্ঠিত বার্ষিক অর্থনৈতিক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় বলেন, মূল্যস্তরের তথ্য উদ্বেগজনক। একাধিক মুদ্রাস্ফীতি সূচকই দেখায় […]

চীনা গবেষকদের পৃথিবী-চন্দ্র দ্বিমুখী লেজার সংযোগ পরীক্ষা সফলভাবে সম্পন্ন, গভীর মহাকাশ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন

চীনা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা পৃথিবী ও চন্দ্রের মাঝে দ্বিমুখী দ্বিমুখী উচ্চগতির লেজার যোগাযোগ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন, যা ৪ লক্ষ কিলোমিটারেরও বেশি দূরত্ব জুড়ে স্থির ও নিরবিচ্ছিন্ন ডেটা আদান-প্রদানের সামর্থ্য প্রমাণ করেছে। শুক্রবার চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশ ব্যবহার প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্র (সিএসইউ) এই তথ্য নিশ্চিত করেছে।এক বছরেরও বেশি সময় ধরে কক্ষপথে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর […]

শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব নুর্লান ইয়েরমেকবায়েভের একান্ত সাক্ষাৎকার

২০২৬ সালের শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে সংস্থার মহাসচিব নুর্লান ইয়েরমেকবায়েভ সিএমজিকে এক সাক্ষাৎকার দেন।সাক্ষাত্কারে এসসিও’র ২৫ বছরের ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে ইয়েরমেকবায়েভ বলেন, ‘বিগত ২৫ বছরে, এসসিও সফলভাবে পারস্পরিক আস্থার একটি ক্ষেত্র তৈরি করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে একটি অনন্য বহুস্তরীয় সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।’ক্রমাগত ক্রমবর্ধমান এসসিও পরিবার প্রসঙ্গে তিনি […]

তিব্বতের জিরং ভূমিধস ঠিক কীভাবে ঘটেছিল?

২৬ আগস্ট সকাল সাড়ে ১০টায় নেপালের দিকে একটি ভূমিধস দুর্যোগ আঘাত হানে, যার ফলে সিচাংয়ের শিগাতসে শহরের জিরং জেলার জিরং বন্দরে উল্লেখযোগ্য সংখ্যক হতাহত এবং ব্যক্তি নিখোঁজের ঘটনা ঘটে। এই ভূমিধসটি ঠিক কীভাবে ঘটেছিল? এটি এত ধ্বংসাত্মক কেন?জিরং বন্দরটি জিরং চাংপো এবং তোংলিন চাংপো নদীর সঙ্গমস্থলে একটি খাড়া ভূখণ্ডে অবস্থিত।এই দুর্যোগটি ছিল একটি আন্তঃসীমান্ত শৃঙ্খল […]

প্রথমবারের মতো বিদেশে ভারী গ্যাস টারবাইন রপ্তানি করল চীন

বিশ্ববাজারে দীর্ঘদিনের আধিপত্য ভেঙে প্রথমবারের মতো নিজেদের তৈরি এফ-ক্লাস হেভি-ডিউটি গ্যাস টারবাইন বিদেশে রপ্তানি করেছে চীন। শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের তেইয়াং শহর থেকে কাজাখস্তানের উদ্দেশ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ‘জি৫০’ টারবাইন বহনকারী ট্রাক রওনা হয়।তোংফাং টারবাইন কোম্পানি লিমিটেড বিকশিত এই টারবাইনটি কাজাখস্তানের একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অংশ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো চীনা প্রযুক্তির […]

কায়রোতে সিএমজি’র বিশেষ চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর মিশর সফর উপলক্ষ্যে মিশরের কায়রোতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর উচ্চমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ‘লেটারস ফ্রম প্রেসিডেন্ট সি’ এবং ‘সি চিন পিং’স কালচারাল কানেকশনস’সহ সিএমজি’র প্রায় দশটি অনুষ্ঠান মিশর ন্যাশনাল টেলিভিশনের মতো প্রধান মিশরীয় গণমাধ্যমগুলোতে সম্প্রচার করা হবে।‘লেটারস ফ্রম প্রেসিডেন্ট সি’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন […]

চীনের জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইন সংশোধন

আধুনিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে নতুন ও সংশোধিত ‘জাতীয় প্রতিরক্ষা গতিশীলতা আইন’ পাস করেছে চীনের শীর্ষ আইনসভা। শুক্রবার জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটির ২৪তম অধিবেশনে এই আইনটি অনুমোদিত হয়, যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।মোট ১৪টি অধ্যায় ও ৮২টি অনুচ্ছেদের সমন্বয়ে গঠিত এই নতুন সংশোধিত আইনটি প্রণয়নের মাধ্যমে সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষের দায়িত্ব […]

ঢাকার যানজট নিরসনে গাবতলীতে কিচেন মার্কেট ও কেরানীগঞ্জে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভোলার মনপুরায় একই দিনে তিন শিশু নিখোঁজ, পরিবারে চরম উদ্বেগ

ভোলার মনপুরায় একই দিনে তিন শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিখোঁজদের মধ্যে দুজন স্থানীয় কলেজ মাঠ থেকে এবং একজন ঢাকার মাদরাসা থেকে নিখোঁজ হয়েছে।

সিটি ব্যাংকে অফিসার পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর

সিটি ব্যাংক পিএলসি তাদের রিটেইল ব্যাংকিং বিভাগের জন্য ‘অফিসার-টেম্পোরারি’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রেক্ষাপট: ইরান-সৌদি আস্থার সংকট কাটাতে যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

ইরান ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের আস্থার সংকট নিরসনে একটি যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক। আঞ্চলিক উত্তেজনা প্রশমনে বাগদাদের এই নতুন উদ্যোগকে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মানসিক চাপ কমাতে মদ্যপান করেছিলাম, টঙ্গী থানায় জিজ্ঞাসাবাদে তরুণীর স্বীকারোক্তি

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে মধ্যরাতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে নিথর অবস্থায় দেখা যাওয়া তরুণী মদ্যপানের কথা স্বীকার করেছেন।

চীনের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হেনে ক্রান্তীয় ঝড়ে পরিণত হলো টাইফুন ‘সওদেল’

পূর্ব চীনের চেচিয়াং প্রদেশে আঘাত হানার পর শনিবার টাইফুন ‘সওদেল’ শক্তি হারিয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছে। ঝড়ে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শুক্রবার বিকেল ৫টার দিকে ফুচিয়ান প্রদেশের চৌনিং কাউন্টিতে এটি ক্রান্তীয় ঝড়ে রূপ নেয়।চৌনিংয়ে ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৭৫ কিলোমিটার। এটি প্রতি ঘণ্টায় ২০ থেকে ২৫ কিলোমিটার বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।প্রাদেশিক আবহাওয়া […]