মার্কিন ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ানের বিনিময়মূল্য বেড়েছে। মঙ্গলবার ইউয়ানের কেন্দ্রীয় বিনিময় হার ৯ পিপ বেড়ে প্রতি ডলারে ৬.৭১১১ ইউয়ানে দাঁড়িয়েছে।
চীনের বৈদেশিক মুদ্রা বাণিজ্য ব্যবস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগের দিনের তুলনায় ইউয়ানের এই মূল্যবৃদ্ধি ঘটেছে।
চীনের স্পট বৈদেশিক মুদ্রা বাজারের প্রতি কার্যদিবসে ইউয়ানের মূল্য কেন্দ্রীয় মধ্যবর্তী মূল্য থেকে সর্বোচ্চ ২ শতাংশ পর্যন্ত ওঠানামা করতে পারে।
এই কেন্দ্রীয় হার নির্ধারণ করা হয় আন্তঃব্যাংক বাজার খোলার আগে বাজার-নির্ধারকদের দেওয়া দরগুলোর গড়ের ভিত্তিতে।
সিএমজি