গ্রুপ চ্যাম্পিয়ন ঐশী সেরা ত্রিশে
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় ‘হেড টু হেড চ্যালেঞ্জ’ পর্বের ভোট শেষ। এবার জানা গেল সেরা ৩০ জন প্রতিযোগীর নাম। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার এই সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের মেয়ে ঐশী। শুধু তা-ই নয়, গ্রুপ পর্বে নৈপুণ্য প্রদর্শন করে তিনি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে এমনটাই জানা গেছে। […]