Browsing monthly archive

September 2026

সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে পিংইয়াও চলচ্চিত্র উৎসবে পর্যটকদের ঢল

জমে উঠেছে চীনের শানসি প্রদেশের প্রাচীনতম নগরী চলমান ১০ম পিংইয়াও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বৃহস্পতিবার শুরু হওয়া সাত দিনব্যাপী এই আয়োজন ঘিরে ঐতিহাসিক শহরটিতে এখন দেশি-বিদেশি পর্যটক ও চলচ্চিত্রপ্রেমীদের ঢল। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পণ্যের বিক্রি বেড়েছে রেকর্ড পরিমাণে।এ বছর চীনের মিড-ওটাম ফেস্টিভাল বা মধ্য-শরৎ উৎসবের ছুটির সাথে চলচ্চিত্র […]

শাংহাইয়ে পর্দা নামল ৪৮তম ওয়ার্ল্ড স্কিলস প্রতিযোগিতার

চীনে শাংহাইয়ে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার রাতে শেষ হয়েছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। ছয় দিনব্যাপী এ আয়োজনে ৬৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৩৮৫ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় পরিবহন ও লজিস্টিকস, নির্মাণ ও বিল্ডিং প্রযুক্তি, উৎপাদন ও প্রকৌশল প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশন এবং সামাজিক ও ব্যক্তিগত সেবাসহ ছয়টি খাতের […]

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ও নিউইয়র্কের বিভিন্ন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তাঁকে অভিনন্দন জানান চীনা রাষ্ট্রদূত।বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণ এবং রোহিঙ্গা […]

মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ গড়তে সব দেশের সঙ্গে কাজ করবে চীন: হান চেং

মানবজাতির অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ করতে বিশ্বের সব দেশের সঙ্গে একযোগে কাজ করবে চীন। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে দেওয়া ভাষণে এ কথা বলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান চেং।তিনি বলেন, বিশ্ব এখন ভূরাজনৈতিক সংঘাত, উন্নয়ন বৈষম্য এবং ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি। এ পরিস্থিতিতে শান্তি, উন্নয়ন ও সহযোগিতা জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়কে একসঙ্গে কাজ করতে […]

চীনের বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা ১৫.৭ শতাংশ বেড়েছে

২০২৬ সালের প্রথম আট মাসে চীনের নির্দিষ্ট আকারের শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, যেসব শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক মূল ব্যবসায়িক আয় অন্তত ২০ মিলিয়ন ইউয়ান (প্রায় ২.৯৭ মিলিয়ন মার্কিন ডলার), জানুয়ারি-আগস্ট সময়ে তাদের সম্মিলিত মুনাফা ৫.২৭ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।সূত্র: সিএমজি বাংলা

চীনের দুই জায়ান্ট পান্ডাকে স্বাগত জানাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু থেকে যুক্তরাষ্ট্রের আটলান্টা চিড়িয়াখানার উদ্দেশে যাত্রা করেছে দুই জায়ান্ট পান্ডা। রোববার স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে চার্টার্ড ফ্লাইটে ফিং ফিং ও ফু শুয়াং যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়। সেখানে তারা ১০ বছর থাকবে।ছেংতু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিংয়ে তাদের বিদায় জানানো হয়। ফিং একটি পুরুষ পান্ডা, যার জন্ম ২০২০ সালের […]

চীনে পালিত হলো কনফুসিয়াসের স্মরণে বিশেষ অনুষ্ঠান

চীনা সভ্যতার এক মহান শিক্ষক, কালজয়ী শিক্ষাবিদ ও দার্শনিক কনফুসিয়াসের জ্ঞান ও দর্শনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চীনের শানতং প্রদেশের ছুফু শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত করা হলো ঐতিহ্যবাহী এক স্মরণানুষ্ঠান। সোমবার কনফুসিয়াসের জন্মভূমিতে চিরায়ত সুর, ঐতিহ্যবাহী নাচ ও আনুষ্ঠানিক আচারের মধ্য দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।শ্রেণিভেদ ও বৈষম্য ভুলে সবার জন্য শিক্ষা উন্মুক্ত […]

ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় আগ্রহ বাড়ছে আমেরিকানদের

২ হাজার বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএমের প্রতি আমেরিকানদের আগ্রহ ক্রমেই বাড়ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এই চিকিৎসাপদ্ধতি সম্পর্কে জানছেন অনেকেই। চীন ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।চিন কুয়ানইউয়ান যুক্তরাষ্ট্রে নিজের আকুপাংচার ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। সেখানে তিনি ৩০ বছরেরও বেশি সময় ধরে চিকিৎসাসেবা […]

ইউরোপে পুরস্কৃত হল চায়না ডেইলি’র প্রামাণ্যচিত্র

ব্রাসেলসে ৮ম চীন-ইউরোপ চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক যোগাযোগ সম্মাননা অর্জন করেছে ‘চায়না ডেইলি’ প্রযোজিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘শেনিয়াং: চায়নাস হ্যাপিয়েস্ট সিটি?’ চীনের লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরের প্রাত্যহিক জীবনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই প্রামাণ্যচিত্রটি উৎসবের ‘মিট চায়না’ ক্যাটাগরিতে নগর ভাবমূর্তি তুলে ধরার জন্য ‘বেস্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অ্যাওয়ার্ড’ লাভ করে।রাশিয়ান ব্লগার ‘টিনা’-এর দৃষ্টিভঙ্গির মাধ্যমে শিল্পভিত্তিক ঐতিহ্য ও বরফাবৃত শীতের […]

চীনের সর্বউত্তরের উচ্চ-গতির রেলপথ চালু

চীনের সর্বউত্তরের উচ্চ-গতির হারবিন-ইছুন হাই-স্পিড রেলরুট সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।এই রেলপথটি উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং প্রদেশের এমন একটি অঞ্চলের মধ্য দিয়ে গেছে যেখানে মাটি আংশিকভাবে বা বিচ্ছিন্নভাবে স্থায়ীভাবে জমে থাকে এবং এটি বনাঞ্চল-ঘেরা শহর ইছুনকে প্রাদেশিক রাজধানী হারবিনের সাথে সংযুক্ত করেছে।‘চায়না রেলওয়ে হারবিন গ্রুপ কোং লিমিটেড’-এর তথ্য অনুযায়ী, দক্ষিণমুখী প্রথম ট্রেনটি সকাল ১০টা ২৬ মিনিটে ইছুন-শি […]

কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তঃসরকারি সংলাপসহ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চায় চীন

চীন সবসময় গঠনমূলক ও দায়িত্বশীল মনোভাব নিয়ে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনায় অংশগ্রহণ করেছে এবং এ ক্ষেত্রে ধারাবাহিকভাবে ‘চীনা সমাধান’ তুলে ধরছে।চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন সোমবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।তিনি বলেন, চীন সবসময় মনে করে, ন্যায়সংগত ও যুক্তিসংগত বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনাব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রধান ভূমিকা পালন করা উচিত।তিনি আরও […]

স্থিতিশীল চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বে নিশ্চয়তা নিয়ে আসে: ইউএসসিবিসি সভাপতি

‘অতীতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন বিষয় এবং জাতীয় নিরাপত্তার মধ্যে সামান্যই সংযোগ ছিল। পরে প্রায় প্রতিটি ক্ষেত্রকেই জাতীয় নিরাপত্তার আওতায় আনা হয়। পর্যটন, বাণিজ্য, জনগণের মধ্যে যোগাযোগ, শিক্ষা—সবকিছুকেই জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করা হতো। এটি বাড়াবাড়ি হয়ে গিয়েছিল।’একটি স্থিতিশীল, স্বাস্থ্যকর ও টেকসই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক বিশ্বের জন্য কী অর্থ বহন করে?—এ প্রশ্নের জবাবে এমনটা বলেছেন ইউএস-চায়না […]

দায়িত্বশীল মনোভাব নিয়ে জাতিসংঘ মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে চীন: মুখপাত্র

‘মহাসচিব নির্বাচন প্রক্রিয়াটি জাতিসংঘের সংস্কার, উন্নয়ন এবং সদস্য রাষ্ট্রগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থের সঙ্গে জড়িত। এমন একজন নতুন মহাসচিবকে চীন সমর্থন করবে, যিনি জাতিসংঘের সনদ মেনে চলবেন, দায়িত্ব পালনে সক্ষম, নিরপেক্ষ, সৎ এবং নিষ্ঠার সঙ্গে কর্তব্য পালন করবেন। মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করবে চীন।’আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে […]

নতুন যানবাহনের জ্বালানি খরচের মানদণ্ড শিথিল করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সেপ্টেম্বর ২৮: যাত্রীবাহী গাড়ি এবং হালকা ট্রাকের জন্য জ্বালানি খরচের নতুন মানদণ্ড প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে আগের প্রশাসনের নীতি বাতিল করে জ্বালানি খরচের মানদণ্ড উল্লেখযোগ্যভাবে শিথিল করা হবে। মার্কিন পরিবহন বিভাগ আজ (সোমবার) এ কথা জানিয়েছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন গণমাধ্যম বিশ্লেষকরা মনে করেন, এই পদক্ষেপ মার্কিন গাড়ি শিল্পের বৈদ্যুতিকীকরণের রূপান্তরের গতি কমিয়ে দেবে।নিউইয়র্ক টাইমসের […]

মধ্য-শরৎ উৎসবের ছুটিতে ৬৭ লাখ ৯ হাজার মানুষের যাতায়াত

জাতীয় অভিবাসন প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর মধ্য-শরৎ উৎসবের ছুটিতে চীনের বিভিন্ন সীমান্ত দিয়ে মোট ৬৭ লাখ ৯ হাজার যাত্রী প্রবেশ ও প্রস্থান করেছেন। দিনে গড়ে এই সংখ্যা ছিল ২২ লাখ ৩৬ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৮ শতাংশ বেশি।২৬ সেপ্টেম্বর ছিল যাত্রী যাতায়াতের সর্বোচ্চ দিন। এদিন মোট ২৩ লাখ ৪২ […]