সেপ্টেম্বর ৬: গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার ইসরায়েলি প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, কাতার ও মিসর। এই ৮ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা, আজ (রোববার) এক যৌথ বিবৃতিতে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের এ-সংক্রান্ত সাম্প্রতিক প্রস্তাবের তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের সরকারি মহল থেকে এমন উস্কানিমূলক মন্তব্য ও প্রস্তাব, আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, যা ফিলিস্তিনিদের বৈধ অধিকারের জন্য বড় হুমকিস্বরূপ।
বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়, ফিলিস্তিনিদের বাসস্থান থেকে স্থানান্তরের পরিকল্পনার বিরোধিতা করা হবে। এমন যে-কোনো উদ্যোগ আন্তর্জাতিক সমাজের শান্তি-প্রক্রিয়ার প্রতি সরাসরি চ্যালেঞ্জ।
বিবৃতিতে আরও বলা হয়, গাজা ফিলিস্তিনের ভূভাগের এক অবিচ্ছেদ্য অংশ; ফিলিস্তিনের ভূভাগের অখণ্ডতা রক্ষা করতে হবে। ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি বাস্তবায়নের একমাত্র পথ ‘দুই রাষ্ট্র’ প্রস্তাব।
সূত্র: সিএমজি
–