এপেক অর্থনৈতিক সত্তার প্রতিনিধি ও ফার্স্ট লেডিদের নিয়ে ‘লিংনান অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ও উদ্ভাবন’ প্রদর্শনী দেখেছেন ফেং লিইউয়ান

নভেম্বর ২০: গতকাল (বৃহস্পতিবার) সকালে এপেকের ৩৩তম অনানুষ্ঠানিক নেতৃবৃন্দের বৈঠকে অংশগ্রহণকারী অর্থনৈতিক সত্তাগুলোর প্রতিনিধি এবং চিলি, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের ফার্স্ট লেডিদের সঙ্গে শেনচেনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন চীনের ফার্স্ট লেডি ফেং লিইউয়ান।

অতিথিদের স্বাগত জানাতে স্থানীয় ঐতিহ্যবাহী সিংহ নৃত্য ও ইংগে নৃত্য পরিবেশন করে চীনা শিশুরা। এরপর ফেং লিইউয়ান অতিথিদের নিয়ে ‘লিংনান অবস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্য ও উদ্ভাবন’ প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন শিল্পকর্ম ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

ফেং লিইউয়ান বলেন, লিংনান সংস্কৃতি প্রাচীন চীনা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শাখা। এতে মানুষ ও প্রকৃতির মধ্যে সুষম সহাবস্থানের প্রজ্ঞা প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও যোগাযোগ জোরদার করতে আগ্রহী চীন।

এ সময় বিদেশি অতিথিরা চীনের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি এবং চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

সিএমজি