abc, Author at Mati News - Page 357 of 436
Saturday, March 14

Author: abc

দুর্ঘটনা : ইতালি নয়, স্ত্রীকে নিয়ে চিরতরে চলে গেলেন মিঠুন

দুর্ঘটনা : ইতালি নয়, স্ত্রীকে নিয়ে চিরতরে চলে গেলেন মিঠুন

Cover Story
মাত্র এক মাসের ছুটিতে ইতালি থেকে ছুটিতে এসেছিলেন শরীয়তপুরের মিঠুন। কথা ছিল এবার স্ত্রীকে নিয়ে ফিরে যাবেন ইতালি। কিন্তু তা আর হয়ে উঠল না। আজ শুক্রবার সকালেই ট্রাক চাপায় মৃত্যু হয় এই দম্পতির। সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর-মাদারীপুর সড়কের কাশিপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের চর সোনামুখি গ্রামের বিশ্বনাথ মন্ডলের ছেলে ইতালি প্রবাসী মিঠুন মন্ডল (৩০) ও তাঁর স্ত্রী নন্দিনী রানী (২২)। পালং থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাত্র দুইদিন আগেই গত বুধবার ইতালি থেকে এক মাসের ছুটিতে দেশে আসেন মিঠুন। এক মাস পর ইতালি ফেরার সময় স্ত্রীকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল। আজ সকালে মিঠুন স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায় যাওয়ার উদ্দেশে রওনা দেন। শরীয়তপুর-মাদারীপুর সড়কের কাশিপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত...

প্রবাসীরা যেভাবে করবেন জাতীয় পরিচয়পত্র

Cover Story
দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে জাতীয় পরিচয়পত্র করতে পারেননি এমন ব্যক্তির সংখ্যা কম নয়। দেশে আসা হয়নি, তাই বাংলাদেশের নাগরিক হয়েও পরিচয়পত্র নেই। কিন্তু দেশের নাগরিক হিসেবে পরিচয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজ করতে গেলে, সুবিধা পেতে গেলে জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক। প্রবাসে বসবাসকারীর অনেকেই হয়তো জানেন না, নতুন পরিচয়পত্র করতে হলে কী করতে হবে। মানে কীভাবে করব, কোথায় করব, কী কী লাগবে ইত্যাদি। তো, চলুন জেনে নিই প্রবাসীরা কীভাবে পরিচয়পত্র করবেন। অভিবাসীরা যেভাবে জাতীয় পরিচয়পত্র পাবেনবিদেশে বসে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ নেই। এ জন্য অবশ্যই দেশে আসতে হবে। পাসপোর্ট বা বিদেশে বসবাসের প্রমাণপত্র নিয়ে তাঁকে যেতে হবে নিজের থানা বা উপজেলা নির্বাচন কার্যালয়ে। সেখানে জাতীয় পরিচয়পত্র পাওয়া এবং ভোটার হওয়ার আবেদনপত্র পূরণ করতে হবে। সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনকারীকে ফরম ও আনুষঙ্গিক কা...
অবৈধ অভিবাসী হলে আশ্রয়ের আবেদন করা যাবে না

অবৈধ অভিবাসী হলে আশ্রয়ের আবেদন করা যাবে না

Default
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের আশ্রয়ের আবেদন এখন থেকে বিবেচনা করবে না প্রশাসন। অভিবাসীবিরোধী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত বৃহস্পতিবার এ নতুন নিয়মের কথা জানায়। নাগরিক অধিকার ও মানবাধিকার সংস্থাগুলো এ নিয়মকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে এর সমালোচনা করেছে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অভিযোগ, তাঁদের দেশের সঙ্গে থাকা মেক্সিকোর সীমান্তজুড়ে মার্কিন অভিবাসন ব্যবস্থার অস্বাভাবিক অপব্যবহার ঘটছে ‘ঐতিহাসিক কাল ধরে’। অভিবাসননীতির অপব্যবহার ঠেকাতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর নতুন নিয়ম চালু করেছে। নতুন নিয়মে বলা হয়েছে, জাতীয় স্বার্থের পরিপন্থী মনে করলে প্রেসিডেন্ট অবৈধ অভিবাসীদের প্রতিহত করতে পারবেন। নতুন অভিবাসন নিয়ম কার্যকর করার জন্য এখন শুধু প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষা এবং অল্প সময়ের মধ্যে তিনি স্বাক্ষর করবেন বলে জানান সংশ্ল...
জন্মদিনে বিদ্যা সিনহা মিমের দুই খবর

জন্মদিনে বিদ্যা সিনহা মিমের দুই খবর

Entertainment
আজ বিদ্যা সিনহা সাহা মিমের জন্মদিন। প্রতিবারের মতো এবারও ঘরোয়া পরিবেশে পালন করবেন দিনটি। এবারের জন্মদিনে দুটি স্পেশাল খবর জানা গেল মিমের। একটি দিলেন অভিনেত্রী নিজে, অন্যটি দিলেন তাঁর মা ছবি সাহা   বিয়ের কেনাকাটা শুরু! জন্মদিনে মেয়েকে কী গিফট দেবেন? জানতে চাইলে ছবি সাহা জানালেন খুশির খবর, ‘[ফিসফিস করে] মিম পাশে আছে। দাঁড়ান, একটু দূরে যাই।’ এরপর, ‘অনেক দিন থেকে মিমের ইচ্ছা পায়ে সোনার নূপুর পরবে। কিন্তু আমাদের হিন্দু সমাজে সোনার নূপুর পরাটা ভালোভাবে দেখা হয় না। আমি সব সময় মিমের ইচ্ছার প্রাধান্য দিয়েছি। এবারের জন্মদিনে ওর জন্য সোনার একটি নূপুর কিনেছি। কিনেছি একটি সোনার টিকলিও। অবশ্য এর কারণও আছে। আগামী বছরই মিমকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তাই আগে থেকে কেনাকাটা শুরু করেছি। নূপুর আর টিকলি মিমের বিয়ের প্রথম কেনাকাটা।’ তাহলে কে হতে যাচ্ছেন মিমের বর? ‘এখনই সব বললে তো হয়ে গেল। আ...
বাস থেকে বাবাকে নিক্ষেপ, মেয়েকে হত্যা

বাস থেকে বাবাকে নিক্ষেপ, মেয়েকে হত্যা

Cover Story
আশুলিয়ায় চলন্ত বাস থেকে বাবাকে মারধর করে ফেলে দিয়ে মেয়েকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় বাস বা জড়িত কেউ এখনও আটক হয়নি। গতকাল শুক্রবার রাতে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম জরিনা খাতুন। তিনি সিরাজগঞ্জের চৌহালী থানার খাস কাওলীয়া গ্রামের আকবর আলীর মেয়ে। নিহতের বাবা আকবর আলী জানান, সকালে তাঁরা দুজন আশুলিয়ার গাজীরচট এলাকায় তাঁর নাতনির বাসায় বেড়াতে যান। সন্ধ্যায় সিরাজগঞ্জ নিজ বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে আশুলিয়ার ইউনিক থেকে টাঙ্গাইলগামী বাসে উঠেন বাবা ও মেয়ে। তবে বাসটি টাঙ্গাইল না গিয়ে কয়েক ঘন্টা বিভিন্ন স্থান ঘুরে আবার আশুলিয়ার দিকে চলে আসে। পরে বাসটি আশুলিয়ার মরাগাঙ এলাকায় পৌঁছালে নিহতের বাবাকে মারধর করে মোবাইল ফোন টাকাপয়সা ছিনিয়ে নিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় আহ...
সাংসদ হ্যাপির মেয়েকে আবার ছুরিকাঘাত

সাংসদ হ্যাপির মেয়েকে আবার ছুরিকাঘাত

Cover Story
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হ্যাপি বড়ালের মেয়ে ও পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পালের স্ত্রী অদিতি বড়ালকে বাসায় ঢুকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। ছুরিকাঘাতে আহত হয়েছেন অদিতির বাসার গৃহকর্মী বন্যা আক্তারও। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সরকারি বাসভবনে ঢুকে এ হামলা চালানো হয়। অদিতির বাসার গৃহকর্মী বন্যা আক্তার জানান, এক যুবক নিজেকে রামানন্দ পালের অফিসের লোক পরিচয় দিয়ে বাসায় ঢোকে এবং অদিতির পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় অদিতির চিৎকারে পাশের লোকজন ছুটে আসে। পরে তাঁকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অদিতির স্বামী রামানন্দ পাল জানান, এর আগেও তাঁর স্ত্রীর ওপর দুই দফায় হামলা চালানো হয়েছে। পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘এটি কী ধরনের আক্রমণ এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তবে এটি ...
যুক্তরাষ্ট্রে এসাইলামের বিধিতে পরিবর্তন আসছে

যুক্তরাষ্ট্রে এসাইলামের বিধিতে পরিবর্তন আসছে

Cover Story
সেন্ট্রাল আমেরিকানদের ঠেকানোর অভিপ্রায়ে যুক্তরাষ্ট্রে এসাইলাম পাবার বিধিতে বড় ধরনের পরিবর্তন আসছে। যুক্ত বিচার বিভাগের মুখ্য কর্মকর্তা ম্যাথিউ হুইটকার নয়া এ বিধি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দুদিন পরই এটি জারি করা হয়েছে। যদিও এটি তৈরি করা হয় ৬ নভেম্বর (মঙ্গলবার)। এতে ম্যাথিউ হুইটকার ছাড়াও স্বাক্ষর করেছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টিন নিলসন। উল্লেখ্য, হাজার হাজার কারাবান মিছিল করে মেক্সিকোতে ঢুকে পড়ার পরই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তের দিকে আসছে। তারা নিরাপদ আশ্রয়ের সন্ধানে যুক্তরাষ্ট্রে আসছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষুব্ধ হয়ে তাদের প্রতিহত করার সংকল্প ব্যক্ত করেছেন। ইতোমধ্যেই বেশ কয়েক হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে সীমান্তে। এমনি একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নয়া এ বিধি প্রকাশ করা হলো। এটি কা...
টিনএজার টিপস : অনলা্ইন ডেট ? সাবধান!

টিনএজার টিপস : অনলা্ইন ডেট ? সাবধান!

Cover Story, Health and Lifestyle, Teen
হ্যান্ডু দেখতে একটা ছেলে বা মিষ্টি একটা মেয়ে তোমাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠাল, আর তুমিও গলে গিয়ে তাকে না চিনেই দুম করে অ্যাকসেপ্ট করে ফেললে তার রিকোয়েস্ট। দু’দিনের চ্যাট, তারপর ঘনিষ্ঠতা, ব্যস, তারপরেই তোমাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিল সেই ছেলে বা মেয়েটি। সাবধান! মানছি এখন ডিজিটাল যুগ, সারাক্ষণ অনলাইন না থাকলে বা লোকজনের সঙ্গে বকবক না করলে তোমার বোর লাগে। অজানা অচেনা ফেসবুক বন্ধুর সঙ্গে আলাপ করাতেই তুমি খুঁজে পাও তোমার আনন্দ। মানছি যে প্রেমের ফাঁদ পাতা সর্বত্র। কিন্তু সাবধান বন্ধুরা, এমন ফাঁদ কিন্তু ফাঁদই, তা যতই সেটা ঝাঁ চকচকে হোক না কেন! অনলাইনে সোশ্যাল নেটওয়ার্কই হোক, কী ডেটিং সাইটই হোক, আর তোমার জীবনে প্রেমের যতই অভাব থাকুক না কেন, এ পথে পা বাড়ানোর আগে কিন্তু চোখ বুলিয়ে নাও ‘১৯ ২০’-র টিপসে।   প্রথম আলাপ অনলাইনে যার সঙ্গেই তোমার আলাপ হোক না কেন, একটা কথা কিন্তু তোমার মাথায় এক্...
টিনএজার টিপস : একতরফা প্রেম ? অতই সোজা!

টিনএজার টিপস : একতরফা প্রেম ? অতই সোজা!

Health and Lifestyle, Teen
‘‘আসান হ্যায় কেয়া, অ্যায়সি মহব্বত করনা, যিসকে বদলে মহব্বত না মিলে...’’ নাহ, এটা কিন্তু শুধু সিনেমার ডায়লগ নয়, বাস্তবেও তো হয়েছে কতবার! এই তোমার-আমার সঙ্গেও! কিন্তু যদি ‘সে’ তোমার প্রেমে না পড়ে? যদি না মেনে নেয়? তা হলে কিন্তু বস কেস জন্ডিস। কিন্তু কী করবে তুমি এর’মটা যদি হয়? তারই সাজেশন দিতে চেষ্টা করল মাটিনিউজ । এই যে ধরোই না, দিব্যি কলেজে ক্লাস করতে ছেলেটার পাশে বসে, ক্লাসের ফাঁকে-ফাঁকে খুনসুটি, হাসি, ঠাট্টা, লেগপুলিং— সবই হত জমিয়ে... তারপর হঠাৎ কী জানি কী করে দুম করে প্রেমে পড়ে গেলে তার। আবিষ্কার করে বসলে, ও শুধু যেন আর বন্ধুই নয়, তার চেয়েও বেশি... কিন্তু সেটা বের হতেই তোমার মাথায় হাত!  কিংবা অঙ্ক কোচিং ক্লাসের সেই মেয়েটা— রোজই ক্লাসে যেতে মন দিয়ে অঙ্ক করবে বলেই, কিন্তু তোমার আর দোষ কী বলো, আড়চোখে তাকাতে গিয়ে সেই যে চার চক্ষুর মিলন হয়ে যেত, তারপর আর ক্লাসে মনই বসত না। তা প্রেম...
আর অভিনয় করতে পারবেন না প্রবীর মিত্র

আর অভিনয় করতে পারবেন না প্রবীর মিত্র

Entertainment, Glamour
প্রবীর মিত্র বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা। প্রায় চার যুগ তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন আর তিনি অভিনয় করতে পারবেন না। আর কোনো দিন তিনি হাজির হবেন না নতুন চরিত্র নিয়ে। নিজের ঘরে বসেই কাটছে দিন। পুরোনো দিনকে স্মরণ করে কষ্ট পেতেও চান না তিনি। বছরখানেক ধরেই নিজের ভাড়া বাসায় দিন কাটছে প্রবীর মিত্রের। দুই পায়ের হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে। এ কারণে তিনি এখন আর আগের মতো হাঁটতে পারেন না। লাঠিতে ভর করে কিছুটা হাঁটার চেষ্টা করেন। চিকিৎসার মাধ্যেমে পায়ের ব্যথা নিরাময় হলেও কোনোদিনই আর স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন না তিনি। এ কারণে আর কোনো দিন শুটিংও করতে পারবেন না। এ বিষয়ে প্রবীর মিত্র বলেন, ‘শুটিং এখন আমার কাছে অতীত। আর কোনো দিন আমি শুটিং করতে পারব না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে যাচ্ছি। এতে করে ব্যথা কিছুটা কমলেও কোনো দিনই একেবারে সেরে উঠব না। এভাবেই হয়তো কাটবে আমার বাকি জী...
ক্রিকেটার হওয়ার কোনো লক্ষ্য ছিল না সাকিবের!

ক্রিকেটার হওয়ার কোনো লক্ষ্য ছিল না সাকিবের!

Cover Story
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার চোটের কারণে খেলার বাইরে আছেন বেশ কিছুদিন। তবে এই মাসের তৃতীয় সপ্তাহে অনুশীলনে ফেরার কথা রয়েছে তাঁর। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন ব্যক্তিগত জীবনের অনেক গল্প। মাগুরায় নিজ বাসভবনে বিশ্রামে আছেন সাকিব। বাড়ির আঙিনা নিয়ে এই বাঁহাতি অলরাউন্ডার জানিয়েছেন কিছু মজার তথ্য। ছোটবেলার খেলার কথা জানিয়ে সাকিব বলেন, ‘সোজা এইটুকু জায়গাতেও খেলা হতো। বিদ্যুতের খুঁটিকে স্টাম্প বানিয়ে কত খেললাম। রাস্তার ওপর দুপাশের গাড়ি, রিকশা বন্ধ করে খেলা হতো। এখানে মুরগি বেঁধে দিয়ে খেলা হতো রাতে। যারা জিতবে তারা মুরগি, তরমুজ, কলা, বিস্কুট ইত্যাদি পেত। ’ তবে আশ্চর্য হলেও সত্য, ক্রিকেটার হওয়ার কোনো নির্ধারিত লক্ষ্য ছিল না সাকিবের। এই ব্যাপারে তিনি বলেন, ‘ফুটবলার হবো নাকি ক্রিকেটার হবো, এমন কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছিল...
স্বপ্নের জুটি হলেন শাহরুখ- হিনা !

স্বপ্নের জুটি হলেন শাহরুখ- হিনা !

Entertainment
গত সপ্তাহে ছিল বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন (২ নভেম্বর)। এ বিশেষ দিনটি উপলক্ষে ভারতের সংবাদমাধ্যম ডিএনএ একটি মজার আয়োজন করে। মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে ‘ডিএনএ আফটার হারস’ অ্যাকাউন্ট থেকে ভক্তদের কাছে প্রশ্ন রাখা হয়, টিভি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট, হিনা খান, দ্রশটি ধামি, এরিকা ফার্নান্দেজ ও সুরভি চন্দনার মধ্যে কে হতে পারেন কিং অব রোমান্সের জুটি? ভক্তদের ভোটে কিং খানের ‘স্বপ্নের জুটি’ হলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী হিনা খান। টিভি অভিনেত্রীদের মধ্যে হিনাই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত। ডিএনএ জানিয়েছে, ভোটে অংশ নিয়েছেন আড়াই হাজার ভক্ত। ৪৭ শতাংশ ভোট পেয়েছেন বিগ বস-১১ তারকা হিনা খান। জেনিফার উইঙ্গেট পেয়েছেন ২৯ শতাংশ ভোট। সুরভি ও এরিকা দুজন মিলে পেয়েছেন ১৬ শতাংশ ভোট। আর সবাইকে অবাক করে দিয়ে দ্রশটি পেয়েছেন সর্বনিম্ন ভোট। শাহরুখ খান ও হিনা খানকে নিয়ে ভক্তকুল খুব উচ্ছ্বসিত...
কেন তারা এমন করল? : অক্ষরা

কেন তারা এমন করল? : অক্ষরা

Cover Story, Entertainment
কিছুদিন আগে ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসনের ‘গোপন’ ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছিল। দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত ও বলিউডের ‘মিস্টার খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে আসন্ন এশিয়ার সবচেয়ে বড় বাজেটের ‘২.০’ ছবিতেও অভিনয় করেছেন এমি। এরপর সাইবার অপরাধের শিকার হন বলিউড অভিনেত্রী অক্ষরা হাসান। অক্ষরা ভারতের বিশিষ্ট অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্মাতা কমল হাসানের ছোট মেয়ে এবং অভিনেত্রী শ্রুতি হাসানের ছোট বোন। অক্ষরার অজান্তেই তাঁর অন্তর্বাস পরিহিত ছবিগুলো অন্তর্জালে ভাইরাল হয়। কিছুদিন চুপ করে থাকলেও অবশেষে এ নিয়ে মুখ খুললেন অক্ষরা। গোপন ছবি ফাঁস নিয়ে মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে অক্ষরা একটি বিবৃতি দিয়েছেন। বলেছেন, পুরো ঘটনায় ভীত হয়ে পড়েছেন তিনি। অক্ষরা লিখেছেন, ‘সম্প্রতি, আমার কিছু গোপন ছবি অন্তর্জালে ফাঁস হয়েছে। কে এটা করল, কেন এটা করল, তা আমার জানা নেই। কিন্তু আমি এটা জানি যে, ...
মা হতে চলেছেন সুরবীন

মা হতে চলেছেন সুরবীন

Entertainment
কয়েক মাস আগে নিজের বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুরবীন চাওলা। বলেছিলেন, দুই বছর আগেই বিয়ে সেরে ফেলেছেন তিনি। এবার জানালেন, প্রথম সন্তানের মা হতে চলেছেন এ সুন্দরী। গতকাল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে গর্ভধারণের খবর দেন সুরবীন। ইনস্টাগ্রামে একটি আদুরে ছবিও পোস্ট করেন তিনি। লেখেন, ‘জীবন যা চায়, তাই হয়; যখন চায়, তখনই হয়। এবং ঠিক এখন, এই মুহূর্তে যা হতে চলেছে, আমাদের পৃথিবীকে আরো সুন্দর ও আশীর্বাদপুষ্ট করতেই তা হতে চলেছে! হ্যাঁ, অলৌকিক কিছু হতে চলেছে আর তার নাম জীবন! দুটো পুঁচকে পা বেড়ে উঠছে।’ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সুরবীন বলেন, ‘এটা অসাধারণ সুন্দর অনুভূতি, আর এটা আমার ও অক্ষয়ের জন্য একেবারেই অপ্রত্যাশিত ছিল। হঠাৎ করেই জীবন সুন্দর হলো।’ তিনি আরো বলেন, ‘এখন প্রতিটি পদক্ষেপই দেখেশুনে চলি। মাতৃত্ব আমার কাছে একটা অনুভূতি, যা ভেতরে জন্মায়, ভেতরের জীবনটার সঙ্গে জন্মায়।’ ...