Browsing category

China

চীন ও কিরগিজস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কিরগিজস্তানের মধ্যে সম্প্রতি চালু হয়েছে সরাসরি ফ্লাইট। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন আরও জোরদার করার অংশ হিসেবে মঙ্গলবার সকালে এই ফ্লাইটটি যাত্রা শুরু করে।কিরগিজ এয়ারলাইন ‘এরো নোম্যাড’ পরিচালিত এই বিমান পরিষেবাটি চীনে তাদের প্রথম নিয়মিত সরাসরি ফ্লাইট। বর্তমানে উরুমছি-বিশকেক রুটে বিমানযাত্রীর সংখ্যা গত বছরের তুলনায় […]

চীনের বাল্ক পণ্যের মূল্যসূচক গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে

জুলাই মাসে চীনের বাল্ক পণ্যের মূল্যসূচক (বাল্ক কমোডিটি প্রাইস ইনডেক্স) দাঁড়িয়েছে ১২৮ দশমিক ৬ পয়েন্টে। এটি আগের মাসের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ কম হলেও, গত বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেশি। বুধবার চীনের সরবরাহ ও ক্রয় ফেডারেশন এ তথ্য জানায়।ফেডারেশনের পর্যবেক্ষণে থাকা ৫০টি প্রধান বাল্ক পণ্যের মধ্যে জুলাইয়ে ১৪টির দাম আগের […]

চীনে বন্যাদুর্গতদের জরুরি পুনর্বাসনে ৫ কোটি ইউয়ানের অনুদান ঘোষণা

চীনের হেইলংচিয়াং প্রদেশে বন্যাদুর্গতদের জরুরি পুনর্বাসন ও পুনরুদ্ধারের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিতে ৫ কোটি ইউয়ান তহবিল বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এই তথ্য জানিয়েছে।ধারাবাহিক ভারী বর্ষণের ফলে হেইলংচিয়াং প্রদেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পরপরই এই তহবিল বরাদ্দ করা হলো।এনডিআরসি জানিয়েছে, এই অর্থ মূলত ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, পানি উন্নয়ন বা জলসেচ প্রকল্প […]

জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে ‘চীনের হুমকি’ বক্তব্যের তীব্র নিন্দা বেইজিংয়ের

জাপানের নতুন প্রতিরক্ষা শ্বেতপত্রে চীনকে ঘিরে উত্থাপিত তথাকথিত ‘চীন হুমকি’ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ছেন সি বলেন, জাপান নিজেদের সামরিক শক্তি বৃদ্ধির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার অজুহাত হিসেবে এই বক্তব্যকে ব্যবহার করছে।গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে ছেন সি বলেন, চীনা সামরিক বাহিনী সম্পর্কে শ্বেতপত্রে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি […]

ধোপে টিকছে না চীনের বিরুদ্ধে অপপ্রচার

লি ওয়ানলু শিশিরসাম্প্রতিক বছরগুলোয় পশ্চিমের কিছু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ নিজেদের শিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও বাজারের অবস্থান ধরে রাখতে অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুর রাজনীতিকীকরণ করছে। তারা চীনের বিরুদ্ধে তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ এবং ‘চায়না শক ২.০’-এর মতো ধারণা প্রচার করে সেগুলোকে অজুহাত হিসেবে ব্যবহার করে ধারাবাহিকভাবে সুরক্ষাবাদী পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বাস্তবতা কী? চীনের উৎপাদন সক্ষমতা বিশ্ব […]

‘শাইনিং স্টারস’: এশিয়ান গেমসের মঞ্চে চীনা ক্রীড়াবিদদের নতুন সাজ

আগস্ট ৪, সিএমজি বাংলা ডেস্ক : ২০২৬ এশিয়ান গেমসের জন্য চীনা ক্রীড়াবিদদের পদক বিতরণী অনুষ্ঠানের নতুন পোশাক উন্মোচন করেছে চীনের অলিম্পিক কমিটি।জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে চীনের খেলোয়াড়রা মঞ্চে যে পোশাক পরবেন, তার নাম দেওয়া হয়েছে ‘শাইনিং স্টারস’। সোমবার বেইজিং ন্যাশনাল অলিম্পিক স্পোর্টস সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে পোশাকটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এতে বর্তমান ও সাবেক […]

বাংলাদেশ-চীনের শিক্ষা সহযোগিতা বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চীনের খ্যাতনামা ফুতান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ছেন চিমিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের শিক্ষা উন্নয়নে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় […]

চীনের নৌঘাঁটি পরিদর্শনে হংকং ও ম্যাকাওয়ের দুই শতাধিক তরুণ

চীনের দক্ষিণাঞ্চলীয় কুয়াংতোং প্রদেশের চানচিয়াংয়ে চীনের গ্ণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর ঘাঁটি ও যুদ্ধজাহাজ পরিদর্শন করেছে হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দুই শতাধিক তরুণ শিক্ষার্থী।সোমবার শুরু হওয়া এ কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জন্য সামরিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা এবং চীনের নৌবাহিনী সম্পর্কে তাদের ধারণা বাড়ানো।কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নৌযানে উঠে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি […]

ঐতিহ্যের ডালা হাতে ইউরোপের ভ্রমণপিপাসুদের বরণ করছে চীন

ফয়সল আবদুল্লাহচীনের প্রতি বিদেশি পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে। সহজ ভিসা নীতি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণপিপাসুদের টেনে আনছে নতুন নতুন গন্তব্যে। শুধু আধুনিক নগরজীবন নয়, গ্রামীণ সংস্কৃতি, ঐতিহাসিক স্থাপনা, প্রাচীন স্থাপত্য, স্থানীয় খাবার ও ঐতিহ্যবাহী শিল্পকলার অভিজ্ঞতাও এখন তাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ।চীনের সঙ্গে বিশ্বের মানুষের যোগাযোগ এখন […]

নগরের পরিবহন ব্যবস্থাপনায় বিপ্লব আনবে কৃত্রিম বুদ্ধিমত্তা:ড. লি চিয়ান

হোসনে মোবারক সৌরভদ্রুত বর্ধনশীল মেগাসিটিগুলোর নগর পরিবহন সমস্যা সমাধান ও স্মার্ট চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে বৃহৎ ভাষা মডেল (এলএলএম) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুগান্তকারী ভূমিকা রাখছে।চীনের বিখ্যাত থোংচি বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ট্রান্সপোর্টেশনের সহযোগী অধ্যাপক ড. লি চিয়ান বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সেমিনারে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও গবেষণা উপস্থাপন করেন।গেল ৩ আগস্ট নর্থ […]

চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু

চীনা পণ্যের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে দেশটি আন্তর্জাতিক আকাশপথে পণ্য পরিবহনের ব্যবস্থা আরও বাড়াচ্ছে। ২০২৬ সালের প্রথম সাত মাসে চীন থেকে ১০৩টি নতুন আন্তর্জাতিক এয়ার কার্গো রুট চালু হয়েছে।চায়না ফেডারেশন অব লজিস্টিকস অ্যান্ড পারচেজিং জানিয়েছে, শুধু জুলাই মাসেই নতুন ১১টি কার্গো রুট চালু করা হয়েছে। এসব নতুন রুটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের […]

চীনের অর্থনীতিতে নতুন গতি আনছে উদ্ভাবন

ফয়সল আবদুল্লাহকৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ প্রযুক্তি, কোয়ান্টাম গবেষণা থেকে শুরু করে ঐতিহ্যবাহী শিল্পের আধুনিকায়ন—সব ক্ষেত্রেই চীন এগিয়ে চলেছে নতুন উদ্যমে। সরকারি বিনিয়োগ, গবেষণা ও শিল্পের সমন্বয়ে গড়ে উঠছে উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির নতুন ভিত্তি।এর স্পষ্ট চিত্র দেখা যাচ্ছে দক্ষিণ চীনের শেনচেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে। গ্রীষ্মকাল কার্গো পরিবহনের মন্দার সময় হলেও, এ বছর একের পর এক উড়াল দিচ্ছে এআইভিত্তিক […]

রেলপথের নিরাপত্তার নীরব প্রহরী লি ওয়েইচিয়া

আফরিন মিমভোর থেকে রাত ব্যস্ত সময় কাটে লি ওয়েইচিয়ার। হাতে যন্ত্রপাতি, চোখে সতর্ক দৃষ্টি। ট্রেনের প্রতিটি বৈদ্যুতিক সার্কিট ও যন্ত্রাংশ খুঁটিয়ে পরীক্ষা করাই তার প্রতিদিনের কাজ। ছোট কোন ত্রুটিও যেন যাত্রীর নিরাপত্তায় হুমকি হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যে কাজ করে চলেছেন চীনের উত্তরাঞ্চলীয় থিয়েনচিনের এই নারী মেকানিক।১৯৯৮ সালে জন্ম নেওয়া লি ওয়েইচিয়া কাজ করেন থিয়েনচিনের […]

চীনে বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি, একাধিক অঞ্চলে দুর্যোগের আশঙ্কা

চীনের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, বজ্রঝড় ও ঝোড়ো বাতাসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি)। মঙ্গলবার সংস্থাটি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা এবং তীব্র বজ্রঝড়সহ প্রতিকূল আবহাওয়ার জন্য নীল সতর্কতা বহাল রেখেছে।আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশটির বেশ কয়েকটি প্রদেশ ও অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে […]

লং মার্চের বিদায়ের গল্প, নাটকের মঞ্চে জীবন্ত

আফরিন মিমচীনের চিয়াংসি প্রদেশের ইউতু কাউন্টির একটি ফেরিঘাটে আজকাল দেখা যায় এক অন্যরকম দৃশ্য। নদীর পাড়ে জড়ো হন দর্শকরা, আর শিল্পীরা অভিনয়ের মাধ্যমে ফিরিয়ে নিয়ে যান প্রায় ৯০ বছর আগের এক ঐতিহাসিক সময়ে।‘ফেয়ারওয়েল’ বা ‘বিদায়’ নামের এই ছোট্ট বহিরাঙ্গন নাটকে তুলে ধরা হয় ১৯৩৪ সালের একটি আবেগঘন মুহূর্ত। তখন ইউতু কাউন্টির মানুষ লং মার্চে যাত্রা […]