বাণিজ্য সহযোগিতার আড়ালে ‘তাইওয়ানের স্বাধীনতা’ অর্জনের প্রচেষ্টা সফল হবে না: চীনা মুখপাত্র

বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার আড়ালে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) কর্তৃপক্ষের ‘তাইওয়ানের স্বাধীনতা’ অর্জনের প্রচেষ্টা সফল হবে না। আজ (বুধবার) বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

তাইওয়ান অঞ্চল আলাস্কা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাইপলাইন প্রকল্পে অংশ নিতে চায়—এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে কথাটি বলেন মুখপাত্র।

মাও নিং আরও বলেন, তাইওয়ানের বৈদেশিক সম্পর্ক অবশ্যই এক-চীন নীতি অনুসারে পরিচালিত হতে হবে।

সূত্র: সিএমজি