Browsing category

China

দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে চীন-কিরগিজস্তান বাণিজ্য গভীর হচ্ছে

সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং কিরগিজস্তান তাদের কাস্টমস ক্লিয়ারেন্স বা শুল্ক প্রক্রিয়া আরও সহজ করেছে, পাশাপশি বাণিজ্যের পরিসর বাড়িয়েছে। এর ফলে দুই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং তাদের বহুমুখী অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে।চলতি বছরের প্রথম সাত মাসে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়িয়েছে ৮১ বিলিয়ন ইউয়ান (প্রায় ১২.০৪ বিলিয়ন মার্কিন ডলার)। এর […]

জর্ডানে মার্কিন ঘাঁটি কাঁপিয়ে দিল আইআরজিসি

ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী—আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সোমবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, জর্ডানের কিং হুসেইন ও আল-আজরাক ঘাঁটিতে হামলায় প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং যুদ্ধবিমানের অবস্থান ঘিরে এ হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।এর আগে রোববার রাতে ইরানের হরমোজগান […]

চীন-জাম্বিয়ার বন্ধুত্বে আলোকিত হলো আকাশ

চীন-জাম্বিয়া জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বিনিময়কে স্মরণ করা হলো ড্রোনের বর্ণিল আলোয়। শনিবার রাতে জাম্বিয়ার রাজধানী লুসাকার আকাশে শত শত সমন্বিত ড্রোনের আলো জ্বালানো হয়।এই ড্রোন লাইট শো-য়ে তানজানিয়া-জাম্বিয়া রেলওয়ে, দুই দেশের জাতীয় পতাকা এবং জাম্বিয়ার অনন্য পর্যটন আকর্ষণগুলোর দৃশ্য আকাশে ফুটিয়ে তোলা হয়।সুরের সঙ্গে সমন্বয় করে পরিচালিত এই ড্রোন প্রদর্শনীতে বর্ণিল আলো ব্যবহার […]

চীনের সিচাংয়ে ভূমিধস: ত্রাণ ও উদ্ধারে অতিরিক্ত সেনা

নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ কাদা-স্রোতের পর চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং বন্দরে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে সি চিন পিং সরকার। রোববার গণমুক্তি ফৌজ (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ ফোর্সের অতিরিক্ত সদস্যদের দুর্গত এলাকায় পাঠানো হয়।পিএলএ সিচাং মিলিটারি কমান্ডের একটি ব্রিগেড ছয়টি হেলিকপ্টার তিন দফায় জিরং বন্দরের মূল দুর্গত এলাকায় পাঠায়। এসব হেলিকপ্টারে […]

‘সি চিন পিংয়ের সফরে চীন-কিরগিজস্তান সহযোগিতা আরও গভীর হবে’

কিরগিজগিস্তানের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কিরগিজস্তানের রাষ্ট্রীয় সফরের মধ্য দিয়ে দু’দেশের নানাখাতে সহযোগিতা আরও জোরদার হবে এবং উভয়দেশই এর সুফল পাবে। রোববার বিকেলে দেশটির রাজধানী বিশকেকে পৌঁছান সি চিন পিং। শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২০২৬ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রেসিডেন্ট সাদির জাপারভের আমন্ত্রণে তিনি দেশটিতে রাষ্ট্রীয় সফর করছেন।কিরগিজ […]

বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার বঙ্গভবনে এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় চীন-বাংলাদেশ সম্পর্ক নিয়ে তাঁরা গভীর মতবিনিময় করে।রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা পৌঁছে দেন। তিনি বলেন, চীন তার প্রতিবেশী […]

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চীন থেকে আসবে শিক্ষক: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নে চীন থেকে দক্ষ শিক্ষক আনার উদ্যোগ নিয়েছে সরকার। এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে চীনা শিক্ষকদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার কাজ চলছে।রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।শিক্ষামন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিনের নেতৃত্বে সম্প্রতি আমাদের একটি […]

চীনের ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ মডেল অনুসরণ করতে চায় সরকার : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে চীনের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ’ মডেল অনুসরণ করতে চায় সরকার।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না ইন দ্য এডুকেশন সেক্টর’ শীর্ষক এক বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা বলেন।শিক্ষামন্ত্রী […]

প্রথম দলটি সিচাং জিলং-এ উদ্ধারকাজের মূল অবস্থানে পৌঁছেছে!

২৬ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিটে, নেপালের দিক থেকে ভূমিধসের কারণে সিচাংয়ের শিগাতসে শহরের জিলং জেলার জিলং বন্দরে ব্যাপক প্রাণহানি এবং নিখোঁজের ঘটনা ঘটে। ২৮শে তারিখ থেকে, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী ‘জল, স্থল ও আকাশ’ তিনটি মাধ্যমে সম্মিলিত অভিযান চালিয়ে বিপর্যস্ত মূল এলাকায় প্রবেশ করে। বর্তমানে প্রথম উদ্ধার দল জিলং বন্দরের উদ্ধারকাজের মূল অবস্থানে পৌঁছেছে […]

‘সি চিন পিংয়ের পছন্দের উপাখ্যান” এসসিওভুক্ত দেশগুলোর প্রধান গণমাধ্যমে সম্প্রচারিত হবে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২০২৬ সালে শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে এবং কিরগিজস্তানে রাষ্ট্রীয় সফর করতে যাচ্ছেন—এই উপলক্ষ্যে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) তৈরি ‘সি চিন পিংয়ের পছন্দের উপাখ্যান’ (বহুভাষিক সংস্করণ) ৩০শে আগস্ট থেকে কিরগিজস্তানের জাতীয় টেলিভিশন ও রেডিও কর্পোরেশন, ‘মীর’ আন্তর্জাতিক টেলিভিশন ও রেডিও কোম্পানির বেলারুশ শাখা, কাজাখস্তানের প্রেসিডেন্ট টেলিভিশন ও […]

মার্কিন মুদ্রাস্ফীতি এখনও অত্যধিক উচ্চ, ফেডের উচিত মূলত মূল্যস্তরের দিকে মনোনিবেশ করা: ওয়াশ

মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়াশ গতকাল (শুক্রবার) বলেছেন, মার্কিন মুদ্রাস্ফীতি এখনও অত্যধিক উচ্চ, মূল্যস্তরের তথ্য উদ্বেগজনক। ফেডের এখন উচিত মূলত মূল্যস্তরের দিকে মনোনিবেশ করা, কারণ মার্কিন অর্থনীতির সামগ্রিক কর্মক্ষমতা শক্তিশালী বলে মনে হচ্ছে।ওয়াশ একই দিনে ওয়াইমিং রাজ্যের জ্যাকসন হলে অনুষ্ঠিত বার্ষিক অর্থনৈতিক সেমিনারে বক্তৃতা দেওয়ার সময় বলেন, মূল্যস্তরের তথ্য উদ্বেগজনক। একাধিক মুদ্রাস্ফীতি সূচকই দেখায় […]

চীনা গবেষকদের পৃথিবী-চন্দ্র দ্বিমুখী লেজার সংযোগ পরীক্ষা সফলভাবে সম্পন্ন, গভীর মহাকাশ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন

চীনা বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা পৃথিবী ও চন্দ্রের মাঝে দ্বিমুখী দ্বিমুখী উচ্চগতির লেজার যোগাযোগ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন, যা ৪ লক্ষ কিলোমিটারেরও বেশি দূরত্ব জুড়ে স্থির ও নিরবিচ্ছিন্ন ডেটা আদান-প্রদানের সামর্থ্য প্রমাণ করেছে। শুক্রবার চীনা বিজ্ঞান একাডেমির মহাকাশ ব্যবহার প্রযুক্তি ও প্রকৌশল কেন্দ্র (সিএসইউ) এই তথ্য নিশ্চিত করেছে।এক বছরেরও বেশি সময় ধরে কক্ষপথে ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর […]

শাংহাই সহযোগিতা সংস্থার মহাসচিব নুর্লান ইয়েরমেকবায়েভের একান্ত সাক্ষাৎকার

২০২৬ সালের শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন কিরগিজস্তানে অনুষ্ঠিত হওয়ার প্রাক্কালে সংস্থার মহাসচিব নুর্লান ইয়েরমেকবায়েভ সিএমজিকে এক সাক্ষাৎকার দেন।সাক্ষাত্কারে এসসিও’র ২৫ বছরের ইতিহাসের দিকে ফিরে তাকিয়ে ইয়েরমেকবায়েভ বলেন, ‘বিগত ২৫ বছরে, এসসিও সফলভাবে পারস্পরিক আস্থার একটি ক্ষেত্র তৈরি করেছে এবং বিভিন্ন ক্ষেত্রে একটি অনন্য বহুস্তরীয় সহযোগিতা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে।’ক্রমাগত ক্রমবর্ধমান এসসিও পরিবার প্রসঙ্গে তিনি […]

প্রথমবারের মতো বিদেশে ভারী গ্যাস টারবাইন রপ্তানি করল চীন

বিশ্ববাজারে দীর্ঘদিনের আধিপত্য ভেঙে প্রথমবারের মতো নিজেদের তৈরি এফ-ক্লাস হেভি-ডিউটি গ্যাস টারবাইন বিদেশে রপ্তানি করেছে চীন। শুক্রবার দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের তেইয়াং শহর থেকে কাজাখস্তানের উদ্দেশ্যে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ‘জি৫০’ টারবাইন বহনকারী ট্রাক রওনা হয়।তোংফাং টারবাইন কোম্পানি লিমিটেড বিকশিত এই টারবাইনটি কাজাখস্তানের একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অংশ। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো চীনা প্রযুক্তির […]

কায়রোতে সিএমজি’র বিশেষ চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর মিশর সফর উপলক্ষ্যে মিশরের কায়রোতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-এর উচ্চমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। ‘লেটারস ফ্রম প্রেসিডেন্ট সি’ এবং ‘সি চিন পিং’স কালচারাল কানেকশনস’সহ সিএমজি’র প্রায় দশটি অনুষ্ঠান মিশর ন্যাশনাল টেলিভিশনের মতো প্রধান মিশরীয় গণমাধ্যমগুলোতে সম্প্রচার করা হবে।‘লেটারস ফ্রম প্রেসিডেন্ট সি’ অনুষ্ঠানে প্রেসিডেন্ট সি চিন […]