Browsing monthly archive

November 2026

অক্টোবরে স্থিতিশীল চীনের অর্থনীতি , প্রবৃদ্ধির চালিকাশক্তিতে গতি

অক্টোবরে চীনের অর্থনীতি সামগ্রিকভাবে স্থিতিশীল ছিল। এ সময়ে নতুন প্রবৃদ্ধির চালিকাশক্তি আরও শক্তিশালী হয়েছে এবং অর্থনৈতিক কাঠামোর উন্নতি ঘটেছে। নীতিগত সমন্বয় জোরদার হওয়ায় অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধির ভিত্তিও মজবুত দেখা যাচ্ছে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) জানায়, অক্টোবরে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূল্য সংযোজন ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৮ […]

এফটিএএপি নথি নিয়ে এপেক অর্থনীতিগুলোর সঙ্গে আলোচনা করছে চীন

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি ট্রেড এরিয়া অব দ্য এশিয়া-প্যাসিফিক-এফটিএএপি) সংক্রান্ত একটি চূড়ান্ত নথি নিয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতার (এপেক) অন্যান্য সদস্য অর্থনীতির সঙ্গে আলোচনা করছে চীন। সোমবার, দক্ষিণ চীনের শেনচেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়ক বিভাগের মহাপরিচালক ছেন ছাও।আগামী বুধবার ও বৃহস্পতিবার সেখানে […]

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমের সম্পর্ক জোরদারে সিএমজির উদ্যোগ

দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেন সিটিতে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমাধ্যমকর্মীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গণমাধ্যমগুলোর সম্পর্ক আরও জোরদারের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন তারা।আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনচেনে অনুষ্ঠিতব্য ৩৩তম এপেক ইকোনমিক লিডার্স মিটিংকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে ৬২টি দেশ […]

ব্রয়লার মুরগির খামার : সম্পূর্ণ গাইড, রোগব্যাধি, চিকিৎসা ও ১,০০০ মুরগির লাভ-লোকসানের হিসাব

বাংলাদেশে স্বল্প সময়ে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা থাকায় ব্রয়লার মুরগির খামার একটি জনপ্রিয় কৃষিভিত্তিক ব্যবসা। মাত্র ৩০–৪০ দিনের মধ্যে মুরগি বিক্রির উপযোগী করা সম্ভব। তবে এ ব্যবসায় লাভের পাশাপাশি রয়েছে নানা ধরনের ঝুঁকি। মুরগির বাচ্চার দাম, খাবারের মূল্য, রোগবালাই, মৃত্যুহার এবং বাজারদরের ওঠানামা সরাসরি খামারের লাভ-লোকসান নির্ধারণ করে।সঠিক পরিকল্পনা, উন্নত জাতের বাচ্চা, মানসম্মত খাবার, […]

শিশুর কানপাকা রোগ কেন হয়? লক্ষণ, কারণ ও প্রতিকার

শিশুর কানপাকা রোগ বা কানের সংক্রমণ (Kids Ear Infection) শিশুদের মধ্যে খুবই সাধারণ একটি স্বাস্থ্যসমস্যা। বিশেষ করে ছয় মাস থেকে দুই বছর বয়সী শিশুদের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। সাধারণত সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণের পর মধ্যকর্ণে জীবাণু সংক্রমণ হলে এ সমস্যা দেখা দেয়। সময়মতো চিকিৎসা না করালে শিশুর কানে ব্যথা, জ্বর ও সাময়িক শ্রবণসমস্যা […]

অপরাধের নেপথ্যে মাদক

মাদক নিয়ন্ত্রণে কাজ করা বিভিন্ন বাহিনী ও সংস্থার তথ্যমতে, দেশের ৮০ শতাংশ অপরাধের নেপথ্যে রয়েছে নেশাজাতীয় দ্রব্য। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত খুন, কুপিয়ে জখম, গুলিবর্ষণ, হামলা ও সংঘর্ষের মতো ৩০টি বাছাই করা অপরাধের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। এতে দেখা গেছে, ২১টি ঘটনার নেপথ্যে কোনো না কোনোভাবে মাদকের সংশ্লিষ্টতা […]

‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ ও ‘সি চিন পিংয়ের চিঠি’ এপেকের সদস্যদেশগুলোর গণমাধ্যমে প্রচারিত

নভেম্বর ১৬: গত ১৫ নভেম্বর থেকে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) প্রযোজনায় নির্মিত ‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ এবং ‘সি চিন পিংয়ের চিঠি’ শীর্ষক দুটি ভিডিও এপেকের সদস্যদেশগুলোর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এসব গণমাধ্যমের মধ্যে রয়েছে রাশিয়ার গ্রেট এশিয়া টেলিভিশন, দক্ষিণ কোরিয়ার ওবিএস কিউংইন টিভি, ইন্দোনেশিয়ার জাতীয় বেতার এবং নিউজিল্যান্ডের চ্যানেল ৩৩।‘সি চিন পিংয়ের সাংস্কৃতিক উদ্ধৃতি’ […]

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান সি চিন পিংয়ের

নভেম্বর ১৬: আজ (সোমবার) চীনের ছিউশি সাময়িকীতে (কিউএসথিওরি ডট সিএন) চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের লেখা ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অভিন্ন কল্যাণের সমাজ গঠনে একসঙ্গে কাজ করা’ শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।প্রবন্ধে বলা হয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন অর্থনৈতিক সত্তার স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই তাদের পারস্পরিক কল্যাণও একে অপরের ওপর নির্ভরশীল। এপেকের প্রতিষ্ঠা ও বিকাশ […]

শেনচেনে অনুষ্ঠিত হবে এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক

ইয়াং চি চেন অনুপমা, সিএমজি বাংলা, বেইজিংএশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্যায়ের, সবচেয়ে বড় পরিসরের এবং সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক সহযোগিতা ব্যবস্থা। চীন সবসময় এ অঞ্চলের অংশীদারদের সঙ্গে উন্নয়নের সুযোগ ভাগ করে নিয়েছে।আগামী ১৮ নভেম্বর (বুধবার) থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এপেকের ৩৩তম নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক বৈঠক কুয়াংতুং প্রদেশের শেনচেনে অনুষ্ঠিত হবে। এপেকের […]

সাড়া ফেলেছে চীনের শরত্কালীন মাজু উত্সব

নভেম্বর ১৬: সম্প্রতি, চীনের ফুচিয়ান প্রদেশের ফুথিয়ানের মেইচৌ দ্বীপে, বিংউ বর্ষ (২০২৬)-এর শরত্কালীন মাজু পূজা অনুষ্ঠান এবং ২৮তম মেইচৌ মাজু সাংস্কৃতিক পর্যটন উত্সব জাঁকজমকের সাথে আয়োজিত হয়। চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন) বিশ্বজুড়ে এটি সরাসরি সম্প্রচার করে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।মাজু সংস্কৃতি ‘নৈতিক সততা, পরোপকার ও বিশ্বজনীন ভালোবাসা’-র মূল চেতনাকে ধারণ করে। এটি […]

জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও জনজীবন সুরক্ষায় চীনের আদালতের তৎপরতা বৃদ্ধি

জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং জনজীবনের মানোন্নয়নে বিচারিক সুরক্ষা আরও জোরদার করেছে চীনের আদালতগুলো। এর মাধ্যমে আইনের শাসনের অধীনে দেশটির ‘চীনা আধুনিকায়ন’ প্রক্রিয়াকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিচার বিভাগ। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদন বলা হয়, ২০২৫ সালে চীনের আদালতগুলো গুরুতর সহিংস অপরাধের ৪৬ হাজার এবং টেলিকম ও অনলাইন […]

১২০ বছরে চিনান বিশ্ববিদ্যালয়, অভিনন্দন জানালেন সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সোমবার চিনান বিশ্ববিদ্যালয়ের ১২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন।বার্তায় দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।সিএমজি

ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান

মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি (RMB) বা ইউয়ান। সোমবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ১১ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭১৪১ ইউয়ানে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই […]

চীনের কুয়াংচৌয়ে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

নভেম্বর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কুয়াংচৌ শহরে আনুষ্ঠানিকভাবে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ‘ইনভেস্ট বাংলাদেশ’। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় তথ্য, পরামর্শ ও সহায়তা দেওয়া সহজ হবে। রোববার ইনভেস্ট বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।নতুন এই কার্যালয় থেকে চীনা […]

উন্নয়নশীল দেশগুলোর জন্য চীনের উন্নয়ন অভিজ্ঞতা শিক্ষণীয়: মিয়ানমারের বিশেষজ্ঞ

উন্নয়নশীল দেশগুলোর জন্য দারিদ্র্য বিমোচন, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে চীনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে বলে মন্তব্য করেছেন মিয়ানমারের বিশেষজ্ঞ নাইং সু ও। দেশটির ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা বোর্ডের সদস্য নাইং সু শনিবার সিনহুয়াকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি আরও বলেন, গত কয়েক দশকে চীনের দ্রুত উন্নয়ন প্রমাণ […]