Browsing category

China

সিপিসির ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাসের সিম্পোজিয়াম

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকায় এক সিম্পোজিয়ামের আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিহুল্লাহ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী, সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে […]

মার্কিন ডলারের বিপরীতে চীনা ইউয়ান শক্তিশালী

চীনের মুদ্রা রেনমিনপি বা ইউয়ান মার্কিন ডলারের বিপরীতে ১৭ পিপস বেড়ে ৬ দশমিক ৭৯৭২-এ দাঁড়িয়েছে বলে সোমবার জানিয়েছে চীনের বৈদেশিক মুদ্রা বিনিময় সিস্টেম।চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারে প্রতিদিন কেন্দ্রীয় মধ্যমূল্যের তুলনায় ইউয়ান সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।সিএমজি

“অবৈধ ও অযৌক্তিক ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ চীন-ফিলিপিন্স সম্পর্কের ক্ষতি করছে”

জুলই ১৩: ফিলিপিন্স একতরফাভাবে তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ আদায় করার পর থেকে, দশ বছর গত হয়েছে। এই দশ বছরে, উক্ত অবৈধ ও অযৌক্তিক রায়, চীন-ফিলিপিন্স সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতির যথেষ্ট ক্ষতি করেছে। এর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব সম্পূর্ণরূপে নির্মূল করা জরুরি। আজ (সোমবার) সকালে হংকংয়ে আয়োজিত, দক্ষিণ চীন সাগর নিরাপত্তা গৌলটেবিল সংলাপে, এ মন্তব্য […]

এক দশকে ২৭ লাখ নাস্তা, পরিচ্ছন্নতাকর্মীদের মুখে হাসি ফোটানো এক নীরব নায়কের গল্প

আফরিন মিমশীতের এক কনকনে সকাল। চারদিকে তীব্র ঠান্ডা। এমন এক সকালে শানসি প্রদেশের ইয়ানহু জেলায় চাং ছাংছিন নামের এক ব্যক্তির চোখে ধরা পড়ল অদ্ভুত ও হৃদয়বিদারক দৃশ্য। একজন পরিচ্ছন্নতাকর্মী প্রচণ্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে শক্ত ও ঠাণ্ডা রুটি গিলে খাওয়ার চেষ্টা করছেন। সমাজের অপরিহার্য এই কর্মীদের এমন মানবেতর দশা চাং-এর মনে গভীর দাগ কাটে। […]

তানজানিয়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছে চীন

লুৎফর কবিরতানজানিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল জাঞ্জিবারের বাসিন্দাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে চীনের ৩৫তম স্বাস্থ্য দল।শনিবার আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসকেরা নানা রোগের পরামর্শ ও চিকিৎসাসেবা দেন। পাশাপাশি ইংরেজি ও সোয়াহিলি ভাষায় স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্র বিতরণ করা হয়। দ্বীপ অঞ্চলের উষ্ণ আবহাওয়া বিবেচনায় রেখে সংক্রামক রোগ প্রতিরোধ এবং দীর্ঘমেয়াদি রোগের ঘরোয়া ব্যবস্থাপনা নিয়ে […]

‘অন্যদের সমালোচনা বা বিচার করার নৈতিক অবস্থানে নেই জাপান’

লুৎফর কবিরদক্ষিণ চীন সাগর ইস্যুতে জাপানের সাম্প্রতিক বক্তব্য ও পদক্ষেপের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। এ প্রসঙ্গে রোববার বেইজিংয়ে জাপান দূতাবাসের চিফ মিনিস্টারকে তলব করে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ ও অসন্তোষ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের এক কর্মকর্তা।মন্ত্রণালয় জানায়, দক্ষিণ চীন সাগর সালিশি রায়ের ১০ বছর পূর্তিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ওই রায়কে সামনে […]

আন্তর্জাতিক আইন সমুন্নত রেখেই দক্ষিণ চীন সাগরের শান্তি রক্ষা করতে হবে

ইয়াং ওয়েইমিং স্বর্ণাএ বছর তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি মামলার’ অবৈধ রায় ঘোষণার দশ বছর পূর্ণ হলো। এই এক দশকেই প্রমাণ হয়েছে, বাস্তবতা উপেক্ষা করে এবং সীমা লঙ্ঘন করে দেওয়া কোনো রায় পরিণত হয় মূল্যহীন কাগজে। এমন রায় দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকারকে কোনোভাবেই দুর্বল করতে পারেনি।দক্ষিণ চীন সাগরে চীনের আঞ্চলিক […]

বিআরআই সহযোগিতা: বদলে যাওয়া নামিবিয়ার গল্প

মাহমুদ হাশিমচীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আমন্ত্রণে নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নদাইতওয়া এক সপ্তাহের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন। ২০২৫ সালের মার্চ মাসে নামিবিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর চীনে এটি তাঁর প্রথম সফর।শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে, সি এবং নান্দি যৌথভাবে ঘোষণা করেন যে, দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘নতুন যুগে যৌথ ভবিষ্যতের চীন-নামিবিয়া কমিউনিটি’র পর্যায়ে উন্নীত করা হবে। তাঁরা […]

গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত চীনের মহাকাশচারীরা

চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে সাফল্যের সঙ্গে ৫০ দিন অতিবাহিত করেছেন ‘শেনচৌ-২৩’ মিশনের তিন নভোচারী। এই দীর্ঘ সময়ে তারা মহাকাশ স্টেশনের রক্ষণাবেক্ষণের পাশাপাশি পরিচালনা করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা।চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে নভোচারীরা মূলত মহাকাশের অতি-মাধ্যাকর্ষণহীন পরিবেশে মানুষের স্বাস্থ্য ও কর্মক্ষমতার ওপর প্রভাব নিয়ে গবেষণা করেছেন। এর মধ্যে রয়েছে বায়োমেকানিক্স […]

চীনের ইয়েলো নদীর ২০২৬ সালের পানি ও পলি ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন

আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো চীনের ইয়েলো নদীর ২০২৬ সালের পানি ও পলি ব্যবস্থাপনা কার্যক্রম। শুক্রবার দেশটির সম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এদিন মধ্য চীনের হ্যনান প্রদেশের সিয়াওলংতি জলাধার থেকে পানির নিঃসরণ হার কমিয়ে প্রতি সেকেন্ডে ৬০০ ঘনমিটারে নামিয়ে আনার মাধ্যমে এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।বন্যার ঝুঁকি হ্রাস এবং নদীর নিম্নপ্রবাহে পলি জমা কমানোর লক্ষ্যে গত […]

লন্ডনকে টপকে আন্তর্জাতিক শিপিং সূচকে দ্বিতীয় স্থানে শাংহাই

আন্তর্জাতিক শিপিং বা সমুদ্র পরিবহন কেন্দ্রগুলোর তালিকায় লন্ডনকে পেছনে ফেলে প্রথমবারের মতো দ্বিতীয় স্থানে উঠে এসেছে চীনের শাংহাই। শুক্রবার প্রকাশিত ‘২০২৬ শিনহুয়া-বাল্টিক ইন্টারন্যাশনাল শিপিং সেন্টার ডেভেলপমেন্ট ইনডেক্স’-এ এই মাইলফলক অর্জন করেছে শহরটি। ২০১৪ সালে এই সূচকটি চালু হওয়ার পর থেকে এটিই সাংহাইয়ের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।বিশেষজ্ঞদের মতে, পণ্য পরিবহন, শিপিং কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, বীমা, আইনি পরিষেবা, শিপব্রোকার […]

শ্রীলঙ্কায় চীনের সহায়তায় পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন, উপকৃত হবেন ২৫ হাজার পরিবার

শ্রীলঙ্কার অনুরাধাপুরায় সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ‘থাম্বুত্তেগামা পানি সরবরাহ প্রকল্প’। চীনের জিও-ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এবং চায়না ন্যাশনাল অ্যারো-টেকনোলজি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।এই প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে একটি আধুনিক পানি শোধনাগার, যার দৈনিক পানি প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা ১৮ হাজার ঘনমিটার। এছাড়া ৪২ হাজার ঘনমিটার ধারণক্ষমতার […]

ঘূর্ণিঝড় ‘বাভি’ মোকাবিলায় ফুচিয়ান ও চেচিয়াংয়ে ৪ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

ঘূর্ণিঝড় ‘বাভি’র প্রভাবে ক্ষতিগ্রস্ত ফুচিয়ান ও চেচিয়াং প্রদেশে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ৪ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীনের সরকার।চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এ তহবিল বরাদ্দ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা এবং অন্যান্য দুর্যোগের সৃষ্টি হয়েছে।পরিস্থিতি মোকাবিলায় চীনের জাতীয় বন্যা নিয়ন্ত্রণ […]

জাতীয় সামুদ্রিক দিবস উপলক্ষে শাংহাইয়ে নানা আয়োজন, তুলে ধরা হলো সামুদ্রিক ঐতিহ্য

চীনের ২২তম জাতীয় সামুদ্রিক দিবস উপলক্ষে শাংহাইয়ে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে সামুদ্রিক সংস্কৃতির প্রচার এবং আন্তর্জাতিক নৌপরিবহন কেন্দ্র হিসেবে শাংহাইয়ের ক্রমবর্ধমান অবস্থান তুলে ধরা হচ্ছে।শুক্রবার শুরু হওয়া এ আয়োজনের পর শনিবার দেশজুড়ে পালিত হয় জাতীয় সামুদ্রিক দিবস। এ উপলক্ষে শাংহাইয়ের বিভিন্ন এলাকায় জাহাজ উন্মুক্ত প্রদর্শনী, সামুদ্রিক সংস্কৃতিভিত্তিক সৃজনশীল মেলা এবং বিশেষ […]

সিচাংয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিচ্ছেন এক হাজারের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক

চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে পাঁচ দিনব্যাপী জাতীয় জনকল্যাণমূলক চিকিৎসা কর্মসূচিতে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা এক হাজারের বেশি চিকিৎসা বিশেষজ্ঞ অংশ নিয়েছেন। অঞ্চলটিতে তারা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।মঙ্গলবার আঞ্চলিক রাজধানী লাসায় শুরু হওয়া এ কর্মসূচিতে বেইজিং, শাংহাই, কুয়াংচৌ, সি’আনসহ বিভিন্ন শহরের ২০০টিরও বেশি চিকিৎসা প্রতিষ্ঠানের […]