abc, Author at Mati News - Page 17 of 524
Monday, September 14

Author: abc

বিকাশ-এর দিন কি তবে শেষ?

বিকাশ-এর দিন কি তবে শেষ?

Cover Story, Op-ed
একটা সময় ছিল—বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস মানেই যেন বিকাশ। টাকা পাঠানো, ক্যাশ আউট, বিল দেওয়া কিংবা দোকানে পেমেন্ট—সবকিছুর জন্য মানুষের প্রথম পছন্দ ছিল বিকাশ। আর এমন ব্র্যান্ডিং এর সুবাদে হাজার হাজার কোটি টাকা আয় করে নিল ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানটি।কিন্তু ডিজিটাল পেমেন্টের বাজার বদলাচ্ছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ সম্ভবত প্রতিদ্বন্দ্বী কোনো প্রতিষ্ঠান নয়; বরং ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃপ্ল্যাটফর্ম লেনদেনের নতুন যুগ।বাংলাদেশ ব্যাংক ধীরে ধীরে এমন একটি পেমেন্ট ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে একটি ব্যাংক, একটি MFS কিংবা একটি পেমেন্ট প্ল্যাটফর্মের গ্রাহককে শুধু সেই প্ল্যাটফর্মের মধ্যেই আটকে থাকতে হবে না। NPSB-এর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ও ওয়ালেটের মধ্যে অর্থ স্থানান্তরের সুযোগ বাড়ছে।অর্থাৎ, আগামী দিনের প্রতিযোগিতা শুধু “কার গ্রাহক বেশি”—এখানে আটকে থাকবে না। প্রশ্ন হবে,...
নতুন যুগে শৃঙ্খলা তদারকি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান সিপিসির

নতুন যুগে শৃঙ্খলা তদারকি ও দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান সিপিসির

China
চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় শৃঙ্খলা তদারকি কমিশনের ২০তম কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশন বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন যুগে উচ্চতর মানদণ্ড ও সুনির্দিষ্ট পদক্ষেপের মাধ্যমে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম আরও জোরালো করার ওপর গুরুত্বারোপ করা হয়। সিপিসি কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা তদারকি কমিশনের প্রধান লি সি এই অধিবেশনে ভাষণ দেন। অধিবেশনে উচ্চতর মানদণ্ড এবং আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নতুন যুগে দুর্নীতি দমনের চীনা পথ অনুসরণ এবং শৃঙ্খলা তদারকি কাজের উচ্চমানের উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়েছে। অধিবেশন ২০২৬ সালের প্রথমার্ধের শৃঙ্খলা তদারকি কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি রাজনৈতিক তদারকি জোরদার, নেতৃত্ব পরিবর্তনে কঠোর শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দুর্নীতি দূর করার ওপর ...
মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

মহাকাশে হাড়ের ক্ষয় রোধে ব্যায়াম, চলছে স্বাস্থ্য পরীক্ষা

China
মহাকাশে তিন মাস পূর্ণ করার পথে চীনের শেনচৌ-২৩ মিশনের তিন নভোচারী একসঙ্গে চালিয়ে যাচ্ছেন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা, মহাকাশ স্টেশন রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পর্যবেক্ষণ কার্যক্রম। চায়না ম্যানড স্পেস এজেন্সি—সিএমএসএ জানিয়েছে যে, গেল এক সপ্তাহে এসব কার্যক্রমে ব্যস্ত সময় পার করেছেন তারা। মিশনের সূচি অনুযায়ী, চৌ ইয়াংছু, ছাং ছিয়ুয়ান ও লাই খাইইং বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তারা পরীক্ষামূলক নমুনা পরিবর্তন ও পরিষ্কার করার পাশাপাশি ইলেকট্রোডের রক্ষণাবেক্ষণ এবং লেন্স পরিষ্কার করেন। এ ছাড়া গ্যাস সিলিন্ডার পরিবর্তন, ভ্যাকুয়াম পাম্পিং এবং বর্জ্য গ্যাস অপসারণের কাজও সম্পন্ন করেন। মহাকাশ স্টেশনের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত জীবাণু পর্যবেক্ষণও চালানো হয়েছে। কেবিনের বাতাস, বিভিন্ন পৃষ্ঠ এবং পানি ব্যবস্থা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে স্টেশনে জীবাণুর বিস্তার ও নিয়ন্ত্রণ সম্পর্কে গুরু...
শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

শাংহাইয়ে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় চীনের দল ঘোষণা

Career, China
চীনের শাংহাইয়ে আগামী ২২ থেকে ২৭ সেপ্টেম্বর হতে যাচ্ছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতার জন্য ২২০ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে চীন। দলে রয়েছেন ৭১ জন প্রতিযোগী। যারা প্রতিযোগিতার ৬৪টি ইভেন্টেই অংশ নেবেন। চীনের ২১টি প্রাদেশিক পর্যায়ের অঞ্চল থেকে নির্বাচিত এসব প্রতিযোগীর মধ্যে ৫৮ জন পুরুষ ও ১৩ জন নারী। তাদের ৪৯ জন শিক্ষার্থী এবং ২২ জন কর্মজীবী। প্রতিযোগীদের গড় বয়স ২১ বছর। সবচেয়ে কম বয়সী প্রতিযোগীর বয়স ১৮ এবং সবচেয়ে বেশি বয়সী ২৫ বছর। চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন যে, এবারের প্রতিযোগিতায় উৎপাদন, পরিবহন, নির্মাণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশনসহ ছয়টি প্রধান ক্ষেত্রে ৬৪টি ইভেন্ট হবে। ওয়ার্ল্ডস্কিলসের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে। এতে প্রায় ৭০টি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৪০০ প্রতিযোগীর অংশ নেওয়ার কথা রয়েছে। ...
ইয়ুননানে হাতির অবাধ বিচরণ, ক্যামেরায় সাম্বার পরিবার

ইয়ুননানে হাতির অবাধ বিচরণ, ক্যামেরায় সাম্বার পরিবার

China
চীনের প্রকৃতি আবার ফিরে পাচ্ছে হারানো প্রাণ। নিয়মিত নজরদারির মাধ্যমে ইয়ুননানের হাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন স্থানীয়রা। সম্প্রতি সেখানে নির্ভয়ে চলাচল করতে দেখা গেছে একপাল বুনো হাতি। আবার ওই হাতির কারণে ফসলের ক্ষতি হলে পাওয়া যাচ্ছে ক্ষতিপূরণ। অন্যদিকে, লাংশাং নদীর প্রকৃতি সংরক্ষণ এলাকায় ইনফ্রারেড ক্যামেরায় ধরা পড়েছে তিনটি সাম্বার হরিণের একটি পরিবার। চীনের ইয়ুননান প্রদেশের একটি পাহাড়ি গ্রামীণ সড়ক। যেখানে কিছুটা অবসর ভঙ্গিতে ঘুরে বেড়াতে দেখা যায় আটটি বুনো এশীয় হাতিকে। দলে ছিল কয়েকটি শাবকও। সম্প্রতি এদের চলাচলের দৃশ্য ধারণ করা হয় আকাশ থেকে। প্রাপ্তবয়স্ক হাতিগুলোকে শাবকদের ঘিরে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। বন থেকে বেরিয়ে প্রথমে তারা মাটির পথ ধরে এগুতে থাকে। পথে ঘাস ও কলাপাতা খেতে খেতে বেশ কিছুটা সময় কাটায়। পরে একটি গ্রামীণ সড়কে উঠে ধীরগতিতে চলতে থাকে পুরো দলটি। হাতির এই দলটির চলাফেরা এবং...
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

জাতীয়
বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে দেশটির সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যখাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত সভায় এ বিষয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়। প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সভা...
নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন বাংলাদেশের প্রধানমন্ত্রীর

নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন বাংলাদেশের প্রধানমন্ত্রীর

জাতীয়
নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির জন্য গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে এর উদ্বোধন করেন তিনি। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার এবং স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। সকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান তার প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।...
দক্ষিণ চীনে ধেয়ে আসছে টাইফুন নারা, জরুরি সতর্কবার্তা

দক্ষিণ চীনে ধেয়ে আসছে টাইফুন নারা, জরুরি সতর্কবার্তা

China
দক্ষিণ চীনে ধেয়ে আসছে চলতি বছরের ১৯তম শক্তিশালী টাইফুন ‘নারা’। এর প্রভাবে অঞ্চলটিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় কুয়াংতোং, কুয়াংসি এবং হাইনান প্রদেশে চতুর্থ স্তরের জরুরি সতর্কতা জারি করেছে পানি সম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, টাইফুনের প্রভাবে এ অঞ্চলে কয়েকটি নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বাড়তে পেতে পারে। এর মধ্যে ইউচিয়াং নদীর শাখানদী চুওচিয়াং ও মিংচিয়াং নদীসহ বেশ কিছু ছোট এবং মাঝারি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় স্থানীয় পানিসম্পদ বিভাগগুলোকে টাইফুনের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাত ও নদীর পানি প্রবাহের পূর্বাভাস প্রদানে নজরদারি বাড়ানোর পাশাপাশি পানি সম্পদ প্রকল্পগুলোর সুচারু পরিচালনা নিশ্চিত করতে বলা হয়েছে। পাহাড়ি ঢল এবং ছোট ও মাঝারি নদীর বন্যা রোধ, ব...
চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

চীন ও নেপালের মানবাধিকার সহযোগিতা জোরদার

China
সম্প্রতি নেপাল সফর করেছে চায়না হিউম্যান রাইটস স্টাডিজ সোসাইটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং এর নির্বাহী সহ-সভাপতি চিয়াং চিয়ানকুওর নেতৃত্বে এই প্রতিনিধিদল নেপালে বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠক ও আলোচনা সভায় অংশ নেয়। সফরকালে ‘সিচাং প্যানোরামা: নতুন যুগ, নতুন উন্নয়ন’ শীর্ষক ফোরামে বক্তব্য দেন চিয়াং চিয়ানকুও। পাশাপাশি তিনি নেপালের পররাষ্ট্র সচিব অমৃত বাহাদুর রাই এবং নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন টপ বাহাদুর মগারসহ স্থানীয় বিশিষ্টজনদের সাথে পৃথক বৈঠক করেন। বৈঠকে প্রতিনিধিদলটি মানবাধিকার সুরক্ষার বিষয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ দর্শন এবং সিচাংয়ের জনগণের প্রতি তার বিশেষ যত্নের বিষয়টি তুলে ধরেন। এ ছাড়া নতুন যুগে সিচাং শাসনের ক্ষেত্রে কমিউনিস্ট পার্টির নীতির কল্যাণে অঞ্চলটিতে অর্জিত ঐতিহাসিক সাফল্যগুল...
ইরানের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

ইরানের হুঁশিয়ারি, হরমুজ নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত

আন্তর্জাতিক
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কোনভাবেই কমছে না। শনিবারও ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক চাপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও হরমুজে নৌ চলাচল নিয়ে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ চালুর ঘোষণা দেন। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্টও তেহরানের ওপর ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের কথা জানান। এর প্রতিবাদে ইরান যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপের অভিযানে কোন দেশকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। এ বাস্তবতায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন যে, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার নতুন কাঠামো গঠনের বিষয়ে প্রতিবেশী দেশগুলো থেকে ইরান অসংখ্য বার্তা পেয়েছে। তিনি স্বাধীন ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর প্রয়োজন...
চীনা কোম্পানির নির্মিত সেনেগালের এক্সপ্রেস সড়কপথ নির্দিষ্ট সময়ের আগে চালু

চীনা কোম্পানির নির্মিত সেনেগালের এক্সপ্রেস সড়কপথ নির্দিষ্ট সময়ের আগে চালু

Default
চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন (সিআরবিসি)-র নির্মিত এমবোর-কাওলাক এক্সপ্রেস সড়ক, গতকাল (শনিবার) পশ্চিম সেনেগাল থিস অঞ্চলের এমবোর প্রদেশের দিয়াখাও শহরে, উদ্বোধন করা হয়। সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রকল্পটি সেনেগাল-চীন সুষ্ঠু সম্পর্কের প্রতিফলন, যা দেশটির মধ্যাঞ্চলের জনগণদের যাতায়াত, মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলের সঙ্গে আন্তঃযোগাযোগ জোরদার করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষণে তিনি চীনকে ধন্যবাদ জানান এবং ধারাবাহিকভাবে দু’দেশের সম্পর্ক গভীরতর করে, চীনের সাথে সহযোগিতা ত্বরান্বিত করার প্রত্যাশা করেন। এমবোর-কাওলাক এক্সপ্রেস সড়কপথটি দেশটির পশ্চিম উপকূলীয় শহর এমবোর এবং মধ্যাঞ্চলের কাওলাক শহরকে সংযুক্ত করেছে। এর দৈর্ঘ্য ৯৯.২ কিলোমিটার। সূত্র: সিএমজি বাংলা...
এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার চেষ্টা করা: বেইজিং

এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার চেষ্টা করা: বেইজিং

China
এপেক-এর 'চীন বর্ষ' শীর্ষক ধারাবাহিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে, তিন দিনব্যাপী এপেক শুল্ক আনুষ্ঠানিকতা সাবকমিটির ২০২৬ সালের দ্বিতীয় পূর্ণাঙ্গ সভা, গতকাল (শনিবার) চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ানে অনুষ্ঠিত হয়। সভায় চীনের শুল্ক প্রশাসনের উপ-পরিচালক চাং পাওফেং তাঁর ভাষণে বলেন, এপেকভুক্ত দেশগুলোর উচিত বাণিজ্য-বাধা দূর করার প্রচেষ্টা জোরদার করা এবং আন্তঃসীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, যাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সরবরাহ-শৃঙ্খল আরও নিরাপদ, স্থিতিশীল ও কার্যকর হতে পারে। চাং বলেন, আশা করা যায়, বিভিন্ন পক্ষ এবারের সভার সুযোগ কাজে লাগিয়ে, নিয়মকানুন ও মানদণ্ডের সমন্বয় গভীরতর করা, ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সমন্বয় জোরদার করা, লেনদেন খরচ কমানো, শুল্ক ছাড়ের দক্ষতা উন্নত করা, এবং প্রতিষ্ঠানগুলোকে একটি নিরাপদ, আরও স্বচ্ছ ও ...
‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত

‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত

China
রোববার সন্ধ্যায় মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে, ‘জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ কনভেনশন’-এর পক্ষসমূহের ১৭তম সম্মেলন চলাকালে, খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয়বিষয়ক চীন-আরব আন্তর্জাতিক গবেষণাকেন্দ্রের পরিচালনা কমিটির দ্বিতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘খরা, মরুকরণ ও ভূমি অবক্ষয় মোকাবিলায় চীন-আরব পঞ্চবার্ষিক কর্মপরিকল্পনা’ গৃহীত ও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। চীনের বনবিদ্যা একাডেমির উপ-প্রধান ছুই লি চুয়ান সভায় বলেন, আগামী পাঁচ বছরে উভয় পক্ষ মরুকরণ ও অবক্ষয়িত ভূমি ব্যবস্থাপনা, ধূলিঝড় পর্যবেক্ষণ, পূর্বাভাস ও আগাম সতর্কতা, তৃণভূমি সুরক্ষা ও ব্যবহার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলাভূমি সুরক্ষা ও পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। দু’পক্ষ চীন-আরব মরুকরণ নিয়ন্ত্রণ নেটওয়ার্ক উন্নত করা এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মরুকরণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অংশীদারিত্ব জোরদার করবে। সূত্র: সি...
১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট

১০০ মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিল হিউম্যানয়েড রোবট

China, Tech news
শনিবার চীনের রাজধানী বেইজিংয়ে, ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত দ্বিতীয় বিশ্ব রোবট গেমসে, ১০০ মিটার ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টের প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে থিয়ানচুও গ্রুপের হিউম্যানয়েড রোবট ৯.৩৯ সেকেন্ড সময় নিয়ে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করে এবং জ্যামাইকান উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি ভেঙে দেয়। এবারের গেমসে ছয়টি মহাদেশের ৬৬৬টি দলের ২০৫৬টি হিউম্যানয়েড রোবট অংশগ্রহণ করছে। গেমসের প্রথম সংস্করণের তুলনায় অংশগ্রহণকারী দলের সংখ্যা এবার ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং রোবটের সংখ্যাও চার গুণ বেড়েছে। এবারের গেমসে ৫১টি ইভেন্ট এবং ১৩০১টি প্রতিযোগিতা রয়েছে, যা ২২ থেকে ২৬ আগষ্ট পর্যন্ত চলবে। এবারের গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও ফুটবল ইভেন্টের পাশাপাশি, রোবটের কাঠামো ও মূল উপাদানগুলোর ওপর আরও বেশি চাপ সৃষ্টি করার জন্য ওয়েটলিফটিং, টাগ-অফ-ওয়ার এবং টেবিল টেনিসের মতো ন...
চীনে পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন বাড়ছে

চীনে পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন বাড়ছে

China
চীনের পরিবেশবান্ধব বিদ্যুতের উত্পাদন ক্রমশ বাড়ছে। দ্বৈত-কার্বন উন্নয়ন লক্ষ্যমাত্রার অধীনে, চীন তাপবিদ্যুৎ শিল্প রূপান্তর ও আধুনিকীকরণকে আরও গভীর করেছে এবং পরিচ্ছন্ন শক্তি হ্রাস ও কার্যকর নিয়ন্ত্রণের মতো ক্ষেত্রগুলিতে পদ্ধতিগত সাফল্য অর্জন করেছে। নতুন বিদ্যুৎ-ব্যবস্থায় তাপবিদ্যুৎ কেন্দ্রের সহায়ক ও নিয়ন্ত্রক ভূমিকা ক্রমশ সুস্পষ্ট হয়ে উঠেছে, যা শক্তির সবুজ ও স্বল্প-কার্বন রূপান্তরের জন্য একটি দৃঢ় নিশ্চয়তা প্রদান করছে। চীনা বিদ্যুত্ শক্তি উদ্যোগ ফেডারেশনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ দেশব্যাপী বায়োমাস বিদ্যুৎ উত্পাদনের স্থাপিত ক্ষমতা ৪৭.৪৩ মিলিয়ন কিলোওয়াটে পৌঁছেছে, যা মোট স্থাপিত ক্ষমতার ১.২ শতাংশ; এবং জাতীয় বায়োমাস বিদ্যুৎ উত্পাদন ছিল প্রায় ২২৫ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা, যা মোট বিদ্যুৎ উত্পাদনের ২.১ শতাংশ। সূত্র: সিএমজি বাংলা...