Browsing author

abc

আপনার কিডনি সুস্থ্য কি ? জেনে নিন কিডনি রোগের লক্ষণ ও প্রতিকার

কিডনি আমাদের শরীরের অন্যতম একটি ভাইটাল অরগান বা গুরুত্বপূর্ণ অঙ্গ, কিডনি বিকল হলে মৃত্যু নিশ্চিত। তাই কিডনি নিয়ে একটু সচেতনতা দরকার। মানবদেহে কোমরের দু’পাশে দুটি কিডনি থাকে। নানা কারণে আমাদের কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি কিডনি বিকল পর্যন্ত হতে পারে। কিডনী রোগের প্রাদুর্ভাব আজ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সমগ্র বিশ্বের সাথে সাথে ভারতেও এখন কিডনী রোগ […]

কনের সাজে ঝুলন্ত স্ত্রী, আমগাছে ঝুলছে স্বামীও, হাতের তালুতে লেখা…

পরনে লেহেঙ্গা-চোলি, খোঁপায় লাল চেলি। বারান্দার কড়ি-বরগা থেকে ঝুলছে বৌমা।রবিবার সকালে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে চিৎকার করে উঠেছিলেন মোহনপুরের বৈতার হেমাঙ্গিনী দত্ত। প্রাণপণে ছেলেকে ডাকতে থাকেন তিনি। সাড়া মেলেনি। বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দেখেন, আমগাছে ঝুলছে ছেলেও। পরনে জিন্‌স, জ্যাকেট, মাথায় টুপি। তাঁরই বাঁ হাতের তালুতে লেখা, ‘আমাদের মৃত্যুর জন্য তিন জন […]

পড়াশোনা নিয়ে বাংলায় যত ওয়েবসাইট

বাংলা ভাষায় পড়াশোনা বিষয়ক দরকারি ওয়েবসাইটের সংখ্যা কম না। শিক্ষা বিষয়ক সরকারি সাইটের পাশাপাশি বেসরকারি উদ্যোগে চালু হওয়া সাইটগুলোর তালিকা এখানে দেওয়া হলো- # সরকারি ওয়েবসাইট : শিক্ষা মন্ত্রণালয় : www.moedu.gov.bd মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর : www.dshe.gov.bd প্রাথমিক শিক্ষা অধিদপ্তর : www.dpe.gov.bd প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় : www.mopme.gov.bd জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) : www.nape.gov.bd […]

যুক্তরাষ্ট্রে বিদেশি পড়ুয়াদের সংখ্যা কমছে

টানা দ্বিতীয় বছরের মত যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীদের পড়তে যাওয়ার হার নিম্নমুখী। বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে লেখাপড়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপ করা কড়া বিধিনিষেধ এর অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এর বার্ষিক জরিপ অনুযায়ী, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থী ভর্তির হার গত শিক্ষাবর্ষের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ […]

যুক্তরাষ্ট্রে পড়াশোনা : শিশুদের স্কুল থেকে ছাড়িয়ে আনছেন অভিভাবকরা

যুক্তরাষ্ট্রের শিশুদের একটি বড় অংশ বাড়িতে বসে শিক্ষা নিচ্ছে, দিনে দিনে তাদের সংখ্যাও বাড়ছে। শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে অভিভাবকদের উদ্বেগের জায়গাটি কোথায়?দেশটির সরকারি স্কুলগুলো সামাজিক ন্যায় বিচারের বিষয়গুলি নিয়ে বিতর্ক ছড়িয়ে পরায় অনেক অভিভাবকই তাদের সন্তানদের স্কুল থেকে ছাড়িয়ে আনছেন।এসব বেশি ঘটতে দেখা যাচ্ছে টেক্সাস অঙ্গরাজ্যে। যদি সেখানকার নাগরিকদের খুব বেশি সময় নেই সরকারের নীতি […]

ট্রাম্পকে টুইটারে জ্ঞান দিয়ে ভাইরাল তরুণী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবহাওয়া (ওয়েদার) আর জলবায়ুর (ক্লাইমেট) ফারাক বুঝিয়ে দিয়ে রাতারাতি নেট জগতের তারকা বনে গেছেন ভারতের আসামের আঠারো বছরের এক তরুণী। ট্রাম্পকে ট্যাগ করা আস্থা শর্মার ছোট্ট একটা টুইট নিয়ে সামাজিক যোগাযোগের এই মাধ্যমে, হাজার হাজার লোক সেটি রি-টুইট বা লাইক করেছেন, বয়ে যাচ্ছে হাজারো মন্তব্যের বন্যাও। ঘটনার সূত্রপাত গত বুধবার, ২১ […]

ভোট চাইতে গিয়ে ভোটারদের স্যান্ডেল দিচ্ছেন প্রার্থী!

নির্বাচনের আগে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া অতি সাধারণ ঘটনাগুলোরই একটি। নির্বাচনের পর ভোটারদের জন্য কাজ করার কথা মনে থাকুক বা না থাকুক, নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে সাধারণত ভুল হয় না প্রার্থীদের। তবে ভোট চাইতে গিয়ে ভোটারদের হাতে স্যান্ডেল তুলে দিয়েছেন কোনো প্রার্থী— এমন নজির সম্ভবত কোথাও নেই। তবে ঠিক এমনই […]

বিএনপির মনোনয়ন পেলেন যারা

একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে ‘বিকল্প প্রার্থী’ রেখে পুরনোরে ওপরই আস্থা রাখছে বিএনপি। সোমবার প্রথম দিনে রংপুরের ৩৩, রাজশাহীর ৩৯ ও বরিশালের ২১ আসনসহ তিন বিভাগে মোট ৯৩টি আসনের মধ্যে ৮৫টি আসনে দলীয় প্রার্থী মনোনয়নের চিঠি দিয়েছে দলটি। বাকি আটটি আসন পুরনো মিত্র ২০ দলীয় জোট এবং নতুন মিত্র জাতীয় ঐক্যফ্রন্টের জন্য খালি রাখা হয়েছে। […]

প্রতি বছর এই অসুখে মৃত্যু হয় লক্ষাধিক মানুষের !

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও কর্মব্যস্ত জীবনের জটিলতায় যে সব অসুখ নিঃশব্দে থাবা বসাচ্ছে আমাদের শরীরে, তার অন্যতম ক্রনিক কিডনি ডিজওর্ডার বা ‘সিকেডি’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুযায়ী, প্রতি বছরই গোটা বিশ্বে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় এই অসুখে। ‘ইন্টারন্যাশনাল সোসাইটি ফর নেফ্রোলজি’ এবং ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কিডনি ফাউন্ডেশন’-এর চিকিৎসকরা জানাচ্ছেন, প্রতি বছরই এই রোগের শিকার হন […]

মেজাজি , বদরাগী বলে বদনাম আছে? এ সব উপায়ে বাগে আনুন রাগ

ভয়ানক রাগে মুখের উপর বলে দেন যা মনে আসে তা-ই। হিতাহিত জ্ঞানশূন্য হতেও সময় লাগে না। এ সব বিষয় বদ মেজাজি মানুষের স্বাভাবিক লক্ষণ। কিন্তু রাগেরও নানা প্রকতারভেদ আছে বইকি! আচমকা রেগে গিয়ে সহজেই রাগ পড়ে গিয়ে আফসোস করেন অনেকে। কেউ বা ভিতরে ভিতরে গজরান, কী করবেন ভেবে পান না। রাগ সামলানোর উপায় জানেন? হয়তো […]

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবৈধভাবে আসা বন্ধ হচ্ছে না

যুক্তরাষ্ট্রে দক্ষিণাঞ্চলের বিপজ্জনক সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অবৈধভাবে আসা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। প্রতিদিন মৃত্যুর ঝুঁকি নিয়ে খরস্রোতা নদী সাঁতরে আমেরিকায় ঢোকার চেষ্টা করছেন। নদীতে নেমে ডুবে মরতে বসেছে, এমন কোন কোন বেপরোয়া অভিবাসীকে সীমান্তরক্ষীরা উদ্ধার করছেন। আবার নদীর স্রোতে ভেসে অনেকে নিখোঁজ হয়েছেন। এক বছরে এই সীমান্ত দিয়ে প্রায় ৬৫০ জন বাংলাদেশিকে আটক করার কথা […]

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা এত বেশি কেন?

নতুন বছরের মাত্র দেড় মাস পার হয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুল-কলেজে ১৮টি হামলার ঘটনা ঘটেছে। অর্থাৎ প্রতি ৬০ ঘণ্টায় একটি করে হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।গতকাল বুধবার ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে ১৭ জন মারা গেছে। বন্দুকধারী নিকোলাস ক্রুজের বয়স মাত্র ১৯। স্কুলে নিয়মশৃঙ্খলা না মানায় ওই হাইস্কুল থেকে […]

যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন : যা যা লাগবে

যুক্তরাষ্ট্রে গ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন গ্রহণ শুরু হয় নভেম্বর থেকে। আবেদন করার সুযোগ থাকে ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত। সফল শিক্ষার্থীরা আগস্ট–সেপ্টেম্বর থেকে (Fall Session) তাদের কার্যক্রম শুরু করেন। আবেদনের জন্য যা যা প্রয়োজন: ১. স্টেটমেন্ট অব পারপাস (SOP) ২. সুপারিশপত্র (Recommendation Letter) ; দুই থেকে তিনটি। ৩. টোফেল (TOFEL) স্কোর। ৪. জিআরই (GRE) স্কোর (বেশির ভাগ […]

সানিয়া মালহোত্রা শূন্যে উড়ছেন

দিল্লির বাসিন্দা সানিয়া। পুরো নাম সানিয়া মালহোত্রা । এই নতুন সেনসেশনকে নিয়ে মাতোয়ারা গোটা বলিউড। এর আগে ব্যবসাসফল ছবি ‘দঙ্গল’ এ আমির খানের বিপরীতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন সানিয়া। কিন্তু তার অভিনীত সদ্য মুক্তি পাওয়া ‘বাধায় হো’ সানিয়াকে আরও বেশি আলোচনায় এনে দিয়েছে।টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ১৮ অক্টোবর সানিয়া মালহোত্রা অভিনীত ‘বাধায় হো’ […]

বাতের ব্যথা কমবে প্রাকৃতিক উপায়ে

বাতের ব্যথা কমানোর জন্য অনেকে দিনের পর দিন ওষুধ খান। তারপরও ব্যথা নিরাময় হয় না। আয়ুর্বেদিক চিকিৎসায় এই ব্যথা কমানোর কিছু প্রাকৃতিক উপায় রয়েছে।বেশিরভাগ বাতের সমস্যায় অস্থিসন্ধিতে তীব্র ব্যথা দেখা দেয়। কিছু কিছু ভেষজ উপাদান আছে যেগুলি প্রাকৃতিকভাবে ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করে। যেমন-হলুদ : হলুদে থাকা অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান বাতের ব্যথা নিরাময়ে দারুন কার্যকরী। […]