abc, Author at Mati News - Page 22 of 524
Monday, September 14

Author: abc

চীনের আবিষ্কার ম্যালেরিয়ার ওষুধ আর্টেমিসিনিন

চীনের আবিষ্কার ম্যালেরিয়ার ওষুধ আর্টেমিসিনিন

China
হাজার বছর আগের কাগজ, চা এবং নুডলস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন, কিংবা নতুন জ্বালানির গাড়ি। সুপ্রাচীনকাল থেকেই বিশ্বসভ্যতা এগিয়ে চলেছে চীনের শক্তিশালী আবিষ্কারের হাত ধরে। নানা সময়ে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন। আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না। মেড ইন চায়নার ১৮তম পর্বে সাথে আছি আমি ফয়সল আবদুল্লাহ...আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার আর্টিমিসিনিন তথা ম্যালেরিয়ার কার্যকর ওষুধের কথা। পৃথিবীতে যে প্রাণীটার কারণে এখনও সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে সেটি হলো মশা। এর মধ্যে মশাবাহিত সবচেয়ে ভয়াবহ রোগটি হলো ম্যালেরিয়া। যার কারণে পৃথিবীতে প্রতি বছর মারা যাচ্ছে ছয় লাখেরও বেশি মানুষ। তবে সংখ্যাটা আরও অনেক বাড়তো, যদি না আবিষ্কার হতো আর্টিমিসিনিন নামের একটি অব্যর্থ ওষুধ। ১৯৭২ সালের নভেম্বরে যে ওষুধটি তৈরি করেন চীনা চিকিৎসাবিজ্ঞানী থু ইউইউ। সেই ...
কৃত্রিম সূর্যের পথে আরও একধাপ এগিয়ে চীন, বানাল ফার্স্ট ওয়াল

কৃত্রিম সূর্যের পথে আরও একধাপ এগিয়ে চীন, বানাল ফার্স্ট ওয়াল

China, Tech news
নক্ষত্রের শক্তিকে কাজে লাগানোর স্বপ্ন এখন আর গবেষণাগারে সীমাবদ্ধ নেই। চীন তার ‘কৃত্রিম সূর্য’ পারমাণবিক ফিউশন প্রকল্পকে শিল্পায়নের দিকে এগিয়ে নিতে ২০২৭ সালে আনুষ্ঠানিক ফিউশন পরীক্ষার লক্ষ্য নির্ধারণ করেছে। ফিউশন রিঅ্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ‘ফার্স্ট ওয়াল’ তৈরিতেও নিজস্ব প্রযুক্তি আয়ত্ত করেছে চীন।সূর্যে যেভাবে বিপুল শক্তি উৎপন্ন হয়, সেই ফিউশন প্রক্রিয়াকে পৃথিবীতে নিয়ন্ত্রিতভাবে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছেছে চীন। এ সাফল্য এখন গবেষণাগার থেকে প্রকৌশল ও শিল্পায়নের দিকেও যাচ্ছে। চীনের এই প্রচেষ্টার প্লাটফর্মটি হলো ‘হুয়ানলিউ-৩’। সুবিশাল এই ফিউশন ডিভাইসটি পরিচিত ‘কৃত্রিম সূর্য’ নামে। ফিউশন রিঅ্যাক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং অংশগুলোর একটি হলো ‘ফার্স্ট ওয়াল’। বায়ুশূন্য চেম্বারের ভেতরে থাকা এই দেয়ালকে সহ্য করতে হয় অতি উচ্চ তাপ...
চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে

চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে নেতৃত্ব দিচ্ছে

China, আন্তর্জাতিক
আগস্ট ১৩: চীনের কৃষি ও গ্রামবিষয়ক মন্ত্রণালয় টাইফুন-পরবর্তী উত্পাদন পুনরুদ্ধারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় পেশাদার জনবল সংগঠিত করে, ৬টি ওয়ার্কিং গ্রুপ এবং ১১টি বিজ্ঞান ও প্রযুক্তি দলকে, চেচিয়াংসহ টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠিয়েছে। ফসল উত্পাদন খাতে মন্ত্রণালয়টি, পানি নিষ্কাশন ও দুর্যোগ-ত্রাণসংশ্লিষ্ট যন্ত্রপাতি বরাদ্দ করেছে এবং সংশ্লিষ্ট প্রদেশগুলোকে দুর্যোগ-প্রভাবিত কৃষিজমির নালা-নর্দমা খনন ও পরিষ্কার করতে নির্দেশনা দিয়েছে, যাতে জমিতে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন করা যায়। প্রাণিসম্পদ খাতে, বন্যা-কবলিত এলাকায় প্রাণী রোগ প্রতিরোধ-সংক্রান্ত প্রযুক্তিগত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষকে মৃত গবাদি পশু ও হাঁস-মুরগির নিরাপদ নিষ্পত্তি এবং জীবাণুমুক্তকরণ ও রোগের উত্স নির্মূল করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে মহামারি প্রতিরোধ করা যা...
নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই: প্রফেসর লি চিয়ান

নগর পরিবহন সমস্যা সমাধানে চার স্তরে এআই: প্রফেসর লি চিয়ান

Cover Story, জাতীয়
কৃত্রিম বুদ্ধিমত্তা দেখাতে পারে দ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যার সমাধান। স্মার্ট চলাচল ব্যবস্থা গড়ে তুলতে এআই হতে চলেছে নিকট ভবিষ্যতের দিশারি। চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান জানালেন এসব কথা। নগর পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে চারটি স্তরের কথাও তুলে ধরেন তিনি। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত পৃথক দুটি সেমিনারে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগান্তকারী ভূমিকার কথা তুলে ধরেন প্রফেসর লি চিয়ান। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘নগর পরিবহন ব্যবস্থাপনায় বৃহৎ ভাষা মডেলের ব্যবহার’ শীর্ষক প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে একই বিষয়ে আরেকটি বিশেষ সেমিনার আয়োজিত হয়। সেমিনারগুলোতে গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস...
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হবে না: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়

China, আন্তর্জাতিক
তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তি কোনো অবস্থাতেই জয়ী হবে না। আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল ছেন সি, এ মন্তব্য করেন। তিনি বলেন, তাইওয়ানের সাম্প্রতিক তথাকথিত ‘হানকুয়াং মহড়া’ একটি লোকদেখানো, অপচয়মূলক প্রহসন ব্যতিত আর কিছু ছিল না। মহড়া চলাকালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) যুদ্ধের আতঙ্ক সৃষ্টি করে, সংশ্লিষ্ট শহরকে যুদ্ধক্ষেত্রে রূপান্তর করে, এবং জনগণকে ফ্রন্ট লাইনে নিয়ে যায়, যা সাধারণ নাগরিকদের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়। এভাবে, বা কোনোভাবেই তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা জয়ী হতে পারবে না। তিনি বলেন, পিপলস লিবারেশন আর্মি প্রস্তুতি নিচ্ছে, বিচ্ছিন্নতাবাদ ও বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে তার যুদ্ধ-সক্ষমতা ক্রমাগত বৃদ্ধি করে চলেছে, যা জাতীয় সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং তাইওয়ান প্রণালীজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায়...
সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় মৃত্যু বেড়ে ৮

Cover Story, জাতীয়
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নিহত মানুষের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া আট শ্রমিকের মধ্যে চারজনের নাম–পরিচয় জানা গেছে। তাঁরা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাঁরা ভাটিয়ারী এলাকার বাসিন্দা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুরু হয়। তাঁরা কারখানায় গেলে দেখতে পান, অসুস্থ কিছু লোককে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর স্ক্র্যাপ জাহাজের ভেতরে কয়েকজন মৃত পড়ে রয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে কারখানার ভেত...
আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

আত্মসমর্পণের পর জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

Entertainment, জাতীয়
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর মূল্য পরিশোধ ও প্রচারের প্রতিশ্রুতি রক্ষা না করার অভিযোগে করা তার বিরুদ্ধে এ মামলা করা হয়। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। তানজিন তিশার আইনজীবী নেহার হোসেন ফারুকী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২০২৫ সালের ৫ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে মামলা করেন অ্যাপোনিয়া ফ্যাশনের এক্সিকিউটিভ আমিনুল ইসলাম। আদালতের গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্ত শেষে ডিবি পুলিশ তানজিন তিশাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ১২ জুলাই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়া...
চলতি বছর চীনের চলচ্চিত্র বক্স অফিস আড়াই হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে

চলতি বছর চীনের চলচ্চিত্র বক্স অফিস আড়াই হাজার কোটি ইউয়ান ছাড়িয়েছে

China, Entertainment
সর্বশেষ তথ্যানুযায়ী, আজ (শুক্রবার) দুপুর পর্যন্ত, ২০২৬ সালে চীনের চলচ্চিত্রে অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ২ হাজার ৫০০ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে। এর মধ্যে, গ্রীষ্মের ছুটিতে চলচ্চিত্রের অগ্রিম বিক্রিসহ মোট বক্স অফিস আয় ৯২০ কোটি ইউয়ান ছাড়িয়ে যায়। পাশাপাশি, টানা ৩৪ দিন বক্স অফিস দিনপ্রতি ১০ কোটি ইউয়ান আয় করে। এ সময় দর্শকের সংখ্যা ৬৩ কোটি ছাড়িয়ে যায় এবং চলচ্চিত্রগুলো ৯ কোটি ৩৭ লক্ষাধিক বার প্রদর্শিত হয়। চীনের চলচ্চিত্র বাজার জনপ্রিয় হওয়ার সাথে সাথে, চীনজুড়ে জনগণের সুবিধার জন্য বিভিন্ন ধরণের কার্যক্রম আয়োজিত হয়েছে ও হচ্ছে। হাইনান প্রদেশে দর্শকরা ৫০ লাখ ইউয়ানের ফিল্ম ভাউচার ব্যবহার করেছেন। সিনেমার টিকিট দেখিয়ে তাঁরা কেনাকাটা, ভ্রমণ এবং অন্যান্য পরিষেবা ক্রয়ে বিভিন্ন মাত্রায় ছাড়ও পেয়েছেন। সূত্র: সিএমজি...
ইকুয়েডরের প্রেসিডেন্টের চীন সফরে নতুন পর্যায়ে যাবে দ্বিপক্ষীয় সম্পর্ক: মুখপাত্র

ইকুয়েডরের প্রেসিডেন্টের চীন সফরে নতুন পর্যায়ে যাবে দ্বিপক্ষীয় সম্পর্ক: মুখপাত্র

Default
ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার চীন সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। আজ (শুক্রবার) মুখপাত্র বলেন, ইকুয়েডর লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং চীনের সার্বিক কৌশলগত অংশীদার। তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের নেতাদের নেতৃত্বে চীন-ইকুয়েডর সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হয়েছে। দুই দেশ ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগসহ বিভিন্ন সহযোগিতার দলিল এবং একটি অবাধ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বও দিন দিন গভীরতর হচ্ছে। এটি প্রেসিডেন্ট নোবোয়ার প্রথম চীন সফর। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্য চির সঙ্গে বৈঠক করবেন। চলতি বছর চীন ও ইকুয়েডরের মধ্যে সা...
বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস শুরু হচ্ছে বেইজিংয়ে

বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস শুরু হচ্ছে বেইজিংয়ে

China, Tech news, আন্তর্জাতিক
বেইজিংয়ের জাতীয় স্পিড স্কেটিং ওভালে (আইস রিবন) শুরু হতে চলেছে বিশ্বের দ্বিতীয় হিউম্যানয়েড রোবট গেমস। ২২ আগস্ট বেইজিং মহানগরের পৌর সরকার এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত হবে এর উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আসরের প্রতিপাদ্য—‘ভবিষ্যতের দিকে বুদ্ধিদীপ্ত প্রতিযোগিতা’। সহস্রাধিক হিউম্যানয়েড রোবট যোগ দেবে নানা ধরনের কার্যক্রমে। বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি রোবটগুলোর মধ্যে প্রতিযোগিতাও দেখা যাবে এতে। উদ্বোধনী অনুষ্ঠানে মানুষ ও রোবটের মিথস্ক্রিয়া এবং খেলাধুলার দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শকরা। থাকবে মানুষ ও রোবটের যৌথ নৃত্যের প্রদর্শনী। বিজ্ঞান ও প্রযুক্তির দ্রুত অগ্রগতির সাফল্য এবং ভবিষ্যতে মানুষের জীবনযাপনে রোবটের সেবা দেওয়ার সম্ভাবনাময় দিকগুলোও তুলে ধরা হবে এ আয়োজনে। সূত্র: সিএমজি...
ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযম বজায় রাখার আহ্বান চীনের

ইয়েমেনের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি সংযম বজায় রাখার আহ্বান চীনের

China
ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর প্রতি সর্বোচ্চ সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে চীন। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইয়েমেন বিষয়ক এক উন্মুক্ত সম্মেলনে, জাতিসংঘে নিযুক্ত চীনের উপ স্থায়ী প্রতিনিধি সুন লেই, এ আহ্বান জানান। তিনি বলেন, গেল এক মাস ধরে ইয়েমেনের পরিস্থিতি দিন দিন অবনতি ঘটছে এবং ২০২২ সালের এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে সংঘাতের তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি, লোহিত সাগরের নৌপথে ক্রমবর্ধমান নিরাপত্তা-ঝুঁকি, আন্তর্জাতিক সমাজের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিতিশীলতার প্রেক্ষাপটে, বর্তমানে ইয়েমেনে উত্তেজনা বেড়েছে এবং এটি আঞ্চলিক সংঘাতের প্রভাব। এখন সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, পরিস্থিতি শান্ত করা এবং সংঘাতের আরও বিস্তার রোধ করা। পরিস্থিতি আরও খারাপ হওয়া এড়াতে, সংশ্লিষ্ট সকল পক্ষের উচিত শান্ত থাকা এ...
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ চীনের সর্বোচ্চ আদালতের

China, আন্তর্জাতিক
সামুদ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় বিচার ব্যবস্থার ভূমিকা তুলে ধরে ছয়টি দৃষ্টান্তমূলক মামলা প্রকাশ করেছে চীনের সর্বোচ্চ গণ আদালত। ১৪ আগস্ট পরিবেশগত ও পরিবেশ সুরক্ষা আইন কার্যকর হওয়ার প্রাক্কালে এসব মামলা প্রকাশ করা হয়। চীনের সর্বোচ্চ গণ আদালত জানিয়েছে, মামলাগুলো সামুদ্রিক অধিকার ও স্বার্থ সুরক্ষা, সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নে সামুদ্রিক বিচারব্যবস্থার দায়িত্ব ও ভূমিকা তুলে ধরেছে। এর মধ্যে ‘থিয়ানমৌ-১’ জাহাজের তেলজাতীয় রাসায়নিক ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষতিপূরণ মামলাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দেশটির প্রথম মামলা হিসেবে এতে জাহাজ দূষণের কারণে একই সঙ্গে সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় পরিবেশের ক্ষতির বিষয়টি বিবেচনা করা হয়েছে। আদালতের তথ্য অনুযায়ী, নিয়ম লঙ্ঘনের কারণে রাসায়নিকবাহী ‘থিয়ানমৌ-১’ জাহাজ থেকে প্রায় ৬৯ দশমিক ১ টন সি৯ সমুদ্রে ছড়িয়ে পড়ে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো মাত্র ৬ দ...
ছ্যাং’ই-৬-এর নমুনা থেকে চাঁদের দুই পৃষ্ঠের রহস্যের নতুন সূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

ছ্যাং’ই-৬-এর নমুনা থেকে চাঁদের দুই পৃষ্ঠের রহস্যের নতুন সূত্র পেলেন চীনা বিজ্ঞানীরা

China
চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ছ্যাং’ই-৬ অভিযানের মাধ্যমে পৃথিবীতে আনা চন্দ্রপৃষ্ঠের মাটির নমুনা নিয়ে গবেষণায় চীনা বিজ্ঞানীরা নতুন অগ্রগতি অর্জন করেছেন। গবেষণায় চাঁদের দুই ভিন্ন গোলার্ধের বৈশিষ্ট্যগত পার্থক্যের রহস্য উন্মোচনে নতুন প্রমাণ পাওয়া গেছে। পৃথিবী থেকে দেখলে চাঁদের নিকটবর্তী অংশে কালো আগ্নেয় লাভায় গঠিত অসংখ্য সমভূমি বা মারিয়া দেখা যায়। বিপরীতে, চাঁদের দূরবর্তী অংশ মূলত উজ্জ্বল উচ্চভূমিতে আবৃত এবং সেখানে মারিয়ার সংখ্যা তুলনামূলকভাবে কম। চাঁদের এই বৈশিষ্ট্যগত দ্বৈততাকেই বলা হয় চাঁদের দ্বি-পার্শ্বিকতা। চাইনিজ একাডেমি অব জিওলজিক্যাল সায়েন্সেসের ইনস্টিটিউট অব জিওলজির গবেষকরা দেশের প্রথম দেশীয় আয়ন প্রোব ব্যবহার করে ছ্যাং’ই-৬-এর সংগৃহীত নমুনায় থাকা সংঘর্ষে সৃষ্ট গলিত পদার্থের খণ্ডাংশ বা ইমপ্যাক্ট মেল্ট ফ্র্যাগমেন্ট নিয়ে গবেষণা করেন। ইনস্টিটিউটের প্ল্যানেটারি সায়ে...
কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে রেকর্ড সংখ্যক আন্তঃসীমান্ত যাত্রী

China, আন্তর্জাতিক
  সোমবার পর্যন্ত, কুয়াংচৌ-শেনচেন-হংকং এক্সপ্রেস রেলপথে আন্তঃসীমান্ত যাত্রী পারাপারে নতুন মাইলফলক অর্জন করলো চীন। এ বছর এই রেলপথে মোট ২ কোটি ৫৪ হাজার যাত্রী যাতায়াত করেছেন। শেনচেন রেলওয়ে বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় ১১ দিন আগেই এ রেলপথে ২ কোটি যাত্রীর আনাগোনা ঘটেছে। পরিসংখ্যানে দেখা গেছে, চীনের মূল ভূখণ্ড থেকে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে (এইচকেএসএআর) যাওয়া যাত্রীর সংখ্যা ১ কোটি ৩২ লাখ ৭০ হাজার। অন্যদিকে, হংকং থেকে চীনের মূল ভূখণ্ডে যাওয়া যাত্রীর সংখ্যা ৯৭ লাখ ২৭ হাজার। দুই দিকেই যাত্রী চলাচল বেশ সক্রিয় রয়েছে। দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের পর্যটক ওয়াং বলেন, ‘গ্রীষ্মের ছুটিতে আমরা সন্তানকে ডিজনিল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। পাশাপাশি ভিক্টোরিয়া হারবারও দেখতে চাই। আমার মেয়ে স্কুলের বইয়ে এই জায়গার কথা পড়েছে।‘ হংকংয়ের বাসিন্দা ছ্য বলেন, ‘আমরা প্রায় ছয় দিনের ভ্...
চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

চিকিৎসার জন্য চীনে বিদেশি রোগীর আগমন বাড়ছে

China, আন্তর্জাতিক
উন্নত চিকিৎসা প্রযুক্তি ও প্রশাসনিক সহায়তার কারণে আন্তঃসীমান্ত চিকিৎসা ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক কেন্দ্রে পরিণত হচ্ছে চীন। এর ফলে দেশটির পরিষেবা-বাণিজ্য রপ্তানিতে চিকিৎসাখাত নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে এই প্রবণতা বিশেষভাবে স্পষ্ট। শহরটি আন্তর্জাতিক ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রধান গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। উন্নত ও ঝামেলাহীন চিকিৎসার সন্ধানে বিদেশি রোগী ক্রমবর্ধমান হারে কুয়াংচৌর হাসপাতালগুলোতে আসছেন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশটির প্রধান বিদেশি রোগীকেন্দ্রিক হাসপাতালগুলোতে ১২ লাখ ৮০ হাজার আন্তর্জাতিক রোগী চিকিৎসা নিয়েছেন। তিন বছরের ব্যবধানে এই সংখ্যা ৭৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ফেং সিয়াওছি জানান, গত এক দশকে বিদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে...