Browsing author

abc

হংকংয়ে এপিইসি অর্থমন্ত্রীদের সম্মেলন শুরু

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশনের অর্থমন্ত্রীদের শীর্ষ সম্মেলন। দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনটি মূলত আগামী নভেম্বরে শেনচেন শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘৩৩তম এপিইসি অর্থনৈতিক নেতৃবৃন্দের সম্মেলন’-এর আর্থিক খাতের কর্মপরিকল্পনা ও সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।সম্মেলনে এপিইসি জোটভুক্ত অর্থনীতিগুলোর প্রতিনিধিরা অর্থনৈতিক সমৃদ্ধি এবং আঞ্চলিক সহযোগিতার বেশ কয়েকটি […]

চীনজুড়ে ইন্টেলিজেন্ট কম্পিউটিং ক্ষমতা ১৭৭% বৃদ্ধি

আপস্ট্রিম হার্ডওয়্যার, মিডস্ট্রিম প্ল্যাটফর্ম এবং ডাউনস্ট্রিম অ্যাপ্লিকেশনগুলোর টেকসই বিকাশের ওপর ভর করে চীন তৈরি করছে এক বিশাল জাতীয় সমন্বিত কম্পিউটিং সক্ষমতা নেটওয়ার্ক। সম্প্রতি ডিজিটাল অর্থনীতি ও বাস্তব অর্থনীতির গভীর মেলবন্ধনের মাধ্যমে মানসম্পন্ন উৎপাদন ত্বরান্বিত করতে চীন সরকার নতুন এক নির্দেশিকায় এ তথ্য জানিয়েছে।হেবেই প্রদেশের লাংফাং শহরে ৩৬টি আধুনিক ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে, যা হুয়াওয়ে […]

মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে কাজ করবে চীন: লি ছিয়াং

মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখবে চীন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ ও প্রস্তাবের চেতনা ধারণ করে এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করবে বেইজিং।সোমবার শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকের ফাঁকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ-রেজা আরেফের সঙ্গে এক বৈঠকে তিনি […]

অ্যান্টিগুয়া ও বার্বুডায় চীনের অর্থায়নে আবাসন প্রকল্প হস্তান্তর

সম্প্রতি চীনের সহায়তায় অ্যান্টিগুয়া ও বার্বুডার রাজধানী সেন্ট জনস-এ নির্মিত ১৫০টি স্বল্পমূল্যের আবাসন ইউনিটের হস্তান্তর সম্পন্ন হয়েছে।দুই কক্ষবিশিষ্ট ১৫০টি আবাসন ইউনিট নিয়ে গঠিত এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় স্বল্পআয়ের বাসিন্দাদের ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পুরনো ঘরবাড়ির পরিবর্তে আধুনিক কনডোমিনিয়ামে পুনর্বাসিত করা হয়েছে, যা তাদের জীবনযাত্রার মানে এক দৃশ্যমান পরিবর্তন এনেছে।হস্তান্তর অনুষ্ঠানে অ্যান্টিগুয়া ও বার্বুডায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত […]

মানবিক ও সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদারে একমত চীন-রাশিয়া

 মানবিক, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া। সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত চীন-রাশিয়া মানবিক সহযোগিতা কমিটির ২৭তম অধিবেশনে দুই দেশের প্রতিনিধিরা এ অঙ্গীকার করেন।অধিবেশনে যৌথভাবে সভাপতিত্ব করেন চীনের রাষ্ট্রীয় কাউন্সেলর শেন ইয়িছিন এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা।শেন ইয়িছিন বলেন, গত মে মাসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং […]

চীন-রাশিয়া সরকারপ্রধানদের বৈঠকের প্রস্তুতি জোরদার

চীন ও রাশিয়ার সরকারপ্রধানদের ৩১তম নিয়মিত বৈঠকের প্রস্তুতি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিবহন, কৃষি, পারমাণবিক জ্বালানি, বিমান চলাচল ও মহাকাশ খাতে সহযোগিতা জোরদারের পাশাপাশি সবুজ উন্নয়ন ও ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা।সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত চীন-রাশিয়া সরকারপ্রধানদের নিয়মিত বৈঠকবিষয়ক কমিটির ৩০তম অধিবেশনে […]

ডলারের বিপরীতে আরও শক্তিশালী চীনা ইউয়ান

 মার্কিন ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে চীনের মুদ্রা রেনমিনবি বা ইউয়ান। মঙ্গলবার চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে ইউয়ানের কেন্দ্রীয় সমতা হার ৮ পিপস শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে ৬.৭২০০ ইউয়ানে।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ […]

ভেষজের প্রচারে বেইজিংয়ের প্রস্তাবনা: ঐতিহ্যবাহী চিকিৎসায় নিশ্চিত হবে স্বাস্থ্যসেবা

ইয়াং ওয়েইমিং স্বর্ণাঅক্টোবর ১৯: বেইজিংয়ে সম্প্রতি শেষ হয়েছে ২০২৬ বিশ্ব ঐতিহ্যবাহী চিকিৎসা সম্মেলন। সম্মেলনে প্রতিষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চিকিৎসা খাতের প্রথম বেসরকারি আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা—গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন অ্যালায়েন্স। এতে ১৯টি দেশ ও অঞ্চলের ১১৭টি প্রতিষ্ঠান ও ব্যক্তি যুক্ত হয়েছেন। পাশাপাশি প্রকাশিত হয়েছে ‘ঐতিহ্যবাহী ঔষধি উদ্ভিদ সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবহারের বেইজিং প্রস্তাবনা’। চালু করা […]

প্রিয়জন, প্রয়োজনে পাশে থেকো!

বিপদ কখনো আগাম বার্তা দিয়ে আসে না। জীবনের সুসময়ে চারপাশে মানুষের অভাব হয় না, কিন্তু দুঃসময়ে পাশে থাকার মানুষের সংখ্যা খুবই কম। বিপদ যেন জীবনের এক আয়না, যেখানে মানুষের প্রকৃত চরিত্র প্রকাশ পায়।জীবনের পথে চলতে গিয়ে কত মানুষের সঙ্গে পরিচয় হয়; কত বন্ধুত্ব গড়ে ওঠে; কতজন আপন ভেবে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। মনে হয়, পুথিবী […]

স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটকে নতুন যুগের সূচনা, শাংহাইয়ে সিএমজির জাতীয় সম্মেলন

 চীনের শাংহাইয়ের পুতোং অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) জাতীয় স্বল্প ও মাঝারি দৈর্ঘ্যের নাটক সম্মেলন। রোববারের এ আয়োজনে সমৃদ্ধ বিষয়বস্তু ও বৈচিত্র্যময় ধারার বেশ কয়েকটি উচ্চমানের নাটক তুলে ধরা হয়। জীবনঘনিষ্ঠ ও উৎকৃষ্ট নাট্যকর্মের ধারাবাহিক বিকাশে গতি সঞ্চারের পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে সহযোগিতা জোরদার করা ছিল এ আয়োজনের লক্ষ্য।সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট […]

চীনের প্রধান শহরগুলোতে আবাসন খাতের মন্দা কাটার ইঙ্গিত

চীনের প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির ক্ষেত্রে বার্ষিক দাম হ্রাসের প্রবণতা অনেকটাই কমে এসেছে। সোমবার দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত সর্বশেষ তথ্যে আবাসন খাতের এই ইতিবাচক পরিবর্তনের চিত্র উঠে এসেছে।পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, বেইজিং, শাংহাই, কুয়াংচৌ এবং শেনচেন—এই চার প্রথম সারির শহরে গত সেপ্টেম্বরে নতুন বাড়ির দাম আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ […]

২০২৬ সালের প্রথম ৯ মাসে চীনের শ্রমবাজার স্থিতিশীল

চলতি বছরের প্রথম নয় মাসে চীনের শ্রমবাজার ও কর্মসংস্থান পরিস্থিতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে এবং বেকারত্বের হার প্রত্যাশিত সীমার মধ্যেই রয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো। সোমবার ব্যুরো কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপাত্ত অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে চীনের শহরগুলোতে গড় জরিপকৃত বেকারত্বের হার ছিল ৫ দশমিক ২ […]

চীনে অপরাধপ্রবণতা হ্রাস

চলতি বছরের নয় মাসে চীনে অপরাধমূলক কর্মকাণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রোববার দেশটির সর্বোচ্চ আদালতের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।দেশটির সুপ্রিম পিপলস কোর্টের উপাত্ত অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চীনের আদালতগুলোতে ১ দশমিক ১২ মিলিয়নেরও বেশি ফৌজদারি মামলা নিষ্পত্তি হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬৪ শতাংশ কম।প্রতিবেদনে বলা […]

চীনা লোকনৃত্যের দুই মুদ্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উন্মাদনা

সাকিব সিকান্দারহঠাৎ শরীর ঘুরিয়ে নেওয়া, দ্রুত এক পা থেকে অন্য পায়ে ভর সরানো কিংবা জোরে কাঁধ ঝাঁকানো— প্রায় এক দশক আগে বেইজিংয়ের একটি নাচের ক্লাসে শেখানো এসব মুদ্রা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এর অনুপ্রেরণায় লাখ লাখ মানুষ চীনা লোকনৃত্য শেখার চেষ্টা করছেন।চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের দেওয়া নাম অনুযায়ী, ‘শানশেন স্টেপ’ ও ‘বেয়ার শেকিং অফ […]

প্রথমবার আর্কটিক, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিকে স্যাটেলাইট ইন্টারনেটে যুক্ত করল চীন

নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে আর্কটিক মহাসাগর, অ্যান্টার্কটিকা ও ছিংহাই-তিব্বত মালভূমিতে প্রথমবারের মতো নেটওয়ার্ক যোগাযোগ সফলভাবে যাচাই করেছে চীন।সোমবার চীনের ১৬তম আর্কটিক মহাসাগরে আভিযানিকদল জানায়, তাদের মেরু অঞ্চলে চলাচলকারী বরফভাঙা জাহাজ চিতি আর্কটিকের নৌপথে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট ইন্টারনেটের প্রাক-অপারেশনাল পরীক্ষা সম্পন্ন করেছে।আভিযানিকদলের তথ্য অনুযায়ী, এ যাত্রায় পৃথিবীর তিনটি গুরুত্বপূর্ণ ও দুর্গম অঞ্চল—আর্কটিক, অ্যান্টার্কটিকা […]