‘ক্যাডারদের জন্য সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার পাঠ্যপুস্তক’ প্রকাশিত
নভেম্বর ১৭: কেন্দ্রীয় আইন শাসন কমিশনের কার্যালয় কর্তৃক সংকলিত, ‘ক্যাডারদের জন্য সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার পাঠ্যপুস্তক’ শীর্ষক গ্রন্থটি, সম্প্রতি পিপলস পাবলিশিং হাউস ও লিগ্যাল পাবলিশিং হাউস থেকে প্রকাশিত এবং দেশব্যাপী বিতরণ করা হয়েছে।
গ্রন্থটি ভূমিকা ও ১২টি অধ্যায় নিয়ে গঠিত। এটি সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার ‘বারোটি অঙ্গীকার’-এর মূল নীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে সিপিসি’র সদস্য ও ক্যাডারদের সি’র চিন্তাধারা অনুসরণ ও শান্তিপূর্ণ চীন গড়ার কাজ এগিয়ে নেওয়ার পথে মূল সমস্যা ও প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়েছে।
গ্রন্থে নতুন যুগে আইন প্রণয়ন, আইন প্রয়োগ, বিচার বিভাগ, আইনানুগ আচরণ এবং বৈদেশিক সম্পর্ক বিষয়ক আইনের শাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ও অর্জনগুলোর সারসংক্ষেপ করা হয়েছে এবং সি চিন পিং-এর আইনের শাসন বিষয়ক চিন্তাধারার গভীর তাত্পর্য, মূল নির্য...











