Browsing category

Agriculture Tips

Agricultural tips, news and updated information
মাটিনিউজ-এ পান আধুনিক কৃষি টিপস, ধান, সবজি ও ফল চাষের সঠিক নিয়ম, ছাদ বাগান গাইড এবং ফসলের বালাই ব্যবস্থাপনা। সহজ উপায়ে লাভজনক কৃষির সব আপডেট এবং কৃষি টিপস জানতে ভিজিট করুন।

সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই

ফয়সল আবদুল্লাহচীনের দক্ষিণাঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টির পর যখন ফুলের গুণগত মান ও বাজারদর নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন জুঁইচাষি, তখন তাদের উদ্ধারে এগিয়ে আসে আবহাওয়া পূর্বাভাস। চীনের বৃহত্তম জুঁই উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের হেংচৌ শহর এখন আবহাওয়াভিত্তিক সেবা ব্যবহার করে জুঁই শিল্পকে আরও টেকসই করে তুলছে।মে’র শেষ দিকে হেংচৌর বিস্তীর্ণ মাঠে জুঁই […]

সাতক্ষীরায় আঙুর চাষে সফল হেলাল উদ্দীন

বিদেশি ফল আঙুর চাষ করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন। পেশায় ট্রাক ড্রাইভার ছিলেন হেলাল উদ্দীন (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার লাবসা বাইপাস সড়কের বাসিন্দা জিন্নাত মোল্লার পুত্র।হেলাল উদ্দীন শখের বশে আঙুর চাষ শুরু করলেও তা এখন পরিণত হয়েছে লাভজনক ব্যবসায়। বাংলাদেশের আবহাওয়ায় আঙুর চাষ করাটা অনেকটা অবাস্তব মনে হলেও তিনি […]

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

কৃষি বিভাগের গ্রীষ্মকালীন সবজি চাষে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ ও সহযোগিতায় গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল হয়েছেন দিনাজপুরের কৃষক মো. ওয়াবাইদুল ইসলাম।ফুলকপি মানেই শীতকাল। এমন ধারণা এখন বদলে দিচ্ছেন দিনাজপুরের কৃষকরা। আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ এবং কৃষি বিভাগের নিবিড় তত্ত্বাবধানে এবার গ্রীষ্মকালেও সফলভাবে ফুলকপি চাষ করে নতুন সম্ভাবনা দুয়ার উন্মোচন করেছেন চাষিরা। রবি মৌসুমের বাইরে […]

মাছের ভবিষ্যৎ বাঁচাতে জোরাল পদক্ষেপ চীনের

ভবিষ্যতের পৃথিবীতে মাছ যেন সহসা বংশবৃদ্ধি নিয়ে বিপদে না পড়ে সেই লক্ষ্যে ব্যবস্থাপনা জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে চীন। অবৈধ মাছ ধরা রোধ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং ‘সমুদ্রভিত্তিক অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন মানবসমাজ’ গঠনের লক্ষ্যে চীন সক্রিয় ভূমিকা পালন করছে বলে শাংহাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জানিয়েছেন বিশেষজ্ঞরা।চলতি বছর পোর্ট স্টেট মেজারস অ্যাগ্রিমেন্ট (পিএসএমএ) বাস্তবায়নের দশম বার্ষিকী। ২০১৬ […]

ড্রাগন চাষে বছরে ২০ লাখ টাকা আয় সৌরভের

পুলিশে চাকরি করার স্বপ্ন ছিল শৈশব থেকেই। কিন্তু নানা বাস্তবতায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি। তবে থেমে যাননি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের শিক্ষিত যুবক সৌরভ কুমার বিশ্বাস (৩০)। জীবনের নতুন পথ খুঁজতে গিয়ে শখের বসে শুরু করেছিলেন ড্রাগন চাষ। আর সেই শখই এখন বদলে দিয়েছে তার জীবন। আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রাগন চাষ করে […]

ফেনীতে এক মাঠে ৬৭ জাতের ধানের আবাদ

জেলার শহরতলির একটি মাঠে ৬৭ জাতের হাইব্রিড ও ইনব্রেড ধানের আবাদ করা হয়েছে| এসব ধানের পরীক্ষা-নিরীক্ষার জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর ও দক্ষিণ কাশেমপুরের প্রায় ২০ একর জমিতে এই পরীক্ষা চলছে| জাতীয় পদকপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (অব.) মো. আজিজুল হক এ প্রকল্পটি পরিচালনা করছেন| বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও […]

আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার

ফয়সল আবদুল্লাহ: আসিয়ান দেশগুলোয় চলছে ডুরিয়ান ফলের মৌসুম। চীনে ফলটির চাহিদা যত বাড়ছে তত বাড়ছে আমদানি। সময়মতো ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে চায়না-লাওস রেলওয়ে ও সীমান্ত বন্দরগুলোয় দ্রুত কাস্টমস ব্যবস্থা চালু হয়েছে। মোহান রেলওয়ে বন্দর ও ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন হাজার টন ডুরিয়ান ঢুকছে চীনে।আসিয়ান দেশগুলো থেকে ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ চীনের কাস্টমস ও রেল […]

ধান-মাছ যৌথচাষের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করল চীন

ফয়সল আবদুল্লাহপ্রাচীনকালে ধান-মাছের যৌথ চাষপদ্ধতির প্রচলন ছিল চীনজুড়ে। এর কার্যকারিতা এবার বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করেছেন শাংহাইভিত্তিক গবেষকেরা। ইস্ট চায়না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৮টি দেশের বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে পরিচালিত গবেষণায় দেখেছেন, এই পদ্ধতি ধানের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ ও রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে।গবেষকরা চার বছর মাঠপরীক্ষায় দেখেছেন, ধান-মাছ সহচাষ এলাকায় ক্ষতিকর পোকামাকড় […]

সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে চীন-পাকিস্তানের যৌথ গবেষণার ধান

সাকিব সিকান্দারচীনের উহান বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ইউনিভার্সিটি অব পাঞ্জাবের যৌথ গবেষণায় ধানের এক সংকর প্রজাতির উদ্ভাবন করা হয়েছে। পাকিস্তানে ব্যাপক আকারে বাণিজ্যিক ব্যবহারের দিকে এগোচ্ছে নতুন প্রজাতির এই ধান।ইউনিভার্সিটি অব পাঞ্জাবের তথ্যমতে, প্রথমবারের মতো হোংলিয়ান-ধরনের সংকর প্রজাতির এই ধানের উন্নয়ন ঘটানো হয়েছে পাকিস্তানে, যা পিইউ-৭৮৬ নামে নিবন্ধিত হয়েছে। গত মার্চে বাণিজ্যিকীকরণের আগে চারটি প্রদেশে ধানটির […]

ইনার মঙ্গোলিয়ায় পর্যটন ও অর্থনীতিতে হলুদ নদীর মৎস্য শিল্প

মার্চ ২২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের হলুদ নদীর উজান ও মধ্য অববাহিকায় তগতোহ কাউন্টি’তে হলুদ নদীর কার্প মাছকে ঘিরে পর্যটন ও ভোগ খাতে নতুন প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।এই মিঠা পানির মাছটি এখন শুধু একটি খাদ্য উপাদান নয়, বরং আঞ্চলিক ঐতিহ্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে সমৃদ্ধ করার পাশাপাশি মৎস্য […]

ধানের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেলেন চীনা বিজ্ঞানীরা

 মার্চ ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনা বিজ্ঞানীরা ধানগাছের আয়ু বাড়ানোর পথ খুঁজে পেয়েছেন। এতে একবার রোপণে ফলন আসতে পারে বছরের পর বছর। বারবার চাষের প্রয়োজন কমবে।এই গবেষণা পরিচালনা করেছেন চীনা বিজ্ঞান একাডেমির গবেষক হান বিন ও ওয়াং চিয়াওয়েই। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল সায়েন্স-এ।সাধারণত চাষযোগ্য ধান একটি মৌসুমি (বার্ষিক) ফসল—একবার কাটার পর গাছ মারা যায়। […]

চীনে মরুর লবণাক্ত জমিতে ফলছে অর্থকরী ফল

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাকলামাকন মরুভূমির প্রান্ত আগে ছিল অনুর্বর লবণাক্ত জমি। সেখানেই এখন ফলছে বেশ দামি ফল। আধুনিক পানি ব্যবস্থাপনা ও কৃষি প্রযুক্তির ব্যবহারে এসেছে এই পরিবর্তন।চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের পাজিওয়াত কাউন্টিতে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্রযুক্তি ও লবণ-সহনশীল ফসলের মাধ্যমে চাষাবাদে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। এখানকার কৃষকরা এখন ‘মরুর টমেটো’ এবং […]

শূন্য দূষণের প্রাকৃতিক আগাছানাশক আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

মার্চ ১৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিজ্ঞানীরা এমন একটি নতুন মাইক্রোবিয়াল আগাছানাশক আবিষ্কার করেছেন, যা পরিবেশ দূষণ ছাড়াই আগাছা নিয়ন্ত্রণ করতে পারে এবং একই সঙ্গে ফসলের বৃদ্ধিতেও সহায়তা করে। এটি প্রচলিত রাসায়নিক আগাছানাশকের বিকল্প হতে পারে বলে মনে করছেন গবেষকরা।এই গবেষণার নেতৃত্ব দেন ছিংতাও এগ্রিকালচারাল বিশ্ববিদ্যালয়ের গবেষক সুন চুয়ান। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী […]

পাত্রেই ভরপুর ফলন: শসা চাষে সফলতার ৯ কার্যকর কৌশল

শসা বাংলাদেশের ঘরে ঘরে জনপ্রিয় একটি সবজি। গরমের দিনে সালাদ, ভর্তা কিংবা নানা পদে শসার ব্যবহার বেশ পরিচিত। তবে অনেকেই মনে করেন শসা চাষ করতে হলে বড় জমি দরকার। বাস্তবে বিষয়টি তেমন নয়। সামান্য বারান্দা, ছাদ কিংবা উঠোনে একটি পাত্রেও সহজেই শসা চাষ করা যায়। সঠিক পদ্ধতি অনুসরণ করলে পাত্রে লাগানো একটি শসা গাছ থেকেই […]

টবে সহজেই বেগুন চাষ: ঘরের ছাদেই হতে পারে ছোট সবজি বাগান

বেগুন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। প্রায় প্রতিদিনের রান্নায় এর ব্যবহার রয়েছে, আবার পুষ্টিগুণের কারণেও এটি বেশ সমাদৃত। আগে বেগুন মূলত শীতকালীন সবজি হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন উন্নত জাত ও চাষপদ্ধতির কারণে সারা বছরই বেগুন উৎপাদন করা সম্ভব। এমনকি শহরের মানুষও চাইলে বাড়ির ছাদ বা বারান্দায় টবে সহজেই বেগুন চাষ করতে পারেন।কোন মাটি […]