চীন ও পেরুর প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা বিনিময়

 

দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে, আজ (সোমবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও পেরুর প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি, পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠান।

শুভেচ্ছাবার্তায় সি চিন পিং বলেন, চীন ও পেরু পরস্পরের সার্বিক কৌশলগত অংশীদার। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫৫ বছরে, আন্তর্জাতিক পরিস্থিতির নানান পরিবর্তন সত্ত্বেও, দুই দেশের সম্পর্কের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রয়েছে। দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা দিন দিন দৃঢ় হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বাস্তবভিত্তিক সহযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে, এবং দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে। দীর্ঘকাল ধরে ‘এক-চীননীতি’ মেনে চলায় পেরু প্রশংসার্হ।

তিনি বলেন, দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি পয়লা নভেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এটি চীন-পেরু অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার মান ও সক্ষমতা আরও উন্নত করবে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তিকে নতুন সূচনা হিসেবে নিয়ে, প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির সঙ্গে যৌথভাবে কাজ করে, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে এবং দুই দেশের জনগণের আরও কল্যাণ নিশ্চিত করতে তিনি আগ্রহী।

অন্যদিকে, প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরি তাঁর শুভেচ্ছাবার্তায় বলেন, দুই দেশ যৌথভাবে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার একটি দৃঢ় বন্ধন গড়ে তুলেছে। দুই দেশের জনগণের দীর্ঘকালের ঐতিহ্যবাহী বন্ধুত্ব থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিনিয়ত শক্তি অর্জন করছে এবং সার্বিক কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর আওতায় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হচ্ছে।

তিনি আরও বলেন, পেরু দৃঢ়ভাবে ‘এক-চীননীতি’ মেনে চলবে। পাশাপাশি, চীনের সঙ্গে রাজনৈতিক সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী তাঁর দেশ।

সূত্র: সিএমজি

习近平同秘鲁总统藤森庆子就中秘建交55周年互致贺电

11月2日,国家主席习近平同秘鲁总统藤森庆子互致贺电,庆祝两国建交55周年。

习近平指出,中国和秘鲁是全面战略伙伴。建交55年来,中秘关系历经国际风云变幻,保持良好发展势头。双方政治互信日益巩固,各领域务实合作成果丰硕,两国人民友好深入人心。中方赞赏秘方长期恪守一个中国原则。两国自贸协定升级议定书于11月1日正式生效,相信将有力推动中秘经贸合作提质升级,为双边关系发展注入新动力。我高度重视中秘关系发展,愿同藤森庆子总统一道努力,以两国建交55周年为新起点,引领中秘关系再上新台阶,更好造福两国人民。

藤森庆子表示,两国共同铸就了友谊、相互尊重与合作的坚实纽带。双边关系不断从两国人民的传统友谊中得到滋养,在全面战略伙伴关系的框架下不断深化拓展。秘方重申坚定恪守一个中国原则,并愿同中方继续强化政治对话和合作。