ওয়াং হুনিংয়ের সভাপতিত্ব ও ভাষণে শেষ হলো সিপিপিসিসির ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন

চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-এর ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। অধিবেশনের মূল বিষয় ছিল—‘জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত ও উন্নত করার প্রচেষ্টা জোরদার করা এবং সকল মানুষের অভিন্ন সমৃদ্ধি দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া।’ সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন ও ভাষণ দেন।

তিনি বলেন, ১৮তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটি জনকেন্দ্রিক উন্নয়ন দর্শন মেনে চলেছে, মানব ইতিহাসের সর্ববৃহৎ দারিদ্র্যবিরোধী যুদ্ধে জয়লাভের জন্য প্রচেষ্টা চালিয়েছে এবং বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা, চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা এবং নগর আবাসন সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে।

এসব প্রচেষ্টা ধারাবাহিকভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নত করেছে, তাদের অর্জন, সুখ ও নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছে এবং জনগণের জীবন-জীবিকা উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলেও জানান তিনি।

ওয়াং হুনিং বলেন, আমাদের অবশ্যই ‘দুই প্রতিষ্ঠা’র তাৎপর্য অনুধাবন করতে হবে এবং একে দৃঢ়ভাবে সমুন্নত রাখতে হবে। একইসঙ্গে সিপিপিসিসি কর্তৃক জনগণের সেবা করার নীতিতে অবিচল থাকতে হবে, জনগণের উন্নয়নে পার্টি ও সরকারকে সহায়তা করতে হবে এবং সকল মানুষের অভিন্ন সমৃদ্ধি অবিচলভাবে এগিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, চীনা ধাঁচের আধুনিকীকরণের অগ্রগতি ত্বরান্বিত করতে জনগণের হৃদয়কে ব্যাপকভাবে ঐক্যবদ্ধ করে ঐকমত্য গড়ে তুলতে হবে এবং প্রজ্ঞাকে একত্রিত করে শক্তি সঞ্চয় করতে হবে।

ওয়াং হুনিং বলেন, অভিন্ন সমৃদ্ধি সমাজতান্ত্রিক আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য এবং চীনা ধাঁচের আধুনিকীকরণে জনগণের জীবনযাত্রার মান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে, সিপিপিসিসি’র উচিত জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত ও উন্নত করা এবং সকল মানুষের অভিন্ন সমৃদ্ধি দৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন ও অনুধাবন করা।

তিনি আরও বলেন, ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশন এবং পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার সংশ্লিষ্ট কাজ ও কর্মসূচির ওপর গুরুত্ব দিয়ে সিপিপিসিসি’র উচিত পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা চলাকালে জনগণের জীবনমান উন্নয়ন জোরদার করা। সেইসঙ্গে উচ্চমানের পূর্ণ কর্মসংস্থানে উৎসাহ দেওযা, আয় বণ্টন ব্যবস্থা উন্নত করা এবং জনগণকে সন্তোষজনক শিক্ষা প্রদান করে একটি সুস্থ চীন গড়ে তোলা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করা।

সিপিপিসিসি সদস্যদের জনগণের কল্যাণে আরও বেশি পরামর্শ দেওয়া এবং জনগণের কল্যাণে আরও বেশি কাজ করার জন্য সংগঠিত হওয়া উচিত বলে জানান ওয়াং হুনিং।

তিনি বলেন, এর মাধ্যমে দল ও রাষ্ট্রের সিদ্ধান্ত ও কর্মসূচির কার্যকর বাস্তবায়নে সহায়তা করা সম্ভব হবে, যাতে আধুনিকীকরণের সুফল আরও ব্যাপকভাবে ও ন্যায্যভাবে সকল মানুষের কাছে পৌঁছায়।

ওয়াং হুনিং আরও বলেন, সিপিপিসিসি’র উচিত বার্ষিক কার্যভার উচ্চমানের সঙ্গে সম্পন্ন করা, পরামর্শ ও আলোচনাভিত্তিক কাজের ওপর মনোযোগ অব্যাহত রাখা এবং আন্তরিকতার সঙ্গে গুরুত্বপূর্ণ স্মারক ও ঐক্য-নির্মাণমূলক কার্যক্রম আয়োজন করা।

সূত্র: সিএমজি