China Archives - Page 28 of 110 - Mati News
Wednesday, September 16

China

সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনে এসসিওভুক্ত দেশগুলোর যৌথ মহড়া

সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় চীনে এসসিওভুক্ত দেশগুলোর যৌথ মহড়া

China
সাইবার সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথ সক্ষমতা জোরদার করতে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর প্রতিনিধিরা চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছিতে অনুষ্ঠিত যৌথ সাইবার সন্ত্রাসবিরোধী মহড়ায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এ তথ্য জানায়। ‘থিয়ানশান-২০২৬’ নামে আয়োজিত এ মহড়ায় সন্ত্রাসবাদের পরিবর্তিত বৈশিষ্ট্য—বিশ্বায়ন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক প্রযুক্তিনির্ভর তৎপরতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মহড়ায় এমন পরিস্থিতির অনুশীলন করা হয় যেখানে সন্ত্রাসী, বিচ্ছিন্নতাবাদী ও উগ্রপন্থি গোষ্ঠীগুলো ইন্টারনেট ব্যবহার করে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। অনুশীলনের অংশ হিসেবে একটি কাল্পনিক আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়া, সদস্য সংগ্রহ এবং এসসিওভুক্ত দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে—এমন একটি পরিস্থিতি তৈ...
মূল আকাঙ্ক্ষায় অটল থেকে আরও শক্তিশালী হবে সিপিসি: সি চিন পিং

মূল আকাঙ্ক্ষায় অটল থেকে আরও শক্তিশালী হবে সিপিসি: সি চিন পিং

China
পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনার উদ্বোধনী বছরে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) তার ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। কমরেড সি চিন পিং’কে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটি কৌশলগত দূরদৃষ্টি ও সুস্পষ্ট দিকনির্দেশনা নিয়ে, নতুন যুগে পার্টি গঠনের নতুন প্রকল্পকে এগিয়ে নিতে নেতৃত্ব দিয়েছে সমগ্র পার্টিকে। সি চিন পিংয়ের দল গঠন বিষয়ক চিন্তাধারার আলোকে কর্মসম্পাদনের সঠিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা ও বাস্তবায়নের মাধ্যমে সিপিসি তার মূল আকাঙ্ক্ষা ও লক্ষ্য অটুট রাখবে। একই সঙ্গে দলের সার্বিক ও কঠোর শাসন অব্যাহতভাবে এগিয়ে নিয়ে বৈপ্লবিক আত্মগঠনের মাধ্যমে শতবর্ষী এই দলকে করে তুলবে আরও শক্তিশালী ও প্রাণবন্ত। ১ জুলাই সকালে বেইজিংয়ের মহাগণভবনে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ১০৫তম বার্ষিকী উদযাপন সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সাধারণ সম্পাদক সি চিন পিং ছয়টি দিক থেকে সিপিসির অনন্য বৈশিষ্ট্য তুলে ধরেন। এগুলো হলো—সত্...
চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি

চীনে ধেয়ে আসছে টাইফুন ‘ডলফিন’, কমলা সতর্কতা জারি

China
চীনের জাতীয় সামুদ্রিক পরিবেশ পূর্বাভাস কেন্দ্র (এনএমইএফসি) এ বছরের ১৩তম টাইফুনের সতর্ক সংকেত জারি করেছে। বৃহস্পতিবার সকালে ‘ডলফিন’ নামে এই টাইফুন পূর্ব উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হওয়ায় সৃষ্ট সমুদ্রের বিপজ্জনক ঢেউয়ের জন্য এ সতর্কতা দেওয়া হয়। সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত পূর্ব চীন সাগরের পূর্বাংশে ৬ থেকে ১০ মিটার উচ্চতার বিশাল ঢেউয়ের সৃষ্টি হতে পারে। এ কারণে উপকূল থেকে দূরের সমুদ্র এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একই সময়ে চেচিয়াং প্রদেশের উপকূলীয় জলসীমায় ২ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এ জন্য উপকূলসংলগ্ন এলাকায় নীল সতর্কতা জারি করা হয়েছে। এনএমইএফসি ক্ষতিগ্রস্ত সমুদ্র এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উপকূলীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম উচ্চ ঢেউ মোকাবিলায় প্রতির...
এফসিসি’র পদক্ষেপে সমর্থন দেওয়ায় মার্কিন কমপ্লায়েন্স টেস্টিংকে কালো তালিকাভুক্ত করল চীন

এফসিসি’র পদক্ষেপে সমর্থন দেওয়ায় মার্কিন কমপ্লায়েন্স টেস্টিংকে কালো তালিকাভুক্ত করল চীন

China
চীন বুধবার ঘোষণা করেছে যে, যুক্তরাষ্ট্রভিত্তিক কমপ্লায়েন্স টেস্টিং এলএলসি-কে কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে চীনের কোনো সংস্থা বা ব্যক্তি প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের লেনদেন বা সহযোগিতায় অংশ নিতে পারবে না। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জারি করা এবং অবিলম্বে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বলা হয়, চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) গৃহীত নেতিবাচক পদক্ষেপে সহায়তা ও সমর্থন করার ক্ষেত্রে কমপ্লায়েন্স টেস্টিংয়ের ভূমিকার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এফসিসি’র সাম্প্রতিক পদক্ষেপগুলো চীনা সংস্থাগুলোর বৈধ অধিকার ও স্বার্থকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। একই সঙ্গে, এসব পদক্ষেপে কমপ্লায়েন্স টেস্টিংয়ের সমর্থন চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং উন্নয়নমূলক স্বার্থকে বিপন্ন করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিষেধাজ্ঞা চীনের ‘বিদেশ-বিরোধী নিষেধাজ্ঞা আইন...
বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলে ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলে ৩৩ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

China
চীনে বন্যাকবলিত আটটি প্রাদেশিক অঞ্চলের জন্য ৩৩ কোটি ইউয়ান (প্রায় ৪ কোটি ৮৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার) বরাদ্দ দিয়েছে অর্থ এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বুধবার কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে এ বরাদ্দ দেওয়া হয়। এই অঞ্চলগুলো হলো উত্তর-পূর্ব চীনের হেইলংচিয়াং, লিয়াওনিং ও চিলিন, সমগ্র দক্ষিণ-পশ্চিম চীন— ছোংছিং, সিছুয়ান, কুইচৌ ও ইয়ুননান এবং এবং উত্তর-পশ্চিম চীনের শানসি। জুলাইয়ের শেষ ভাগ থেকে আগস্টের শুরুর সময়টি চীনের প্রধান বন্যা মৌসুম। এ সময় দেশটির বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে বন্যা ও ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। এতে প্রাণহানি ঘটে ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যায়। বরাদ্দকৃত অর্থ জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে। এর মধ্যে রয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত মানুষের স্থানান্তর ও পুনর্বাসন, জরুরি সাড়া প্রদান, ঝ...
শানসিতে বাড়ছে দুর্লভ ‘উত্তর চীনা চিতাবাঘ’-এর সংখ্যা

শানসিতে বাড়ছে দুর্লভ ‘উত্তর চীনা চিতাবাঘ’-এর সংখ্যা

China
চলতি বছরের ১০ জুন। সন্ধ্যায় শানসি প্রদেশের ছিনইয়ুয়ান কাউন্টির পাহাড়ি পথে অবসর ভ্রমণে বেরিয়ে প্রকৃতিপ্রেমী লি ফেংফেই হঠাৎই মুখোমুখি হন প্রকৃতির অন্যতম দুর্লভ প্রাণীর, যাকে উত্তর চীনা চিতাবাঘ নামে ডাকা হয়। তার সঙ্গে বিরল বন্য বিড়ালজাতীয় প্রাণীটির দূরত্ব ছিল মাত্র কয়েক মিটার। তবু মুহূর্তটি যেন সময়কে থামিয়ে দিয়েছিল। বিস্ময় ও শ্রদ্ধায় তার হৃদস্পন্দন বেড়ে যায়। প্রথমে চিতাবাঘটির চোখে ছিল সতর্কতা ও সন্দেহ। কিন্তু কয়েক সেকেন্ড পর সেটি বুঝতে পারে যে, কোনো হুমকি নেই। ধীরে ধীরে তার আচরণ স্বাভাবিক হয়ে আসে এবং কিছুক্ষণ পর সে আবার জঙ্গলের গভীরে মিলিয়ে যায়। শানসির সবুজ বনাঞ্চলে সাম্প্রতিক সময়ে বিলুপ্তপ্রায় এই প্রাণীটির এমন আরও বহু উপস্থিতির তথ্য নথিভুক্ত হয়েছে। এসব ঘটনা প্রমাণ করে যে, উত্তর চীনা চিতাবাঘের সংখ্যা এবং তাদের বিচরণক্ষেত্র— দুটিই এ প্রদেশে বাড়ছে। উত্তর চীনা চিতাবাঘ বা ...
চীনের পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নে প্রথম বিচারিক ব্যাখ্যা

চীনের পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নে প্রথম বিচারিক ব্যাখ্যা

China
  চীনের শীর্ষ আদালত বৃহস্পতিবার দেশটির পরিবেশ ও প্রতিবেশ আইন বাস্তবায়নের লক্ষ্যে একগুচ্ছ বিধান জারি করেছে। এগুলো পরিবেশ ও প্রতিবেশ আইনকে সমর্থনকারী প্রথম বিচারিক ব্যাখ্যা হিসেবে বিবেচিত হচ্ছে। জানা গেছে, নতুন বিধানগুলোর উদ্দেশ্য হলো পুরোনো ও নতুন আইনের মধ্যে একটি মসৃণ আইনি রূপান্তর নিশ্চিত করা এবং পরিবেশ ও প্রতিবেশ আইনের পূর্ণাঙ্গ ও সঠিক বাস্তবায়নে সহায়তা করা। চীনের সুপ্রিম পিপলস কোর্টের মতে, এই বিচারিক ব্যাখ্যাগুলো আগামী ১৫ আগস্ট থেকে পরিবেশ ও প্রতিবেশ আইনের সঙ্গে একই দিনে কার্যকর হবে। এর মাধ্যমে আইন প্রয়োগে আরও সুস্পষ্ট দিকনির্দেশনা এবং বিচারিক কার্যক্রমে অধিক কার্যকারিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএমজি...
জনসমক্ষে এলেন চীনের শেনচৌ-২১ মহাকাশ অভিযানের তিন নভোচারী

জনসমক্ষে এলেন চীনের শেনচৌ-২১ মহাকাশ অভিযানের তিন নভোচারী

China
চীনের শেনচৌ-২১ মানববাহী মহাকাশ অভিযানের তিন নভোচারী গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন। বুধবার বেইজিংয়ে এক আয়োজনে চলতি বছরের মে মাসে পৃথিবীতে ফেরার পর এটিই তাদের প্রথম জনসমক্ষে উপস্থিতি। ব্রিফিংয়ে জানানো হয়, নভোচারী চ্যাং লু, উ ফেই এবং চ্যাং হোংচ্যাং বর্তমানে শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। তাদের পেশীশক্তি, সহনশক্তি এবং হৃদ্‌যন্ত্রের সক্ষমতা প্রায় উড্ডয়নের আগের অবস্থায় ফিরে এসেছে। তারা এখন পুনর্বাসন পর্যবেক্ষণ পর্বে রয়েছেন। চূড়ান্ত স্বাস্থ্য মূল্যায়নের পর তারা নিয়মিত প্রশিক্ষণে ফিরবেন। শেনচৌ-২১-এর ক্রুরা ২০২৫ সালের ৩১ অক্টোবর উৎক্ষেপণের পর থেকে ২০২৬ সালের ২৯ মে পৃথিবীতে ফেরা পর্যন্ত মোট ২১০ দিন কক্ষপথে অবস্থান করেন। এটি চীনা নভোচারীদের একটানা মহাকাশে থাকার নতুন রেকর্ড। এই অভিযানে তারা তিনবার মহাকাশে পদচারণা (স্পেসওয়াক) সম্পন্ন করেন এবং বিস্তৃত মহাকাশবিজ্ঞান গবেষণা পরিচালনা করেন। পাশ...
ইউনেস্কো-ইউআইএ বিশ্ব স্থাপত্য রাজধানী ২০২৯ মনোনীত হলো বেইজিং

ইউনেস্কো-ইউআইএ বিশ্ব স্থাপত্য রাজধানী ২০২৯ মনোনীত হলো বেইজিং

China
বেইজিংকে ২০২৯ সালের ইউনেস্কো-ইউআইএ (আন্তর্জাতিক স্থপতি সংঘ) বিশ্ব স্থাপত্য রাজধানী হিসেবে মনোনীত করা হয়েছে। বুধবার ইউনেস্কো এ ঘোষণা দেয়। বিশ্ব স্থাপত্য রাজধানী বিষয়ক যৌথ কমিটির সুপারিশের ভিত্তিতে এই মনোনয়ন দেওয়া হয়। ইউনেস্কো ও আন্তর্জাতিক স্থপতি সংঘ (ইউআইএ) যৌথভাবে বিশ্ব স্থাপত্য রাজধানী কর্মসূচির টেকসই নগর উন্নয়নে স্থাপত্য, নগর পরিকল্পনা, সংস্কৃতি ও ঐতিহ্যের রূপান্তরমূলক ভূমিকা তুলে ধরে। প্রতি তিন বছর অন্তর ইউআইএ বিশ্ব কংগ্রেসের আয়োজক শহরকে ইউনেস্কো-ইউআইএ বিশ্ব স্থাপত্য রাজধানী হিসেবে মনোনীত করা হয়। ২০২০ সালে ব্রাজিলের রিও ডি জেনিরো প্রথম শহর হিসেবে এই মর্যাদা লাভ করে। এরপর কোপেনহেগেন এবং বার্সেলোনা এই স্বীকৃতি অর্জন করে। ইউনেস্কোর মতে, বিশ্বের অন্যতম সমৃদ্ধ স্থাপত্য ঐতিহ্যকে টেকসই নগর উন্নয়নের দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে সফলভাবে একত্রিত করার অসাধারণ সক্ষমতার জন্য বেইজিংকে ন...
চীনা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, চীনের প্রতিবাদ

চীনা বাণিজ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, চীনের প্রতিবাদ

China
জাতীয় নিরাপত্তার ধারণাকে অযথা সম্প্রসারণ ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অভিযোগ তুলে তার তীব্র বিরোধিতা করেছে চীন। বুধবার এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। চীনা অপটিক্যাল ট্রান্সসিভার আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের খসড়া তৈরি করছে এবং একই সঙ্গে পলিসিলিকন ও সংশ্লিষ্ট পণ্যের ওপর ন্যূনতম মূল্যসীমা ও শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে— এমন প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে বলা হলে এসব কথা বলেন লিন চিয়ান। এক বিবৃতিতে লিন বলেন, ‘সংরক্ষণবাদ যুক্তরাষ্ট্রকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে না।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাভাবিক বাণিজ্যিক ও অর্থনৈতিক আদান-প্রদানকে গুরুতরভাবে ব্যাহত করছে। এটি যুক্তরাষ্ট্রের ব্যবসাপ্রতিষ্ঠান, ভোক্তা কিংবা অন্য কারও ...
হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি: ইরান

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি: ইরান

China
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গতকাল (মঙ্গলবার) বলেছেন যে, ইরান এখনও হরমুজ প্রণালী বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং এই আলোচনায় প্রযুক্তিগত ও রাজনৈতিক উভয় স্তরেই ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সির সূত্র থেকে জানা গেছে,বাঘাই বলেছেন যে, আলোচনার মূল লক্ষ্য হলো একটি নিরাপদ নৌপথ নির্ধারণ করা। প্রণালীটিতে নৌচলাচল ব্যবস্থাপনার জন্য ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ তৈরিতে ইরান ওমানের সঙ্গে সহযোগিতা করছে এবং সব আলোচনা শেষ হওয়ার পর চূড়ান্ত ঘোষণা করা হবে। সূত্র: সিএমজি...

‘ডিয়ার ইউ’ চলচ্চিত্রটির ভিয়েতনামে প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে

China, Entertainment
গতকাল (মঙ্গলবার) হ্যানয়ের চায়না কালচারাল সেন্টারের সমর্থন ও সহযোগিতায়, চলচ্চিত্রটির ভিয়েতনামি পরিবেশকের আয়োজনে চীনা চলচ্চিত্র ‘ডিয়ার ইউ’-এর প্রিমিয়ার ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হয়। ভিয়েতনামি চলচ্চিত্র শিল্পের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক গবেষক, প্রবাসী চীনা, ভিয়েতনামে চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমের সাংবাদিকসহ প্রায় ১ হাজার জন এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন। চলচ্চিত্রটি ৫ই আগস্ট ভিয়েতনাম জুড়ে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। বিভিন্ন দর্শকের দেখার চাহিদা মেটাতে, চলচ্চিত্রটি’র তিনটি সংস্করণ রয়েছে, ম্যান্ডারিন চীনা, ছাওশান উপভাষা এবং ভিয়েতনামি, প্রতিটিতে ভিয়েতনামি-ইংরেজি সাবটাইটেল থাকবে। সম্প্রতি, ‘ডিয়ার ইউ’ সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং ফিলিপাইনসহ বেশ কয়েকটি বিদেশি বাজারে মুক্তি পেয়েছে। সিঙ্গাপুরে ছাওশান উপভাষায় প্রিমিয়ারে...

সিনচিয়াংয়ের ইলি-তে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধ সিম্পোজিয়াম- ২০২৬ অনুষ্ঠিত

China
সিনচিয়াংয়ের ইলি-তে "সন্ত্রাসবাদের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা: জাতীয় দায়িত্ব শক্তিশালীকরণ এবং আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা" প্রতিপাদ্যে ২০২৬ সালের আন্তর্জাতিক সন্ত্রাসবাদ প্রতিরোধ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ, সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল এবং সংশ্লিষ্ট চীনা থিঙ্ক ট্যাঙ্ক ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা এই সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া এবং আফ্রিকান ইউনিয়নসহ ২৪টি দেশ ও আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থা থেকে শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। চীন উল্লেখ করেছে যে, বিশ্বব্যাপী সন্ত্রাসী কার্যকলাপ ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এবং গ্লোবাল সাউথ-এ সন্ত্রাসদমন প্রচেষ্টা ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে। সন্ত্রাসবাদের এই অবিরাম ছায়া বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থাপনার গভীরে প্রোথিত সমস্যাগুলোকে উন্মোচিত করে। প্রেসিডেন্ট সি চি...
ইরান ইস্যুতে ট্রাম্প ও কাতার আমিরের ফোনালাপ, যুদ্ধবন্ধে অগ্রগতি

ইরান ইস্যুতে ট্রাম্প ও কাতার আমিরের ফোনালাপ, যুদ্ধবন্ধে অগ্রগতি

China
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের অবসানে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমে আসে। তবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি আবারও প্রত্যাখ্যান করেছে তেহরান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়। কাতারের আমিরের দপ্তর জানিয়েছে যে, দুই নেতা ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মতপার্থক্য কমিয়ে স্থায়ী সমাধানের সম্ভাবনা তৈরির উপায় নিয়ে কথা বলেন। এ সময় আমির সংলাপের গুরুত্ব এবং জুনের মাঝামাঝি হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাস্মারক মেনে চলার আহ্বান জানান। এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌ চলাচল নিশ্চিতে ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। একই সঙ্গে মার্কিন পরর...
চীনে ৩০ বছর মেয়াদি বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু

চীনে ৩০ বছর মেয়াদি বিশেষ ট্রেজারি বন্ড ইস্যু

China
চীনের অর্থ মন্ত্রণালয় বুধবার ৭৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ১০ দশমিক ৮১ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের ৩০ বছর মেয়াদি আল্ট্রা লং স্পেশাল ট্রেজারি বন্ড ইস্যু করেছে। এটি চলতি বছরে পরিকল্পিত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের বিশেষ ট্রেজারি বন্ড কর্মসূচির তৃতীয় ধাপ। ৩০ বছর মেয়াদি স্থির সুদহারভিত্তিক এই বন্ডের কুপন হার নির্ধারণ করা হয়েছে ২ দশমিক ২৩ শতাংশ। এ বছরের সরকারি কর্মপ্রতিবেদনে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই অর্থ জাতীয় গুরুত্বপূর্ণ কৌশল বাস্তবায়ন, গুরুত্বপূর্ণ খাতে নিরাপত্তা সক্ষমতা জোরদার, বৃহৎ পরিসরে যন্ত্রপাতি আধুনিকায়ন এবং পুরনো ভোগ্যপণ্য বদলে নতুন পণ্য কেনার কর্মসূচিতে ব্যয় হবে। এর আগে দেশটির অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চলতি বছরের আল্ট্রা লং স্পেশাল ট্রেজারি বন্ড ইস্যুর কার্যক্রম আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হবে। আল্ট...