রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসে নারীদের একক ও দ্বৈত শিরোপা চীনের

বাংলাদেশের রাজশাহীতে আয়োজিত ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টে নারীদের একক ও দ্বৈত—দুই বিভাগেই শিরোপা জিতেছে চীন। শুক্রবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে এই সাফল্য পায় দেশটির খেলোয়াড়রা।

মেয়েদের একক ফাইনালে চীনের চিমো সং নিজের দেশের চেনসি তোংকে ৬-০, ৬-০ সেটে হারিয়ে শিরোপা জেতেন। পুরো ম্যাচে প্রতিপক্ষকে কোনো সেট জিততে দেননি তিনি।

অন্যদিকে, নারীদের দ্বৈত বিভাগেও চ্যাম্পিয়ন হয়েছে চীন। ফাইনালে দেশটির সিয়াং সিয়াং ও শুয়াং চুর জুটি শিরোপা জিতে নেয়।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জি বলেন, নারীদের একক ও দ্বৈত—দুই বিভাগের ফাইনাল ছিল একতরফা। পুরো টুর্নামেন্টে চীনের খেলোয়াড়রা ভালো খেলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

গত ৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় এই টুর্নামেন্ট। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ গ্রহণ করেন।

সূত্র: সিএমজি