নভেম্বর ৭: চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবর মাসের শেষে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩.৪০৫২ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা সেপ্টেম্বরের তুলনায় ৪.৯ বিলিয়ন মার্কিন ডলার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ০.১৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
অক্টোবরে বৈশ্বিক সামষ্টিক অর্থনৈতিক তথ্য, প্রধান অর্থনীতিগুলোর মুদ্রানীতি ও প্রত্যাশাসহ বিভিন্ন কারণে মার্কিন ডলার সূচক বৃদ্ধি পায় এবং বিশ্বের প্রধান আর্থিক সম্পদের দামে মিশ্র প্রবণতা দেখা যায়। বিনিময় হারের রূপান্তর ও সম্পদের দামের পরিবর্তনসহ বিভিন্ন কারণের সম্মিলিত প্রভাবে ওই মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পায়। চীনের অর্থনীতি সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে, উচ্চমানের উন্নয়নে নতুন অর্জন এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভের মৌলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
সূত্র: সিএমজি