Browsing author

abc

রক্তের বন্ধনে গড়া চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্ব জোরদারে কিমের তানতোং সফর

চীন ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, রাজনৈতিক আস্থা বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের নেতারা। শনিবার চীনের সীমান্তবর্তী শহর তানতোং সফরকালে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন।চীনের কমিউনিস্ট পার্টির […]

চিকিৎসাসেবা দিতে ঘানায় চীনের হাসপাতাল জাহাজ

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার টেমা বন্দরে পৌঁছেছে চীনের নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘অসপিশিয়াস আর্ক’ । শুক্রবার ‘মিশন হারমনি-২০২৬’-এর আওতায় সাত দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি সেখানে নোঙর করে।জাহাজটিকে স্বাগত জানাতে ঘানার সরকারি ও সামরিক কর্মকর্তা, ঘানায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা এবং দেশটিতে বসবাসরত চীনা নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এ সময় চীন ও ঘানার জাতীয় […]

সমুদ্রের বাতাস থেকে বিদ্যুৎ ও হাইড্রোজেন তৈরির প্ল্যাটফর্ম চালু করল চীন

সমুদ্রে বায়ুশক্তি ব্যবহার করে হাইড্রোজেন উৎপাদনে বিশ্বে প্রথম অর্ধনিমজ্জিত প্ল্যাটফর্ম পানিতে ভাসালো চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ইন্টারন্যাশনাল মেরিন কনটেইনার্স (সিআইএমসি) শুক্রবার এ তথ্য জানিয়েছে।দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের চিয়াংমেনে ‘শেনহাই হাইড্রোজেন এনার্জি নং-১’ নামের প্ল্যাটফর্মটি পানিতে নামানো হয়। সাধারণত সমুদ্রে বায়ুশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ তারের মাধ্যমে উপকূলে পাঠানো হয়। কিন্তু, এই প্ল্যাটফর্মে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি […]

৪০ দিনের বেশি গভীর সমুদ্র অভিযান, নতুন রেকর্ড চীনের লিয়াওনিংয়ের

গভীর সমুদ্রে নিজেদের ইতিহাসে দীর্ঘতম ও সবচেয়ে নিবিড় সামরিক মহড়ার বিস্তারিত তথ্য শনিবার প্রকাশ করেছে চীন। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।দেশটির প্রথম বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের নেতৃত্বাধীন নৌবহর দক্ষিণ চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে ৪০ দিনব্যাপী বিভিন্ন যুদ্ধপ্রস্তুতিমূলক মহড়া চালায়। ২০১২ সালের সেপ্টেম্বরে কমিশন লাভের পর এটি রণতরীটির দীর্ঘতম […]

স্বার্থ নয়, মধ্যপ্রাচ্যে শান্তির খোঁজে চীন

লুৎফর কবিরমধ্যপ্রাচ্যে যুদ্ধে ঝড়ছে বহু নিরীহ মানুষের জীবন। লাশ আর বারুদের গন্ধে রীতিমতো হাঁপিয়ে উঠেছে অঞ্চলটি। বাস্তবতাটা হলো মধ্যপ্রাচ্যের সংঘাতের মানচিত্রে যুদ্ধের রেখা যতটা দৃশ্যমান, শান্তির পথ ততটাই অনিশ্চিত। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাযেলের হামলা, গাজায় বিপর্যয়, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অমীমাংসিত প্রশ্ন—সব মিলিয়ে অঞ্চলটির স্থিতিশীলতায় নানা সময় পশ্চিমারা এক টেবিলে বসলেও শান্তির […]

চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন

২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চীনের কমিউনিস্ট পার্টির বিংশ কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে আয়োজন করা হবে। এবার অধিবেশনে দীর্ঘস্থায়ী ও সার্বিকভাবে সিপিসিকে কঠোর প্রশাসন নিয়ে ধারাবাহিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। আন্তর্জাতিক সমাজের দৃষ্টিতে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ অধিবেশন চীনের নীতিমালার পর্যবেক্ষণ এবং দেশের উন্নয়নের কৌশল বিশ্লেষণের গুরুত্বপূর্ণ জানালা।চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল […]

‘নতুন দীর্ঘ মার্চের পথে চলা’ কীভাবে বিশ্বকে প্রভাবিত করে: সিএমজি সম্পাদকীয়

এ বছর চীনা শ্রমিক-কৃষক লাল ফৌজের লাংমার্চের বিজয়ের ৯০তম বার্ষিকী। ২২ তারিখে বেইজিংয়ে অনুষ্ঠিত স্মরণ সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং গুরুত্বপূর্ণ ভাষণ দেন, যেখানে ‘চারটি নির্ভরতা’ দিয়ে লাংমার্চের বিজয়ের রহস্য ব্যাখ্যা করেন এবং ‘পাঁচটি অবশ্যই’ দিয়ে মহান লাংমার্চের চেতনা প্রচার ও নতুন লাংমার্চের পথে চলার আহ্বান জানান, যা আন্তর্জাতিকভাবে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে।আন্তর্জাতিক সমাজ […]

চীন উন্নয়নশীল বিশ্বের আদর্শ, চারটি বৈশ্বিক উদ্যোগই শান্তিময় পৃথিবীর পথপ্রদর্শক: কেনিয়ার স্পিকার

সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাথে এক বিশেষ সাক্ষাৎকারে কেনিয়ার জাতীয় সংসদের স্পিকার মোসেস ওয়েতাঙ্গুলা চীনের বিস্ময়কর অগ্রগতির ভুয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, চীন বিশ্বমঞ্চে ইতোমধ্যে এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং আফ্রিকা সহ উন্নয়নশীল দেশগুলোর জন্য এই মডেলটি অত্যন্ত অনুসরণীয়। তিনি আরও বলেন, যদি আমরা প্রেসিডেন্ট সি’র চারটি বৈশ্বিক উদ্যোগ ধারণ করি এবং বাস্তবায়ন […]

নিয়ম থেকে কর্ম পর্যন্ত, বৈশ্বিক শাসনে আরও বাস্তবসম্মত সমাধান প্রয়োজন: সিজিটিএন জরিপ

বৈশ্বিক চ্যালেঞ্জ যখন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তখন আন্তর্জাতিক সমাজের সবচেয়ে বড় প্রয়োজন আরও নতুন কোনো সংঘাত নয়; বরং আস্থা পুনর্গঠন, সহযোগিতা পুনরুদ্ধার এবং বৈশ্বিক শাসনব্যবস্থাকে যুগের প্রশ্নের উত্তর দেওয়ার উপযোগী করে তোলা। এই বাস্তবতায়, ‘আস্থা ও সহযোগিতা পুনর্গঠন: শতবর্ষের পরিবর্তন এবং বৈশ্বিক শাসনের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ‘২০২৬ বৈশ্বিক শাসন ফোরাম (শিয়ংআন)’ অনুষ্ঠিত […]

জাতিসংঘ সনদ দৃঢ়ভাবে মেনে চলার আহ্বান চীনের

জাতিসংঘ সনদ মেনে চলা এবং একতরফা পদক্ষেপের বিরোধিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির এক বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সুন লেই।জাতিসংঘ সনদবিষয়ক বিশেষ কমিটির প্রতিবেদন এবং সংস্থাটির ভূমিকা জোরদার নিয়ে আয়োজিত এ বৈঠকে সুন লেই বলেন, সমসাময়িক আন্তর্জাতিক আইনের শক্ত ভিত্তি হলো জাতিসংঘ সনদ। […]

বেইজিংয়ে জাতিসংঘের ৮১তম বার্ষিকী উদ্‌যাপন

বিশ্ব শান্তি, উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বেইজিংয়ে পালিত হলো জাতিসংঘের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী। বিশ্বজুড়ে ২৪ অক্টোবর ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হলেও বৃহস্পতিবার বেইজিংয়ের জাতিসংঘ প্রাঙ্গণে এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়। ১৯৪৫ সালের এই দিনে জাতিসংঘের সনদ কার্যকর হয়েছিল।অনুষ্ঠানে চীন সরকার, জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও সংস্থা, একাডেমিয়া, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক […]

বিশ্ব পরিচালনায় জাতিসংঘের ভূমিকা জোরদারের আহ্বান চীনের

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের প্রস্তাবিত বৈশ্বিক শাসন উদ্যোগ এক বছর পর আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। উদ্যোগটির লক্ষ্য বাস্তবায়নে তিনি সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।শুক্রবার চীনের হ্যপেই প্রদেশের সিয়ংআন নিউ এরিয়ায় ২০২৬ বৈশ্বিক শাসন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্যে এসব কথা বলেন ওয়াং ই। তিনি বলেন, বৈশ্বিক পরিচালনার ঘাটতি […]

শরণার্থী সংকটে ইউএনএইচসিআরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় চীন

চীন ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ইউএনএইচসিআর) মধ্যে সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক শরণার্থী সংকট সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার চীনে ২০২৬ সালের বৈশ্বিক শাসন ফোরামে অংশ নিতে আসা সংস্থাটির হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর সদস্য ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট […]

ক্যান্টন ফেয়ার দ্বিতীয় পর্ব: নজর কাড়ছে গৃহসামগ্রী ও উপহারপণ্য

গৃহসজ্জা, আসবাবপত্র, মানসম্মত গৃহস্থালি সামগ্রী ও উপহারপণ্যের সমাহার নিয়ে চীনের ১৪০তম আমদানি ও রপ্তানি মেলার (ক্যান্টন ফেয়ার) দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। শুক্রবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের কুয়াংচৌ শহরে পাঁচ দিনব্যাপী এ পর্বের উদ্বোধন করা হয়।‘মানসম্মত গৃহজীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ পর্বে বিভিন্ন দেশের ক্রেতাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও নান্দনিক গৃহসামগ্রী প্রদর্শিত হচ্ছে।আয়োজকদের তথ্য অনুযায়ী, […]

শৃঙ্খলা পরিদর্শনে চিহ্নিত সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ চীনের প্রেসিডেন্টের

চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) ও সরকারি বিভাগগুলোর কার্যক্রমে শৃঙ্খলা ও জবাবদিহি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার সিপিসি ‘র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর এক বৈঠকে ২০তম কেন্দ্রীয় কমিটির সপ্তম দফার শৃঙ্খলা পরিদর্শন প্রতিবেদন পর্যালোচনা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সি চিন পিং।বৈঠকে পরিদর্শন কার্যক্রমের অগ্রগতি ও […]