Browsing author

abc

চীনের আবিষ্কার ম্যালেরিয়ার ওষুধ আর্টেমিসিনিন

হাজার বছর আগের কাগজ, চা এবং নুডলস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন, কিংবা নতুন জ্বালানির গাড়ি। সুপ্রাচীনকাল থেকেই বিশ্বসভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না।মেড ইন চায়নার ১৮তম পর্বে সাথে […]

কৃত্রিম সূর্যের পথে আরও একধাপ এগিয়ে চীন, বানাল ফার্স্ট ওয়াল

নক্ষত্রের শক্তিকে কাজে লাগানোর স্বপ্ন এখন আর গবেষণাগারে সীমাবদ্ধ নেই। চীন তার ‘কৃত্রিম সূর্য’ পারমাণবিক ফিউশন প্রকল্পকে শিল্পায়নের দিকে এগিয়ে নিতে ২০২৭ সালে আনুষ্ঠানিক ফিউশন পরীক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে। ফিউশন রিঅ্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ফার্স্ট ওয়াল’ তৈরিতেও নিজস্ব প্রযুক্তি আয়ত্ত করেছে চীন।সূর্যে যেভাবে বিপুল শক্তি উৎপন্ন হয়, সেই ফিউশন প্রক্রিয়াকে পৃথিবীতে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন […]

চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে

আগস্ট ১৩: চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় পেশাদার জনবল সংগঠিত করে, ৬টি ওয়ার্কিং গ্রুপ এবং ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি দলকে, চেচিয়াংসহ টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠিয়েছে।ফসল উত্পাদন খাতে মন্ত্রণালয়টি, পানি নিষ্কাশন ও দুর্যোগ-ত্রাণসংশ্লিষ্ট যন্ত্রপাতি বরাদ্দ করেছে এবং সংশ্লিষ্ট প্রদেশগুলোকে দুর্যোগ-প্রভাবিত কৃষিজমির নালা-নর্দমা খনন ও পরিষ্কার করতে […]

নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই: প্রফেসর লি চিয়ান

কৃত্রিম বুদ্ধিমত্তা দেখাতে পারে দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যার সমাধান। স্মার্ট চলাচল ব্যবস্থা গড়ে তুলতে এআই হতে চলেছে নিকট ভবিষ্যতের দিশারি। চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান জানালেন এসব কথা। নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে চারটি স্তরের কথাও তুলে ধরেন তিনি।সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত পৃথক দুটি সেমিনারে বৃহৎ […]

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি কোনো অবস্থাতেই জয়ী হবে না। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি, এ মন্তব্য করেন।তিনি বলেন, তাইওয়ানের সাম্প্রতিক তথাকথিত ‘হানকুয়াং মহড়া’ একটি লোকদেখানো, অপচয়মূলক প্রহসন ব্যতিত আর কিছু ছিল না। মহড়া চলাকালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে, সংশ্লিষ্ট শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে, […]

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে।মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে চারজনের নাম–পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস […]

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা তার বিরুদ্ধে এ মামলা করা হয়।আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন […]

চলতি বছর চীনের চলচ্চিত্র বক্স অফিস আড়াই হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে

সর্বশেষ তথ্যানুযায়ী, আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত, ২০২৬ সালে চীনের চলচ্চিত্রে অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ২ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে।এর মধ্যে, গ্রীষ্মের ছুটিতে চলচ্চিত্রের অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ৯২০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। পাশাপাশি, টানা ৩৪ দিন বক্স অফিস দিনপ্রতি ১০ কোটি ইউয়ান আয় করে। এ সময় দর্শকের সংখ্যা ৬৩ […]

ইকুয়েডরের প্রেসিডেন্টের চীন সফরে নতুন পর্যায়ে যাবে দ্বিপক্ষীয় সম্পর্ক: মুখপাত্র

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার চীন সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আজ (শুক্রবার) মুখপাত্র বলেন, ইকুয়েডর লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং চীনের সার্বিক কৌশলগত অংশীদার।তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইকুয়েডর সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দুই দেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন সহযোগিতার দলিল এবং একটি অবাধ […]

বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস শুরু হচ্ছে বেইজিংয়ে

বেইজিংয়ের জাতীয় স্পিড স্কেটিং ওভালে (আইস রিবন) শুরু হতে চলেছে বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস। ২২ আগস্ট বেইজিং মহানগরের পৌর সরকার এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হবে এর উদ্বোধনী অনুষ্ঠান।এবারের আসরের প্রতিপাদ্য—‘ভবিষ্যতের দিকে বুদ্ধিদীপ্ত প্রতিযোগিতা’। সহস্রাধিক হিউম্যানয়েড রোবট যোগ দেবে নানা ধরনের কার্যক্রমে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি রোবটগুলোর মধ্যে প্রতিযোগিতাও দেখা যাবে এতে।উদ্বোধনী অনুষ্ঠানে […]

ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযম বজায় রাখার আহ্বান চীনের

ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক এক উন্মুক্ত সম্মেলনে, জাতিসংঘে নিযুক্ত চীনের উপ স্থায়ী প্রতিনিধি সুন লেই, এ আহ্বান জানান।তিনি বলেন, গেল এক মাস ধরে ইয়েমেনের পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে এবং ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে সংঘাতের তীব্রতা […]

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিচার ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ গণ আদালত। ১৪ আগস্ট পরিবেশগত ও পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হওয়ার প্রাক্কালে এসব মামলা প্রকাশ করা হয়।চীনের সর্বোচ্চ গণ আদালত জানিয়েছে, মামলাগুলো সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে সামুদ্রিক বিচারব্যবস্থার দায়িত্ব […]

ছ্যাং’ই-৬-এর নমুনা থেকে চাঁদের দুই পৃষ্ঠের রহস্যের নতুন সূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ছ্যাং’ই-৬ অভিযানের মাধ্যমে পৃথিবীতে আনা চন্দ্রপৃষ্ঠের মাটির নমুনা নিয়ে গবেষণায় চীনা বিজ্ঞানীরা নতুন অগ্রগতি অর্জন করেছেন। গবেষণায় চাঁদের দুই ভিন্ন গোলার্ধের বৈশিষ্ট্যগত পার্থক্যের রহস্য উন্মোচনে নতুন প্রমাণ পাওয়া গেছে।পৃথিবী থেকে দেখলে চাঁদের নিকটবর্তী অংশে কালো আগ্নেয় লাভায় গঠিত অসংখ্য সমভূমি বা মারিয়া দেখা যায়। বিপরীতে, চাঁদের দূরবর্তী অংশ মূলত উজ্জ্বল উচ্চভূমিতে […]

কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

 সোমবার পর্যন্ত, কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে আন্তঃসীমান্ত যাত্রী পারাপারে নতুন মাইলফলক অর্জন করলো চীন। এ বছর এই রেলপথে মোট ২ কোটি ৫৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন। শেনচেন রেলওয়ে বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় ১১ দিন আগেই এ রেলপথে ২ কোটি যাত্রীর আনাগোনা ঘটেছে।পরিসংখ্যানে দেখা গেছে, চীনের মূল ভূখণ্ড থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে (এইচকেএসএআর) […]

চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

উন্নত চিকিৎসা প্রযুক্তি ও প্রশাসনিক সহায়তার কারণে আন্তঃসীমান্ত চিকিৎসা ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে চীন। এর ফলে দেশটির পরিষেবা-বাণিজ্য রপ্তানিতে চিকিৎসাখাত নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে।দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে এই প্রবণতা বিশেষভাবে স্পষ্ট। শহরটি আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। উন্নত ও ঝামেলাহীন চিকিৎসার সন্ধানে বিদেশি […]