ছাত্রীকে যৌন হয়রানি, ছাত্রলীগের দুই কর্মী বহিষ্কার
সম্মান প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক ছাত্রীকে যৌন হয়রানি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ছাত্রলীগের দুই কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জয়নুল আবেদীন ও মোবারক।আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল সাংবাদিকদের ছাত্রলীগের ওই দুই কর্মীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় […]