প্রবাসীদের কথা বলতে সংসদে যেতে চান সৌদি প্রবাসী আনোয়ার হোসেন
বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে মনোনয়ন প্রত্যাশী প্রবাসীর সংখ্যা ততই বাড়ছে। মনোনয়ন পেতে নিজ নিজ দলের নীতি নির্ধারণী কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করতে দেশে গিয়ে নির্বাচনী এলাকায় কেউ কেউ কাজও শুরু করেছেন।প্রবাসীরা বলছেন, তাদের ঘাম ঝরানো অর্থে দেশের অর্থনীতির চাকা সচল থাকে। […]