নেপালের উদ্ধার অভিযানে আবহাওয়া-বিষয়ক সহায়তা দিচ্ছে চীন
নেপালের উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আবহাওয়া-বিষয়ক সহায়তা জোরদার করেছে চীন। গত ২৬ আগস্ট চীন-নেপাল সীমান্তবর্তী এলাকায় প্রাণঘাতী ভূমিধসের পর দেশটির উদ্ধার অভিযানে আবহাওয়ার তথ্য, পূর্বাভাস ও আগাম সতর্কতা ব্যবস্থা দিয়ে সহায়তা করছে চীনা আবহাওয়া কর্তৃপক্ষ।চীনের আবহাওয়া প্রশাসন (সিএমএ) জানিয়েছে, দুর্যোগের পরপরই নেপালের আবহাওয়া বিভাগের সঙ্গে ভিডিও পরামর্শের মাধ্যমে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করা হয়। […]