Browsing author

abc

দুর্ঘটনা : ইতালি নয়, স্ত্রীকে নিয়ে চিরতরে চলে গেলেন মিঠুন

মাত্র এক মাসের ছুটিতে ইতালি থেকে ছুটিতে এসেছিলেন শরীয়তপুরের মিঠুন। কথা ছিল এবার স্ত্রীকে নিয়ে ফিরে যাবেন ইতালি। কিন্তু তা আর হয়ে উঠল না। আজ শুক্রবার সকালেই ট্রাক চাপায় মৃত্যু হয় এই দম্পতির।সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর-মাদারীপুর সড়কের কাশিপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখি গ্রামের বিশ্বনাথ […]

প্রবাসীরা যেভাবে করবেন জাতীয় পরিচয়পত্র

দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে জাতীয় পরিচয়পত্র করতে পারেননি এমন ব্যক্তির সংখ্যা কম নয়। দেশে আসা হয়নি, তাই বাংলাদেশের নাগরিক হয়েও পরিচয়পত্র নেই। কিন্তু দেশের নাগরিক হিসেবে পরিচয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজ করতে গেলে, সুবিধা পেতে গেলে জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক। প্রবাসে বসবাসকারীর অনেকেই হয়তো জানেন না, নতুন পরিচয়পত্র করতে হলে কী করতে হবে। মানে কীভাবে […]

অবৈধ অভিবাসী হলে আশ্রয়ের আবেদন করা যাবে না

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের আশ্রয়ের আবেদন এখন থেকে বিবেচনা করবে না প্রশাসন। অভিবাসীবিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বৃহস্পতিবার এ নতুন নিয়মের কথা জানায়। নাগরিক অধিকার ও মানবাধিকার সংস্থাগুলো এ নিয়মকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে এর সমালোচনা করেছে।যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগ, তাঁদের দেশের সঙ্গে থাকা মেক্সিকোর সীমান্তজুড়ে মার্কিন অভিবাসন ব্যবস্থার অস্বাভাবিক অপব্যবহার ঘটছে […]

জন্মদিনে বিদ্যা সিনহা মিমের দুই খবর

আজ বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। প্রতিবারের মতো এবারও ঘরোয়া পরিবেশে পালন করবেন দিনটি। এবারের জন্মদিনে দুটি স্পেশাল খবর জানা গেল মিমের। একটি দিলেন অভিনেত্রী নিজে, অন্যটি দিলেন তাঁর মা ছবি সাহা বিয়ের কেনাকাটা শুরু!জন্মদিনে মেয়েকে কী গিফট দেবেন? জানতে চাইলে ছবি সাহা জানালেন খুশির খবর, ‘[ফিসফিস করে] মিম পাশে আছে। দাঁড়ান, একটু দূরে যাই।’ এরপর, […]

বাস থেকে বাবাকে নিক্ষেপ, মেয়েকে হত্যা

আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে মারধর করে ফেলে দিয়ে মেয়েকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় বাস বা জড়িত কেউ এখনও আটক হয়নি।গতকাল শুক্রবার রাতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম জরিনা খাতুন। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাওলীয়া গ্রামের আকবর […]

সাংসদ হ্যাপির মেয়েকে আবার ছুরিকাঘাত

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হ্যাপি বড়ালের মেয়ে ও পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালকে বাসায় ঢুকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। ছুরিকাঘাতে আহত হয়েছেন অদিতির বাসার গৃহকর্মী বন্যা আক্তারও।বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সরকারি বাসভবনে ঢুকে এ হামলা চালানো হয়।অদিতির বাসার গৃহকর্মী বন্যা আক্তার জানান, এক যুবক […]

যুক্তরাষ্ট্রে এসাইলামের বিধিতে পরিবর্তন আসছে

সেন্ট্রাল আমেরিকানদের ঠেকানোর অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রে এসাইলাম পাবার বিধিতে বড় ধরনের পরিবর্তন আসছে। যুক্ত বিচার বিভাগের মুখ্য কর্মকর্তা ম্যাথিউ হুইটকার নয়া এ বিধি প্রকাশ করেছেন।বৃহস্পতিবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুদিন পরই এটি জারি করা হয়েছে। যদিও এটি তৈরি করা হয় ৬ নভেম্বর (মঙ্গলবার)। এতে ম্যাথিউ হুইটকার ছাড়াও স্বাক্ষর করেছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টিন নিলসন।উল্লেখ্য, হাজার […]

টিনএজার টিপস : অনলা্ইন ডেট ? সাবধান!

হ্যান্ডু দেখতে একটা ছেলে বা মিষ্টি একটা মেয়ে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাল, আর তুমিও গলে গিয়ে তাকে না চিনেই দুম করে অ্যাকসেপ্ট করে ফেললে তার রিকোয়েস্ট। দু’দিনের চ্যাট, তারপর ঘনিষ্ঠতা, ব্যস, তারপরেই তোমাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিল সেই ছেলে বা মেয়েটি। সাবধান! মানছি এখন ডিজিটাল যুগ, সারাক্ষণ অনলাইন না থাকলে বা লোকজনের সঙ্গে বকবক না […]

টিনএজার টিপস : একতরফা প্রেম ? অতই সোজা!

‘‘আসান হ্যায় কেয়া, অ্যায়সি মহব্বত করনা, যিসকে বদলে মহব্বত না মিলে…’’ নাহ, এটা কিন্তু শুধু সিনেমার ডায়লগ নয়, বাস্তবেও তো হয়েছে কতবার! এই তোমার-আমার সঙ্গেও! কিন্তু যদি ‘সে’ তোমার প্রেমে না পড়ে? যদি না মেনে নেয়? তা হলে কিন্তু বস কেস জন্ডিস। কিন্তু কী করবে তুমি এর’মটা যদি হয়? তারই সাজেশন দিতে চেষ্টা করল মাটিনিউজ […]

আর অভিনয় করতে পারবেন না প্রবীর মিত্র

প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা। প্রায় চার যুগ তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন আর তিনি অভিনয় করতে পারবেন না। আর কোনো দিন তিনি হাজির হবেন না নতুন চরিত্র নিয়ে। নিজের ঘরে বসেই কাটছে দিন। পুরোনো দিনকে স্মরণ করে কষ্ট পেতেও চান না তিনি।বছরখানেক ধরেই নিজের ভাড়া বাসায় দিন কাটছে প্রবীর মিত্রের। দুই […]

ক্রিকেটার হওয়ার কোনো লক্ষ্য ছিল না সাকিবের!

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার চোটের কারণে খেলার বাইরে আছেন বেশ কিছুদিন। তবে এই মাসের তৃতীয় সপ্তাহে অনুশীলনে ফেরার কথা রয়েছে তাঁর। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের অনেক গল্প।মাগুরায় নিজ বাসভবনে বিশ্রামে আছেন সাকিব। বাড়ির আঙিনা নিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন কিছু মজার তথ্য। […]

স্বপ্নের জুটি হলেন শাহরুখ- হিনা !

গত সপ্তাহে ছিল বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন (২ নভেম্বর)। এ বিশেষ দিনটি উপলক্ষে ভারতের সংবাদমাধ্যম ডিএনএ একটি মজার আয়োজন করে। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ‘ডিএনএ আফটার হারস’ অ্যাকাউন্ট থেকে ভক্তদের কাছে প্রশ্ন রাখা হয়, টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট, হিনা খান, দ্রশটি ধামি, এরিকা ফার্নান্দেজ ও সুরভি চন্দনার মধ্যে কে হতে পারেন কিং অব রোমান্সের জুটি?ভক্তদের […]

কেন তারা এমন করল? : অক্ষরা

কিছুদিন আগে ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসনের ‘গোপন’ ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছিল। দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত ও বলিউডের ‘মিস্টার খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে আসন্ন এশিয়ার সবচেয়ে বড় বাজেটের ‘২.০’ ছবিতেও অভিনয় করেছেন এমি। এরপর সাইবার অপরাধের শিকার হন বলিউড অভিনেত্রী অক্ষরা হাসান।অক্ষরা ভারতের বিশিষ্ট অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্মাতা কমল হাসানের ছোট মেয়ে এবং […]

মা হতে চলেছেন সুরবীন

কয়েক মাস আগে নিজের বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুরবীন চাওলা। বলেছিলেন, দুই বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। এবার জানালেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সুন্দরী।গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে গর্ভধারণের খবর দেন সুরবীন। ইনস্টাগ্রামে একটি আদুরে ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, ‘জীবন যা চায়, তাই হয়; যখন চায়, তখনই হয়। এবং […]