ঘূর্ণিঝড় ‘বাভি’ মোকাবিলায় ফুচিয়ান ও চেচিয়াংয়ে ৪ কোটি ইউয়ান বরাদ্দ দিল চীন

ঘূর্ণিঝড় ‘বাভি’র প্রভাবে ক্ষতিগ্রস্ত ফুচিয়ানচেচিয়াং প্রদেশে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ৪ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীনের সরকার।

চীনের অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে এ তহবিল বরাদ্দ করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলের বিভিন্ন স্থানে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা এবং অন্যান্য দুর্যোগের সৃষ্টি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় চীনের জাতীয় বন্যা নিয়ন্ত্রণ ও খরা ত্রাণ সদর দপ্তর ফুচিয়ান ও চেচিয়াং প্রদেশে দ্বিতীয় স্তরের জাতীয় জরুরি সাড়া ব্যবস্থা চালু করেছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বরাদ্দকৃত অর্থ বন্যা ও ঘূর্ণিঝড় মোকাবিলার জরুরি কার্যক্রমে ব্যয় করা হবে। এর মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, তাৎক্ষণিক ঝুঁকি দূর করা, সম্ভাব্য ভূমিধস ও অন্যান্য দ্বিতীয় পর্যায়ের দুর্যোগ প্রতিরোধে পরিদর্শন ও ব্যবস্থা গ্রহণ এবং জরুরি ত্রাণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।

চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের নবম ঘূর্ণিঝড় ‘বাভি’

সূত্র: সিএমজি